এক্সপ্লোর

Zomato Delivery on New Year's Eve: একরাতে শুধু Tip-ই ৯৭ লক্ষ, বর্ষবরণে নয়া রেকর্ড Zomato-র, CEO বললেন...

Zomato Business: বর্ষবরণ উপলক্ষে গোটা দেশে উৎসবের আমেজ বজায় ছিল।

নয়াদিল্লি: বর্ষবরণে দুরন্ত ব্যবসা অনলাইন খাবার পরিষেবা সংস্থাগুলির। দিনভর খাবারের জোগান দিতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয়েছে তাদের। সেই সঙ্গে বর্ষবরণ উপলক্ষে সংস্থায় কর্মরত ডেলিভারি পার্টনারদের পকেটও ভরেছে বলে জানা গেল। অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা Zomato-র ডেলিভারি পার্টনাররা টিপ-বাবদ প্রায় ১ কোটি টাকা পেয়েছেন। (Zomato Delivery on New Year's Eve)

বর্ষবরণ উপলক্ষে গোটা দেশে উৎসবের আমেজ বজায় ছিল। বাইরে রেস্তরাঁ-হোটেলে না গিয়ে, বহু মানুষই বাড়িতে পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ করে কাটিয়েছেন। জমিয়ে খাওয়া-দাওয়া করতে অনলাইন খাবার সরবরাহকারী সংস্থাগুলিরই দ্বারস্থ হয়েছিলেন তাঁরা, তাতেই বর্ষবরণের রাতে বিপুল ব্যবসা করে Zomato এবং Swiggy-র মতো সংস্থা। (Zomato Business)

বর্ষবরণ মিটে গেলে সেই রাতের ব্যবসার খুঁটিনাটিও প্রকাশ করেছে দুই সংস্থা। আর তাতেই দেখা গিয়েছে, Zomato-র ডেলিভারি পার্টনাররা টিপ-বাবদ ওই একরাতেই ৯৭ লক্ষ টাকা হাতে পেয়েছেন। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। তবে Zomato-র CEO দীপেন্দ্র গোয়েলের বক্তব্য, ‘ভারত, তোমাকে ভালবাসি! ডেলিভারি পার্টনারদের ৯৭ লক্ষ টাকার বেশি টিপ দেওয়া হয়েছে’। যদিও এ বিষয়ে, দ্বিধাবিভক্ত নেট দুনিয়া। অনলাইন অর্ডারের উপর GST দিতে হয়। তাই বাড়তি Tip নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। অনেকে আবার ডেলিভারি পার্টনারদের পরিশ্রমের কথা তুলে ধরেছেন।

আরও পড়ুন: Stock Market Closing: এই তিন কারণে আজ পড়ল বাজার,বেশি লাভ ও ক্ষতি হল কোন স্টকগুলিতে ?

বর্ষবরণের রাতে কত পরিমাণ খাবার বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে তাঁর সংস্থা, তার খোলসা করতে গিয়ে দীপেন্দ্র জানিয়েছেন, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ সালের বর্ষবরণে যে পরিমাণ খাবার সরবরাহ করা হয়েছিল, সব যোগ করা হয় যদি, ২০২৩-এর বর্ষবরণের রাতে প্রায় তার সম পরিমাণ খাবার সরবরাহ করা হয়েছে। অর্থাৎ গত ছ’বছরে বর্ষবরণের রাতে সামগ্রিক ভাবে যত খাবার সরবরাহ করেছিল Zomato, এবার একরাতেই সেই পরিমাণ খাবার সরবরাহ করেছে Zomato.

Zomato-র সহ-প্রতিষ্ঠাতা অলবিন্দর ঢীঁঢ়সা ,Zomato-র মালিকানাধীন অতি শীঘ্র পণ্য সরবরাহকারী সংস্থা Blinkit-এর CEO. রবিবার রাতে তিনি জানান, এযাবৎকালীন সর্বোচ্চ পণ্য সরবরাহ করেছেন তাঁরা একরাতেই। প্রতি মিনিটে মিনিটে অর্ডার ঢুকেছে। যত দ্রুত সম্ভব, তা গ্রাহকের কাছে পৌঁছে দিয়েছেন তাঁদের ডেলিভারি পার্টনাররা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
Minister Son Kidnap: মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে
মন্ত্রীর ছেলেকে কিডন্যাপের ছক কষতেই হামিম-আদিত্যর যোগাযোগ, চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF- এর হাতে
News Live Updates: গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিটে থাকা প্রত্যেকের জামিন, সশরীরে এসে জামিন নিয়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়
Cockroach Party's plan : ফের গণ-আন্দোলন ? টার্গেট এখন E-20 ও বেকারত্ব ! সিজেপি-র ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অভিজিৎ
ফের গণ-আন্দোলন ? টার্গেট এখন E-20 ও বেকারত্ব ! সিজেপি-র ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অভিজিৎ

ভিডিও

STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার !
Suvendu Adhikari: কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget