এক্সপ্লোর

Bengaluru Techie Death: 'ছেলের উপর অত্যাচার হয়েছে', কাঁদতে কাঁদতেই... কী হল বেঙ্গালুরুর মৃত আইটি কর্মীর মায়ের ?

Atul Subhas Suicide Case: ক্যামেরার সামনে কথা (Bengaluru Techie Death) বলতে বলতেই লুটিয়ে পড়েন বেঙ্গালুরুর মৃত আইটি কর্মী অতুল সুভাষের মা। কী হয়েছে তাঁর ?

Atul Subhash Death Case: স্ত্রী এবং তাঁর পরিবারের অত্যাচারকে দায়ী করে ৩৪ বছর বয়সী বেঙ্গালুরুর আইটি কর্মী অতুল সুভাষ আত্মঘাতী হয়েছেন। রেখে গিয়েছেন ২৪ পাতার দীর্ঘ সুইসাইড নোট এবং মৃত্যুর আগে করা একটি রেকর্ডেড ভিডিয়ো। আর তাঁর এই অস্বাভাবিক মৃত্যুকে (Atul Subhash Death Case) ঘিরেই তোলপাড় গোটা দেশ। ৯ ডিসেম্বর মারা যান অতুল, আর আজ ১১ ডিসেম্বর তাঁর মা-বাবা সংবাদমাধ্যমের সামনে আসেন। কিন্তু ক্যামেরার সামনে কথা (Bengaluru Techie Death) বলতে বলতেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মৃত অতুল সুভাষের মা। সাংবাদিকদের সামনে বয়ান জানাচ্ছিলেন তারা, কিন্তু ছেলের শোকে আর নিজেকে ঠিক রাখতে না পেরে লুটিয়ে পড়েন অতুলের মা।

৩৪ বছর বয়সী অতুল সুভাষ ছিলেন বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থার ইঞ্জিনিয়ার এবং সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে তিনি কাজ করতেন। স্ত্রীর অত্যাচারে, হেনস্থার শিকার হয়ে তিনি আত্মহত্যা করতে বাধ্য হন, এমনটাই জানিয়ে গিয়েছেন সুইসাইড নোটে। আর তাঁর মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ছেন একদিকে তাঁর বাবা-মা, আবার একইসঙ্গে গভীর শোক তাদের বিধ্বস্ত করেছে। অতুলের বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, তাঁর উপর এতটাই অত্যাচার হত যে সে বাবা-মাকেও কিছু জানাতে পারত না। তিনি বলেন, 'ও আমাদের কোনোভাবেই দুঃখ দিতে চাইত না'। যখন তাদের জিজ্ঞেস করা হয় যে অতুলের মৃত্যু তাহলে পরিকল্পিত হত্যা ?, উত্তরে তাঁর বাবা সংবাদমাধ্যমকে বলেন, 'কাউকে নির্যাতন করা অত্যাচার করা হত্যা করার মতই সমান অপরাধ'।

পাটনা বিমানবন্দরে পৌঁছানোর পরেই সাংবাদিকদের সামনে কথা বলতে শুরু করেন অতুলের বাবা-মা। আর এই সময়েই বিমানবন্দরের মধ্যেই কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন মৃত আইটি কর্মী অতুল সুভাষের মা। কথা বলার সময় তিনি কেবলই বলছিলেন যে তাঁর ছেলের উপর অত্যাচার করা হয়েছে।

সংবাদসংস্থা এএনআইকে অতুল সুভাষের বাবা জানিয়েছেন, 'উত্তরপ্রদেশের জৌনপুরের আদালতে ৪০ বার যেতে হয়েছে অতুলকে। একটার পর একটা মিথ্যে মামলা দায়ের করা হচ্ছিল তাঁর উপর। কী পরিমাণ দুশ্চিন্তার মধ্য দিয়ে গিয়েছে আমার ছেলে তা আমরা কল্পনাও করতে পারি না। কিন্তু আমাদের কখনও কিছু বুঝতে দেয়নি।'  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Supreme Court: স্বামীর উপর 'ব্যক্তিগত প্রতিশোধ' নিতেই আইনের অপব্যবহার বাড়ছে, জোরালো বার্তা সুপ্রিম কোর্টের

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget