এক্সপ্লোর

Bumble Date: ডেটিং অ্যাপে পরিচয়, তারপরে দেখা; ভুয়ো মাদক পাচারের অপরাধে ফাঁসানোর হুমকি যুবককে; ২ লক্ষ টাকা আদায় মহিলার

Dating App Scam: কয়েক সপ্তাহ ধরে সাধারণ মেসেজে, ভিডিয়ো কলে কথাবার্তা হয় দুজনের। তারপর দুজনেই শহরের একটি কফিশপে দেখার সিদ্ধান্ত নেন। এতক্ষণ পর্যন্ত সবকিছুই স্বাভাবিক বলেই মনে হচ্ছিল। কিন্তু যা ঘটল...

বেঙ্গালুরু: ডেটিং অ্যাপে এক মহিলার সঙ্গে আলাপ, তারপরে দেখা হওয়ার দিন ঠিক হয়। কিন্তু এই দিনটা যে কীভাবে দুঃস্বপ্নের দিনে পরিণত হয়ে যাবে তা স্বপ্নেও ভাবতে পারেননি বেঙ্গালুরুর এক আইটি কর্মী। ডেটিং অ্যাপের মাধ্যমে একটি সুপরিকল্পিত অপরাধমূলক চক্রের শিকার হয়ে পড়েন এই কর্মী। বাম্বল নামের একটি ডেটিং অ্যাপে সেই ব্যক্তির সঙ্গে ম্যাচ (Dating App Scam) আসে সঙ্গীতা নামের এক মহিলার। কয়েক সপ্তাহ ধরে সাধারণ মেসেজে, ভিডিয়ো কলে কথাবার্তা হয় দুজনের। তারপর দুজনেই শহরের একটি কফিশপে দেখা করার সিদ্ধান্ত নেন। এতক্ষণ পর্যন্ত সবকিছুই স্বাভাবিক বলেই মনে হচ্ছিল। সঙ্গীতা নামের সেই মহিলা আরাম করার জন্য এবং মদ্যপান করার জন্য একটি ঘর বুক করার পরামর্শ দেন। আর তারপরেই ঘটনার মোড় নেয়।

সেই ঘরে যখন তারা দুজনে বসে খাওয়া-দাওয়া, গল্প-গুজব করছিলেন, সেই সময়েই চারজন লোক তাদের ঘরে ঢোকে। সেই আইটি কর্মীকে এক গোপন মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তি বলে দাবি করে তারা। এমনকী পুলিশকে ডাকার কথাও বলা হয়। তারা সমস্ত ঘর তন্নতন্ন করে খুঁজতে শুরু করে। আর এই কথোপকথন চলার সময় সেই চারজন ব্যক্তি সঙ্গীতার ব্যাগ থেকে সাদা পাউডারের একটি প্যাকেট টেনে বের করেন, বলা হয় যে সেটি আদপে মাদকদ্রব্য। আর তারপর হঠাৎ করে সঙ্গীতা কাঁদতে কাঁদতে অন্য একটি ঘরে (Dating App Scam) চলে যান এবং তারপর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেন। সেই ব্যক্তিকে মহিলা ঘরের ভিতর থেকে হুমকি দিতে থাকেন যে তিনি নিজের জীবন শেষ করে দেবেন, এই ঘটনার ভাগীদার তিনি হতে চান না।

আর স্বাভাবিকভাবে গ্রেফতার হওয়া এবং সামাজিক অসম্মানের দায় এড়াতে সেই চারজন ব্যক্তির কাছে ক্ষমা চান আইটি কর্মী আর এই ফাঁদেই তাঁর থেকে মামলা নিষ্পত্তির জন্য ১৫ লক্ষ টাকা চাওয়া হয়। তারপরে কথা বলে শেষমেশ ২ লক্ষ টাকা দিতে বাধ্য হন সেই আইটি কর্মী। এই ঘটনার তিন দিন পরে সেই ব্যক্তি পুলিশের কাছে যান এবং গভীর অনুসন্ধানের মাধ্যমে (Dating App Scam) আরও বড় এক ডেটিং অ্যাপ ষড়যন্ত্রের কথা প্রকাশ্যে উঠে আসে। সংবাদসূত্রে জানা গিয়েছে বেঙ্গালুরু পুলিশ সঙ্গীতা নামের সেই মহিলা সহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে যাদের নাম যথাক্রমে শরণবাসপ্পা, রাজু মানে, শ্যামসুন্দর, অভিষেক, বীরবল।         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget