এক্সপ্লোর

Guinness World Record: একটানা ১৩,৫৬০ কিলোমিটার উড়ে তাসমানিয়ায় অবতরণ, নয়া বিশ্বরেকর্ড ৫ মাস বয়সী পাখির

Bird Record: 'যে দূরত্ব ওই পাখিটি উড়েছে তা মোটামুটি লন্ডন ও নিউ ইয়র্কের মধ্যে আড়াইটে ট্রিপের সমান, বা পৃথিবীর পূর্ণ পরিধির প্রায় এক-তৃতীয়াংশ।'

নয়াদিল্লি: একটি বার টেইলড লেজযুক্ত গডউইট (bar-tailed Godwit bird) পাখি আলাস্কা (Alaska) থেকে তাসমানিয়া (Tasmania) পর্যন্ত ১৩,৫৬০ কিলোমিটার (৮,৪৩৫ মাইল) উড়ে যাওয়ার পরে দীর্ঘতম বিরামহীন পরিযায়ীর বিশ্ব রেকর্ড (World Record) ভেঙেছে। আলাস্কা থেকে রওনা হওয়ার ঠিক ১১ দিন পর, গত ২৪ অক্টোবর ওই পাখি অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় পৌঁছে থামে। কীভাবে ওই পাখির যাত্রার উপর নজর রাখা হল? 

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম পরিযায়ী পাখির

বিরামহীন দীর্ঘতম পথ যাত্রা করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Records) নাম তুলল গডউইট পাখি। তার যাত্রাপথে নজর রাখা হয় পাখিটির পিঠের নিচের দিকে 5G স্যাটেলাইট (5G satellite) ট্যাগ লাগিয়ে। 

সংস্থার তরফে জানানো হয়েছে, 'যে দূরত্ব ওই পাখিটি উড়েছে তা মোটামুটি লন্ডন ও নিউ ইয়র্কের মধ্যে আড়াইটে ট্রিপের সমান, বা পৃথিবীর পূর্ণ পরিধির প্রায় এক-তৃতীয়াংশ। পাখিটির পিঠের নিম্নাংশে যুক্ত 5G স্যাটেলাইট ট্যাগ অনুযায়ী, এই বিশাল যাত্রাটি ১৩ অক্টোবর, ২০২২ সালে শুরু হয়েছিল এবং একটানা ১১ দিন ১ ঘণ্টা ধরে চলেছিল একবারও অবতরণ ছাড়াই।'

এর আগে এই রেকর্ড তৈরি করেছিল একই প্রজাতির একটি পাখি ২০২০ সালে। পাঁচ মাস বয়সী বার-টেইলড গডউইট পাখিটি সেই রেকর্ড ৩৫০ কিলোমিটার (২১৭ মাইল)-এ ভেঙেছে। 'বার্ডলাইফ তাসমানিয়া' আধিকারিক (Birdlife Tasmania convenor) এরিক ওহেলারের (Eric Woehler) মতে এই দীর্ঘ যাত্রার ফলে পাখিটি প্রায় তাঁর ওজনের অর্ধেক বা তার খানিক বেশিই ঝরিয়ে ফেলেছে। তিনি বলেন, 'শর্ট টেইলড শিয়ারওয়াটার্স (Short-tailed shearwaters) ও মাটন বার্ডস (mutton birds) জলে নেমে খেতে পারে। কিন্তু গডউইট জলে নামলে মরে যাবে। এর পায়ের পাতা জোড়া নয়, ফলে জল থেকে বেরিয়ে আসার কোনও উপায় ওর নেই। সুতরাং যদি এই পাখি ক্লান্তি থেকে সমুদ্রের পৃষ্ঠে পড়ে, বা খারাপ আবহাওয়া যদি এটিকে অবতরণ করতে বাধ্য করে তবে সেখানেই শেষ।'

আরও পড়ুন: Viral Video: চোখের পাতাতেও জমে বরফ, ধোঁয়া ওঠা নুডলও জমে পাথর, ছোঁয়া লেগে শূন্যে ঝুলে রইল চামচ, দৃশ্য দেখে থ সকলে

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সংস্থার মতে, আর্কটিক টার্নস (স্টেরনা প্যারাডিসা) হল আরেকটি পাখির প্রজাতি যা নিয়মিত বছরের পর বছর বিশাল দূরত্ব উড়ে অতিক্রম করতে পারে। কিন্তু বার-টেইলড গডউইট পাখির ক্ষেত্রে তাসমানিয়ায় পরিযায়ী হয়ে উড়ে যাওয়ার ঘটনা বিরল কারণ নিউজিল্যান্ড তাঁদের পছন্দের গন্তব্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget