এক্সপ্লোর

Inspiring Story: বাবা-ছেলের বিরল কীর্তি ! ২ বছর একসঙ্গে প্রস্তুতি নিয়ে পুলিশের চাকরির পরীক্ষায় উত্তীর্ণ দুজনেই

Success Story: জানা গিয়েছে দুজনে দুজনকে আলাদা আলাদা ক্ষেত্রে প্রভূত সহায়তা করেছেন। এখন দুজনেই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছেন আর শুরু হবে তাদের প্রশিক্ষণ পর্ব।

উত্তরপ্রদেশ: বিরল কীর্তি ! বাবা-ছেলে একসঙ্গে যোগ দিলেন পুলিশের চাকরিতে। ৪১ বছর বয়সী বাবা আর তাঁর ২১ বছরের ছেলে উত্তরপ্রদেশের পুলিশ বাহিনীতে একসঙ্গে কনস্টেবল হিসেবে যোগ দেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। জানা গিয়েছে একটানা ২ বছর ধরে দুজনে একসঙ্গে প্রস্তুতি নিয়েছিলেন এই পরীক্ষার জন্য আর তারপরে এই সাফল্য (Success Story)। ৪১ বছর বয়সী বাবা আদপে একজন অবসরপ্রাপ্ত সেনা হাবিলদার ছিলেন, তিনিও এই পুলিশের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

এই সপ্তাহেই লক্ষ্ণৌতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছ থেকে নিয়োগপত্র প্রাপক ৬০ হাজার প্রার্থীর মধ্যেই অন্যতম ছিলেন এই দুজন- হাপুরের প্রাক্তন সেনা হাবিলদার যশপাল সিং এবং তাঁর পুত্র শেখর নগর। একটি প্রতিবেদন অনুসারে, ২০১৯ সালে ভারতীয় সেনাবাহিনী থেকে স্বেচ্ছাবসর নিয়েছিলেন যশপাল সিং, এর আগে টানা ১৬ বছর তিনি কাজ করে এসেছিলেন সেনাবাহিনীতে। আগে থেকেই তিনি সাধারণ মানুষের মত জীবনযাপন করার জন্য মনস্থির করেছিলেন।

দিল্লিতে তিনি কিছুদিনের জন্য সেনাবাহিনীর অর্ডন্যান্স কর্পসে কাজ করেছিলেন, তারপরে বাড়িতে থাকতে শুরু করেন। আর এই একই সময়ে ১৮ বছর বয়সে স্কুলের পড়া শেষ করে তাঁর পুত্র শেখর পুলিশ বিভাগে কেরিয়ার গড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। একদিন এক পারিবারিক আলোচনার মধ্যেই অসাধারণ পরিকল্পনা মাথায় দানা বাঁধে দুজনের। আর তারপরেই দুজনে একসঙ্গে পরীক্ষায় বসার এবং প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করেন। ফলে যশপাল তাঁর পুত্রকে গাইডও করেন এবং একইসঙ্গে নিজেও প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসেন।

জানা গিয়েছে দুজনে দুজনকে আলাদা আলাদা ক্ষেত্রে প্রভূত সহায়তা করেছেন। যশপাল তাঁর পুত্রকে গাইড করেছেন জেনারেল নলেজ এবং নিয়মনিষ্ঠার দিকে আর তাঁর পুত্রের থেকে লজিকাল রিজনিং আর গণিত বিষয়ে প্রভূত সাহায্য পেয়েছেন। এখন দুজনেই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছেন আর শুরু হবে তাদের প্রশিক্ষণ পর্ব। শাহজাহানপুরে প্রশিক্ষণ হবে যশপাল সিংয়ের আর বেরিলিতে প্রশিক্ষণ চলবে শেখরের।

সংবাদমাধ্যমের সঙ্গে একটি সাক্ষাৎকারে যশপালের পুত্র শেখর বলেন যে প্রথম দিকে বাবার সঙ্গে পরীক্ষা দিতে বসার চিন্তায় তাঁর খুবই অস্বস্তি হত, একই ক্লাসে বাবার সঙ্গে বসতে অদ্ভুত লাগত তাঁর। তবে পরে এই চিন্তা থেকে বেরিয়ে এসে উভয়ে উভয়ের পরিপূরক হয়ে প্রস্তুতি নিতে থাকেন শেখর।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget