এক্সপ্লোর

Story Of 6 Monks: কোটি টাকার প্যাকেজ ছেড়ে সন্ন্যাস নিয়েছেন এই আইআইটিয়ানরা, অবাক করবে কারণটা

6 IITians Who Left Lucrative Jobs: আইআইটিতে পড়াশোনা শেষ হওয়ার পর কোটি টাকার প্যাকেজ পেয়েছিলেন বিভিন্ন সংস্থায়। কিন্তু মন টেঁকেনি।

6 IITians Who Left Lucrative Jobs: প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ‘টাকা মাটি মাটি টাকা’। টাকাকে তারা মাটি করেছেন বটে, নিজেরাও এসেছেন মাটির কাছাকাছি। নিয়েছেন সন্ন্যাস। কোটি টাকার প্যাকেজ ছেড়ে তাঁরা বেছে নিয়েছেন নির্মোহ এই জীবন। রসনাথ দাস থেকে আচার্য প্রশান্ত, এমন অনেক নাম সেই তালিকায়। তারা যে শুধু সন্ন্যাস নিয়েছেন, তাই নয়। তাদের এক-একটি বক্তৃতা শুনতে ভিড় করে মেধাবী তরুণেরা  ও ভক্তবৃন্দরা। কোটি টাকার প্যাকেজ ছেড়ে জনগণন জয় করেছেন তাঁরা।

আচার্য প্রশান্ত (Acharya Prashant) - প্রথমেই বলা যেতে পারে আচার্য প্রশান্তের কথা। দিল্লি আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেন। আসল নাম প্রশান্ত ত্রিপাঠী। শুধু আইআইটিয়ান নন, আমেদাবাদ আইআইএম থেকে পড়াশোনা করে সরকারের উচ্চপদস্থ আধিকারিক সিভিল সার্ভিসে ছিল বহু বছর।

রাধেশ্যাম দাস (Radheshyam Das) -  ১৯৯৩ সালে বোম্বে আইআইটি থেকে এম টেক পাশ করেন রাধেশ্যাম দাস। পড়াশোনার পর CECRI, THERMAX ও MATHER AND PLATT-এর মতো বড় বড় সংস্থার জন্য কাজ করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত মন টেঁকেনি। চার বছরের মাথায় এসব ছেড়ে দেন ১৯৯৭ সাল থেকে পুনের ইসকন মন্দিরের নেতৃত্বে রয়েছে রাধেশ্যাম দাস।

সংকেত পারেখ (Sanket Parekh) - কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন সংকেত। বোম্বে আইআইটি-র প্রাক্তনী লাখ টাকার প্যাকেজের চাকরিও পান। কিন্তু সেসব ছেড়ে দেন মাত্র ২৯ বছর বয়সেই। তার পর জৈনধর্মে দীক্ষা নেন। বর্তমানে জৈন সন্ন্যাসী তিনি।

অভিরাল জৈন (Aviral Jain) -  বেনারস হিন্দু ইউনিভার্সিটি ও আইআইটির প্রাক্তনী ছিলেন অভিরাল জৈন। দৈনিক জাগরনের একটি রিপোর্ট মোতাবেক ৪০ লাখ টাকার প্যাকেজ পেয়েছিলেন তিনি। কিন্তু সেসব ছেড়ে বর্তমানে সন্ন্যাস জীবনযাপন করছেন তিনি।

স্বামী মুকুন্দানন্দ (Swami Mukundananda) -  আইআইটি দিল্লি থেকে  বিটেক করেন মুকুন্দানন্দ। এর পর আইআইএম কলকাতা থেকে অর্জন করেন মাস্টার্স ডিগ্রি। লোভনীয় চাকরির অফার ছেড়ে একটি অলাভজনক প্রতিষ্ঠানের পত্তন করেন স্বামী মুকুন্দানন্দ। টেক্সাসে ডালাসে সেই সংস্থাটি রয়েছে।

রসনাথ দাস (Rasanath Das) - আইআইটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন রসনাথ দাস। এর পর কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাশ করেন। তাঁর কাছে যে চাকরির প্রস্তাব আসে, তা অনেক তরুণই স্বপ্ন দেখেন। ডেলয়েট, ব্যাঙ্ক অব আমেরিকা সেসব চাকরি ছেড়ে বর্তমানে সন্ন্যাস জীবনই বেছে নিয়েছেন রসময়। আপবিল্ড তাঁর ধর্মীয় প্রতিষ্ঠানের নাম। 

এনাদের প্রত্যেকেই মানুষের সেবার পথটাই বেছে নিয়েছিলেন শেষ পর্যন্ত। চূড়ান্ত স্তরের পড়াশোনা করলেও শেষ পর্যন্ত ওই জীবনই তাদের টানে।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Fish Prasadam: হাঁপানি সারবে জ্যান্ত মাছ গিললে ? কেন এই আজব পথ্য দীর্ঘ দিন ধরে জনপ্রিয় ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget