এক্সপ্লোর

Viral News:পঞ্চব্যঞ্জন নয়, সংক্রান্তিতে জামাইকে ৩৭৯ পদের মহাভোজ অন্ধ্রের পরিবারের

Andhra Pradesh Family Makes Record:কথায় বলে পঞ্চব্যঞ্জন! কিন্তু এ তো গুনে গুনে ৩৭৯ পদ! চমকে যাচ্ছেন তো? বাস্তবেই কিন্তু অন্ধ্রপ্রদেশের এলুরু জেলার এক দম্পতি মকর সংক্রান্তি উপলক্ষ্যে জামাইকে ৩৭৯ পদের 'মহাভোজ' সাজিয়ে দিয়েছেন।

অমরাবতী: কথায় বলে পঞ্চব্যঞ্জন! কিন্তু এ তো গুনে গুনে ৩৭৯ পদ! চমকে যাচ্ছেন তো? বাস্তবেই কিন্তু অন্ধ্রপ্রদেশের (andhra pradesh couple decorates 379 dish) এলুরু জেলার এক দম্পতি মকর সংক্রান্তি (makar sankranti) উপলক্ষ্যে জামাইকে (son-in-law) ৩৭৯ পদের 'মহাভোজ' সাজিয়ে দিয়েছেন। খবর ছড়াতে শোরগোল আশপাশের এলাকায়। চোখ কপালে প্রতিবেশিদের। এ কী করে সম্ভব?

রেকর্ড...
অন্ধ্রে মকর সংক্রান্তি ধূমধাম করে পালন করা হয়। তেলুগু ভাষায় এই উৎসবের নাম 'পেড্ডা পানডুগা' উৎসব। এই সময়ে বাড়ির বাইরে রঙোলি করা হয়, মন্দিরে পুজো দেন সাধারণ মানুষ। সব মিলিয়ে আনন্দের মেজাজ। এমন সময়ই বাড়িতে জামাইকে আপ্যায়ন করেছিলেন এলুরু জেলার বাসিন্দা, ওই পরিবার। থরে থরে পদে সাজানো হয়েছিল টেবিল। কোন পদের কী নাম বোঝাতে, তার উপর ট্যাগও দিয়ে দেওয়া হয়। মেয়ে-জামাইকে সামনে দাঁড় করিয়ে ভিডিও-ও তোলা হয়। তরুণ দম্পতির গালভরা হাসি, সামনে থরে থরে সুস্বাদু খাবার। উৎসবের আমেজ ভিডিও থেকেই মালুম হয়। 

দস্তুর...
সংক্রান্তিতে জামাইকে ডেকে এলাহি খাওয়াদাওয়ার আয়োজন অবশ্য অন্ধ্র প্রদেশে নতুন কিছু নয়। বহু বছর ধরে চলে এই প্রথা চলে আসছে। বিশেষত গোদাবরী জেলায় এই প্রথার চল অত্যন্ত বেশি। তবে পদের সংখ্যার নিরিখে আগের প্রায় সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছেন এলুরুর এই পরিবার। গত বারও অবশ্য এমনই মহাভোজের আয়োজন হয়েছিল, তবে সেটি ছিল পশ্চিম গোদাবরী জেলায়। সেখানকার নারসাপুর এলাকায় বাসিন্দা, এক পরিবার, হবু জামাইয়ের জন্য ৩৬৫ রকমের পদ তৈরি করেছিল। তালিকায় ছিল তিরিশ রকমের সবজি, ভাত, কেক-সহ আরও বহু কিছু। পাত্র ও পাত্রীর একেবারে ঘনিষ্ঠ আত্মীয় পরিজনেরা প্রাক-বিবাহ ওই অনুষ্ঠানে যোগও দিয়েছিলেন। সে বারও শিরোনামে আসে মহাভোজের খবর।
এবার সেই রেকর্ডও ছাপিয়ে গেল। পশ্চিম গোদাবরী জেলার বাসিন্দা পরিবারকে টেক্কা দিল এলুরু জেলার বাসিন্দারা। খবর ও ভিডিও ছড়িয়ে পড়তেই চোখ কপালে নেটিজেনদের। জিভ জল আনা খাবারের ছবি দেখে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কারও আবার নজর পদের সংখ্যায়।
জামাই আদর বলে কথা। ত্রুটি তো রাখা যায় না। অতএব এলাহি আয়োজন। তার পর....শুধুই হইচই আর বিস্ময়। 

আরও পড়ুন:দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আমি সঠিক মানুষ তো!আচমকা পদত্যাগের ঘোষণা জসিন্ডার

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget