এক্সপ্লোর

Zomato Green Fleet: আমিষ-নিরামিষেও বিভাজনের রং? সমালোচনার মুখে পড়ে পিছু হটল Zomato

Zomato Pure Veg Mode: সম্প্রতি 'Pure Veg Mode' পরিষেবার ঘোষণা করে Zomato.

নয়াদিল্লি: সমালোচনার মুখে পড়ে সিদ্ধান্ত বদলাল অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা Zomato. নিরামিষ খাবার পৌঁছে দেওয়ার জন্য পৃথক বহরের ঘোষণা করেছিল তারা। নয়া পরিষেবার নাম রাখা হয়েছিল, 'Pure Veg Mode', যার আওতায় নিরামিষ খাবার পৌঁছে দেওয়ার জন্য ডেলিভারি পার্টনারদের পোশাকের রং সবুজ হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু তাদের এই সিদ্ধান্তে ডেলিভারি পার্টনার থেকে সাধারণ মানুষ বৈষম্যের শিকার হতে পারেন বলে অভিযোগ উঠেছিল। সেই নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েই সিদ্ধান্ত বদলাল Zomato. (Zomato Green Fleet)

সম্প্রতি 'Pure Veg Mode' পরিষেবার ঘোষণা করে Zomato. সংস্থার তরফে জানানো হয়, 'বিশুদ্ধ নিরামিষ' খাবার সরবরাহ করতে আলাদা বহর আনছে তারা। জানানো হয়, শুধুমাত্র নিরামিষ খাবার সরবরাহের জন্য পৃথক বহর আনছে তারা। এর আওতায় সবুজ রঙের পোশাক পরিহিত ডেলিভারি পার্টনারই খাবার পৌঁছে দেবেন গ্রাহকদের কাছে। সবুজ পোশাক দেখেই বোঝা যাবে যে ওই ডেলিভারি শুধুমাত্র নিরামিষ খাবার সরবরাহ করেন। আমিষ খাবার সরবরাহ করবেন লাল পোশাক পরিহিত ডেলিভারি পার্টনাররা। (Zomato Pure Veg Mode)

নয়া নিয়মের সপক্ষে Zomato জানায়, ভারতে সবচেয়ে বেশি সংখ্যক নিরামিষাশী মানুষের বাস। খাবার সরবরাহকারী ব্যক্তি কোনও ভাবে আমিষ খাবারের সংস্পর্শে আসেননি, এমন ডেলিভারি পার্টনারই পছন্দ বলে মতামত জানিয়েছিলেন তাঁদের একাংশ। বিশেষ করে উৎসব বা পুজোর সময় আবাসনের ভিতর আমিষ খাবার ঢোকা নিয়ে সমস্যা দেখা দেয়। পোশাক দেখে যদি বোঝা যায় নিরামিষ খাবার রয়েছে, তাহলে সমস্যা থাকবে না। সেই নিরিখেই শুধুমাত্র নিরামিষ- খাবার সরবরাহকারী বহর চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কিন্তু Zomato-র তরফে এই ঘোষণা হওয়া মাত্রই সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। ডেলিভারি পার্টনারের পোশাকের রং দেখে যদি আমিষ-নিরামিষের ফারাক বোঝা যায়, তাতে শুধুমাত্র ডেলিভারি পার্টনাররাই নন, সাধারণ মানুষকেও হেনস্থার মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন অনেকে। বিশেষ করে বিভিন্ন আবাসন বা বাড়িতে ভাড়া থাকেন যাঁরা, তাঁদের খাদ্যাভ্যাস নিয়ে সমস্যা দেখা দিতে পারে বলেও আশঙ্কা দেখা দেয়। 

তাতেই বুধবার সিদ্ধান্ত বদল করল Zomato. সংস্থার CEO দীপেন্দ্র গোয়েল জানিয়েছেন, নিরামিষ খাবার সরবরাহকারী ডেলিভারি পার্টনারদের পোশাকের রং বদলের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তাঁরা। নিরামিষ খাবার সরবরাহ করতে আলাদা বহর আনা হলেও, পোশাকের রং পাল্টানো হচ্ছে না। আগের মতোই ডেলিভারি পার্টনাররা সকলে লাল পোশাকই পরবেন। রঙের নিরিখে কোনও পৃথকীকরণ হবে না। 

সিদ্ধান্ত বদল করা নিয়ে Zomato জানিয়েছে, রং দেখে খাদ্যাভ্যাস বোঝা গেলে আমাদের গ্রাহকরাও যে সমস্যায় পড়তে পারেন, তা বুঝতে পেরেছে সংস্থা। তাদের জন্য কাউকে সমস্যায় পড়তে হলে, তা মোটেও ভাল কথা নয়। আগুপিছু না ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সকলের মতামত জানতে পেরে সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে তারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ
Aishe Ghosh : 'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
'আমরা সহজে দমে যাওয়ার পাত্র নই, এই হেনস্থা বন্ধ না হলে...', ঐশী ঘোষের পাশে দাঁড়িয়ে বড় বার্তা ককরোচ জনতা পার্টির
Weather Update: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ফিরল হলুদ সতর্কতা, রাত থেকেই ভারী বর্ষণের আশঙ্কা ? বড় আপডেট IMD-র
RBI on Paytm: ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?
ঝাঁপ বন্ধ হচ্ছে Paytm ব্যাঙ্কের, সব গুটিয়ে নিচ্ছে RBI, Wallet, UPI, QR Code ব্যবহারকারীদের কী হবে?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget