এক্সপ্লোর

APJ Abdul Kalam: সাফল্য কীভাবে আসবে ? অনুপ্রেরণা হোক আবদুল কালামের চিরস্মরণীয় এই পরামর্শগুলি

Inspirational Speech: আবদুল কালাম দেশের তরুণদের শুধু যে স্বপ্ন দেখতে শিখিয়েছেন তাই নয়, বরং বড় স্বপ্নের জন্য আরও বেশি পরিশ্রম করতেও শিখিয়েছেন তিনি।

Inspirational Speech: এপিজে আবদুল কালাম। তাঁকে বলা হত জনগণের রাষ্ট্রপতি, পিপলস প্রেসিডেন্ট। তাঁর অতি সাধারণ জীবনযাপন, কাজের প্রতি নিষ্ঠা আর দেশসেবার প্রতি আত্মনিষ্ঠ মনোভাব দেশবাসীর কাছে জনপ্রিয়তার অন্যতম কারণ। আর তিনিই পরে হয়ে উঠেছেন দেশের মানুষের কাছে অনুপ্রেরণার অন্য নাম। শিক্ষার্থীদের জন্য তাঁর বলা বেশ কিছু কথা সাফল্যের অন্যতম সূত্র বলে মনে করেন অনেকেই। সাফল্য পেতে গেলে স্বপ্নের পিছনে ছুটতে হয়, সাফল্য পেতে গেলে জীবনের একটা নির্দিষ্ট মানে রাখা দরকার হয়। আর এইসব কিছু নিজের জীবনযাপন দিয়ে প্রমাণ করেছেন এপিজে আবদুল কালাম (APJ Abdul Kalam)।

তাঁকে বলা হত ভারতের 'মিসাইল ম্যান'। একাধারে মহাকাশ বিজ্ঞানী, শিক্ষক এবং ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের জীবন এবং বাণী প্রেরণা জোগাবে শিক্ষার্থীদের। ভারতের ১১তম রাষ্ট্রপতি ছিলেন তিনি।

স্বপ্ন দেখতে শিখতে হয়

আবদুল কালাম (APJ Abdul Kalam) দেশের তরুণদের শুধু যে স্বপ্ন দেখতে শিখিয়েছেন তাই নয়, বরং বড় স্বপ্নের জন্য আরও বেশি পরিশ্রম করতেও শিখিয়েছেন তিনি। তিনি কখনই মানুষকে প্রেরণা দিতে ভোলেননি এবং কঠোর পরিশ্রম করতে বলেছেন।

কালাম বলেন, 'তোমাকে আগে স্বপ্ন দেখতে হবে, তবেই তোমার স্বপ্ন বাস্তুবায়িত হবে।'

সাফল্যের পথে অনেকেই ব্যর্থ হন, কালাম বলেন, 'ব্যর্থ হলে কখনও হাল ছেড়ো না। FAIL-এর মানে হল First Attempt in Learning'। শেষ মানেই শেষ নয়, END-এর মানে হল Effort Never Dies। যদি তুমি কোনও প্রশ্নের উত্তরে না শোনো, তবে মনে রেখো- NO মানে Next Opportunity।

তিনি আরও বলেছেন, 'প্রথম বিজয়ের আগে কখনও বিশ্রাম নিও না। যদি তুমি দ্বিতীয়বার ব্যর্থ হও, তবে অনেকেই তোমায় বলবে যে প্রথম বিজয়টি ভাগ্যক্রমে হয়েছিল'।  

সাফল্য নিয়ে কী বলেন কালাম

কালাম (APJ Abdul Kalam) প্রতিটি তরুণকে নতুন করে চিন্তা করতে প্রেরণা দিয়েছেন। তিনি বলেছেন, 'তোমাদের সকলের মধ্যে সেই সাহস থাকা চাই যাতে তোমরা নতুনভাবে ভাবতে পারো। নতুন কিছু আবিষ্কার করতে পারো। যে পথে কেউ হাঁটেনি সেই পথে হেঁটে দেখতে পারো। অসম্ভবকে যাতে সম্ভব করতে পারো। সমস্যার সমাধান করে জয় পাওয়াই তো জীবনের লক্ষ্য।'

তিনি আরও বলেন, 'স্বতন্ত্র হতে গেলে তোমাকে লক্ষ্যে পৌঁছানোর আগে পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে। আর সেই পরিশ্রম হবে সবথেকে কঠোর, কঠিন।'

শিক্ষাই আনে সৃষ্টি, সৃষ্টি থেকে আসে চিন্তা, চিন্তা থেকে আসে জ্ঞান এবং সেই জ্ঞানই আপনাকে মহান করে তোলে, কালামের এই বাণী মেনে চললে আপনার জীবন বদলে যাবে।

আরও পড়ুন: Jobs And Recruitments: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দিচ্ছে চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ হবে? শূন্যপদ কত?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
Edward Rukidi Kijanangoma: সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
সিংহাসন নিয়ে দড়ি টানাটানি, রাজপরিবারের মধ্যেই দ্বন্দ্ব, শেষ পর্যন্ত সিংহাসনে বসলেন সাংবাদিক, রাজা হলেন নিউজ় অ্যাঙ্কর, এই দেশে…
Viral Video: রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের
রাস্তায় ষাঁড়ের সঙ্গে ধাক্কা, দু’টুকরো হয়ে গেল Range Rover, মর্মান্তিক মৃত্যু ২ জনের

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget