এক্সপ্লোর

Aurora in Ladakh: ভারতের আকাশেও মেরুজ্যোতি! লাদাখে রাতের আকাশে আলোর নৃত্য

Science News: ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি (IAO) লাদাখের হানলে এবং মেরাকে ওই রক্তিমবর্ণের আভাকে ক্যামেরাবন্দি করেছেন।

নয়াদিল্লি: লাদাখের আকাশে আবারও রহস্যজনক রক্তিম আলোর খেলা। রাতের আকাশে এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী রইলেন ভারতীয় গবেষকরা। ওই বিশেষ মুহূর্তকে ক্যামেরাবন্দিও করতে সক্ষম হয়েছেন তাঁরা। তাতে মেরুজ্যোতি বা মেরুপ্রভা বলেই মনে হয়েছে ওই রক্তিমবর্ণ আভাকে। (Aurora in Ladakh)

ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি (IAO) লাদাখের হানলে এবং মেরাকে ওই রক্তিমবর্ণের আভাকে ক্যামেরাবন্দি করেছে। ৫ নভেম্বর রাতে ওই বিরল মহাজাগতিক কর্মকাণ্ড চোখে পড়ে লাদাখে, যাতে স্টেবল অরোরাল রেড (SAR) বলে অভিহিত করছেন গবেষকরা। নরওয়ের মতো দেশে যে সবুজ এবং নীল মেরুজ্যোতি চোখে পড়ে, লাদাখে দেখতে পাওয়া আলোর ছটার রং লাল হওয়াতেই তাকে SAR বলা হচ্ছে। (Science News)

তুলনামূলক ভাবে উচ্চ অক্ষাংশে অবস্থিত পৃথিবীর বেশ কিছু জায়গায় এই মেরুজ্যোতির খেলা চোখে পড়ে। সাধারণত সৌরঝড় থেকে নির্গত ইলেকট্রন এবং প্রোটন পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এলে, বায়ুমণ্ডলের উপরিস্তরের গ্যাসের সঙ্গে তাদের ঘষা লাগে। তা থেকেই আগুনের ফুলকির মতো আলোর ছটা তৈরি হয়। একই সময়ে এমন লক্ষ লক্ষ ফুলকি তৈরি হলে, তা মেরুজ্যোতির আকার ধারণ করে।

আরও পড়ুন: Newborn Island: সমুদ্রগর্ভ থেকে লাগাতার অগ্ন্যুৎপাত, প্রশান্ত মহাসাগর ফুঁড়ে জন্ম নিল নতুন দ্বীপ

লাদাখে ৫ নভেম্বর রাত ১০টা নাগাদ ওই রক্তিমবর্ণ আলোর ছটা চোখে পড়ে। ১০টা বেজে ৪০ মিনিট নাগাদ তার ঔজ্জ্বল্য বেড়ে যায় অনেক গুণ। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স, বেঙ্গালুরুর তরফে অল স্কাই ক্যামেরার মাধ্যমে ওই বিশেষ দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়। ক্রমে হানলে হয়ে মেরাকেও ওই মেরুজ্যোতি চোখে পড়ে।

প্যাংগং হ্রদের তীরে অবস্থিত মেরাক। ওই এলাকাকে ন্যাশনাস লার্জ সোলার টেলিস্কোপ বসানোর জন্য বেছে নেওয়া হয়েছে। তবে শুধু লাদাখ নয়, ইদানীং কালে পৃথিবীর নানা প্রান্তেই এমন আলোর ছটা চোখে পড়েছে আকাশে। তবে লাদাখে তার আবির্ভাব বিরল। এর আগে মে মাসেও লাদাখের আকাশে এমন আলোর ছটা দেখা গিয়েছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget