এক্সপ্লোর

Jail-Themed Restaurant: কয়েদিদের পোশাকে হাজির বেয়ারা, রেস্তোরাঁর গেটে লেখা 'সেন্ট্রাল জেল', ভাইরাল ভিডিও

Viral Video: হর্ষ গোয়েঙ্কা মাঝে মাঝেই বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিও পোস্ট বা শেয়ার করে থাকেন। এই বিশেষ জেল থিমের রেস্তোরাঁও তাঁর নজর এড়ায়নি। তাঁর শেয়ার করা ভিডিওয় দেখা যাচ্ছে...।

নয়াদিল্লি: ভারতের 'সিলিকন ভ্যালি' (Silicon Valley) বলা হয় বেঙ্গালুরুকে (Bengalore)। বিভিন্ন ধরনের অফিস কাছারির সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন রকমের ব্যবসাও। যদিও বেঙ্গালুরুর মানুষ নতুন নতুন ব্যবসা ফাঁদতে ব্যস্ত, একইসঙ্গে তাঁরা খেতেও ভালবাসেন খুবই। আর যখন ব্যবসার সঙ্গে খাবারের মেলবন্ধন ঘটে, তখন কী হয় বলুন তো? তৈরি হয় অদেখা রেস্তোরাঁ (Restaurant)।

বেঙ্গালুরুর 'ভাইরাল' রেস্তোরাঁ

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ফুডব্লগার বিশেষ এক পোস্ট করেছেন। ট্যুইটারে বেশ ভাইরাল হয় সেটি। এক রেস্তোরাঁ, তাও জেল থিমের (jail themed restaurant)। সেই ভিডিও শেয়ার করেছেন শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাও।

হর্ষ গোয়েঙ্কা মাঝে মাঝেই বিভিন্ন ধরনের ভাইরাল ভিডিও পোস্ট বা শেয়ার করে থাকেন। এই বিশেষ জেল থিমের রেস্তোরাঁও তাঁর নজর এড়ায়নি। তাঁর ভিডিওয় দেখা যাচ্ছে, ফুড ব্লগার যেই রেস্তোরাঁয় ঢুকছেন, তাঁর গেটের ওপর লেখা 'সেন্ট্রাল জেল'। ঢুকতেই পুলিশের মূর্তির দেখা মিলল। 

এরপর যত ভিডিও এগোয় দেখা যায়, যে রেস্তোরাঁর ভিতরটা সম্পূর্ণই জেলের আদলে তৈরি। সেখানে খেতে গেলে বসতে হবে গরাদের পিছনে। বিশেষভাবে জেল তৈরি করা হয়েছে। এমনকী যাঁরা খাবার পরিবেশন করতে আসছেন, তাঁরা কয়েদিদের পোশাকে। 

 

ট্যুইটারে পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল ভিডিও। প্রায় ৫২ হাজারের বেশি দেখে ফেলেছেন এই ভিডিও। 'সেন্ট্রাল জেল রেস্টুরেন্ট' নামক এই রেস্তোরাঁ বলা হচ্ছে বেঙ্গালুরুর ২৭ মেন রোড, এইচএসআর লেআউটে অবস্থিত। ট্যুইটার ব্যবহারকারীরা রীতিমতো উত্তেজিত এই রেস্তোরাঁয় যাওয়ার জন্য। এই আইডিয়া অনেকেরই বেশ পছন্দ হয়েছে। 

আরও পড়ুন: Ghost: 'ভূত'কে বিয়ে করেছিলেন, সেই আত্মাই এখন জীবন নরক করেছে, দাবি মহিলার

তবে শুধু রেস্তোরাঁই নয়, মাঝে মাঝেই ভাইরাল হয় আজব সব খাবার ও তার রেসিপি। যেমন কদিন আগে দেখা গেল শিঙাড়ায় ঢ্যাঁড়শের পুর। এমন ভিডিওই ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। দিল্লির চাঁদনী চক বাজারে বিক্রি হচ্ছে এই অদ্ভুত খাবার। আলুর পুর দেওয়া শিঙাড়া খেয়েই এতদিন অভ্যাস্ত ছিলেন সকলে। বাঙালি আবার শিঙাড়ার পুরে আলুর সঙ্গে জুড়েছে ফুলকপিও। শীতের মরসুমে এই খাবার কলকাতায় বেশ বিখ্যাত। আজকাল অবশ্য সারা বছরই পাওয়া যায় ফুলকপি। তাই আলু-ফুলকপির শিঙাড়া তৈরি হয় বছরভর। কিন্তু ঢ্যাঁড়শের পুর দেওয়া এমন আজব শিঙাড়া এর আগে নিঃসন্দেহে খাননি নেটিজেনরা। আর শিঙাড়া নিয়ে এমন ফিউশন তাদের মোটেই পছন্দ হয়নি। প্রায় সকলেই বলছেন খাবার নিয়ে যা হোক পরীক্ষা নিরীক্ষা করলেই হয় না। সবকিছু জিনিস সবের সঙ্গে খাপ খায় না। অতএব এমন রেসিপি তৈরি করা মোটেই ভাল কাজ নয়। সবজি হিসেবে ঢ্যাঁড়শ অনেকেরই বেশ অপছন্দের। সেই সবজি দিয়ে শিঙাড়ার পুর তৈরি হলে যে বেশিরভাগেরই মুখে রুচবে না, একথা আন্দাজ করাই যায়।

সেরা শিরোনাম

Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget