এক্সপ্লোর

KFC Shut Down: শ্রাবণ মাসে মাংস বিক্রির জিগির তুলে KFC-তে হামলা, আউটলেট বন্ধ করাল ‘হিন্দু রক্ষা দল’; ভাইরাল ভিডিয়ো ঘিরে তুমুল বিতর্ক

Hindu Raksha Dal storms KFC Ghaziabad: সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে এই দক্ষিণপন্থী সংগঠনের সদস্যরা গেরুয়া পতাকা বহন করে প্রতিবাদ জানাচ্ছেন।

Viral Video: গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্দু রক্ষা দল নামের এক হিন্দুত্ববাদী সমিতির সদস্যরা একটি কেএফসি আউটলেটের (KFC Outlet Shut Down) উপরে হামলা চালায় এবং হিন্দুদের পবিত্র শ্রাবণ মাসে আমিষ খাবার বিক্রির জিগির তুলে দোকান বন্ধ করতে বাধ্য করায়। বলা হয় যে এই মাসে আমিষ খাবার বিক্রি করা যাবে না। দোকানের সামনে ধ্বজা নিয়ে প্রতিবাদ (Viral Video) জানানো হয়। ‘হর হর মহাদেব’ ধ্বনিত হয় সেই মানুষদের মুখে মুখে আর এই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই শুরু হয় প্রবল বিতর্ক।

সংবাদসূত্রে জানা গিয়েছে যে গাজিয়াবাদে আরেকটি জনপ্রিয় স্থানীয় খাবার দোকান ‘নাজির’-এর বাইরেও বিক্ষোভ দেখান কিছু কিছু মানুষ। এর ফলে দোকানের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয় এবং কেএফসি ও এই প্রতিষ্ঠান উভয়ই সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এই সমগ্র ঘটনাই ধরা পড়ে ক্যামেরায় এবং সেই ভিডিয়ো পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে এই দক্ষিণপন্থী সংগঠনের সদস্যরা গেরুয়া পতাকা বহন করে প্রতিবাদ জানাচ্ছেন এবং তাদের অনেকেই ‘জয় শ্রী রাম’ ও ‘হর হর মহাদেব’-এর মত ধর্মীয় স্লোগান দিচ্ছেন। আরও দেখা যাচ্ছে এই বিক্ষোভকারীরা গাজিয়াবাদের কেএফসি আউটলেটের শাটার জোর করে নামিয়ে দিচ্ছেন। আর তারপর শাটার নামানো বন্ধ দোকানের সামনে দাঁড়িয়েই তারা কিছুক্ষণ ধরে হর হর মহাদেব ধ্বনি দিতে থাকেন।

আরেকটি ভিডিয়ো ফুটেজে দেখা যায় যে এই বিক্ষোভকারীরা রেস্তোরাঁর মধ্যে ঢুকে পড়ছেন হঠাৎ করে এবং সেখানকার কর্মীদের সম্মুখীন হচ্ছেন আর তাদের দোকান বন্ধ করার হুমকি দিচ্ছেন। এক বিক্ষোভকারী চিৎকার করে বলেন, ‘শ্রাবণ মাসে এই সমস্ত জিনিস নিষিদ্ধ করা উচিত’। একটি ভিডিয়োতে সংগঠনের সদস্যদের সঙ্গে রেস্তোরাঁর কর্মীদের তর্ক বিতর্ক করতেও দেখা যাচ্ছে। বিক্ষোভকারীরা জোর দিয়ে বলতে থাকেন যে শ্রাবণ মাসে কেবল নিরামিষ খাবার পরিবেশন করা উচিত। তবে কোনও বিক্ষোভকারীকেই হাতাহাতি করতে দেখা যায়নি।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ডাকা হয় এবং পুলিশের তৎপরতায় বিক্ষোভকারীরা শান্ত হন। পরে সেই দোকানের বন্ধ শাটারের উপরে একটি নোটিশ লাগানো হয় যে এখন থেকে শ্রাবণ মাসে শুধু নিরামিষ খাবার পরিবেশন করা হবে। পুলিশি তদন্ত চলছে এই বিশৃঙ্খলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget