এক্সপ্লোর

দোকানের সামনে বেলাগাম ভিড় এড়াতে মদের হোম ডেলিভারির প্রস্তাব জোম্যাটোর

লকডাউনের তৃতীয় দফার শুরুতেই নন কনটেনমেন্ট জোনে মদের দোকান খোলার অনুমতি দেয় কেন্দ্র। তারপরই রাজধানী দিল্লি সহ বিভিন্ন রাজ্যে মদের দোকানে লাইন পড়ে যায়।

নয়াদিল্লি: কনটেনমেন্ট জোন ছাড়া দেশের বিভিন্ন জায়গায় খুলছে মদের দোকান। ভিড়ও হচ্ছে লাগামছাড়া। সুরাপ্রেমীদের সামলাতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এই পরিস্থিতিতে বাড়ি বসেই যদি দেওয়া যেত অর্ডার? পাওয়া যেত হোম ডেলিভারি? এবার এই পরিষেবা দিতে পারে ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো। খবর সংবাদ সংস্থা সূত্রের। লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরনোয় নিষেধাজ্ঞা। সেই সুযোগকে কাজে লাগিয়েই বাড়ি বাড়ি মুদিখানার সামগ্রী, জরুরি প্রয়োজনীয় জিনিস সরবরাহ করছে জোম্যাটো, সুইগি। এবার সুরা ঘরের দরজায় পৌঁছে দেওয়ার পরিকল্পনায় জোম্যাটো। এখনও এ দেশে অনলাইনে মদ অর্ডার ও ডেলিভারি হয় না। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে ইন্টারন্যাশনাল স্পিরিট অ্যান্ড ওয়াইন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া জোম্যাটো ও অন্যান্য ফুড ডেলিভারি সংস্থার সঙ্গে এই ব্যবস্থা চালু করার জন্য চেষ্টা চালাচ্ছে। লকডাউনের তৃতীয় দফার শুরুতেই নন কনটেনমেন্ট জোনে মদের দোকান খোলার অনুমতি দেয় কেন্দ্র। তারপরই রাজধানী দিল্লি সহ বিভিন্ন রাজ্যে মদের দোকানে লাইন পড়ে যায়। ১০০-১৫০ জনেরও বেশি লোক লাইনে দাঁড়ায়। ভিড় ঠেকাতে কোথাও কোথাও পুলিশকে ব্যবস্থা নিতে হয়। দিল্লি সরকার মদের এমআরপির উপর বাড়তি করোনাভাইরাস ফি চাপায়। তাতেও সুরাপ্রেমীদের উৎসাহে ভাটা পড়েনি। বরং সামাজিক দূরত্বের কথা ভুলেই মানুষ ঝাঁপিয়ে পড়ে মদের দোকানে। তাই এই পরিস্থিতিতে জোম্যাটোর মতো সংস্থার হোম ডেলিভারি করার প্রস্তাব অনুমোদিত হলে মদের দোকানে ভিড় কমতে পারে।

সেরা শিরোনাম

TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget