এক্সপ্লোর

Offbeat News: মেলেনি টিকিট, এক্সপ্রেস ট্রেনের ছাদে ঘুমিয়ে যাত্রা দিলীপের

Humsafar Express Train News: হামসফর এক্সপ্রেস প্রায় ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে রেল ট্র্যাকে ছুটে চলে। সেই প্রবল গতির ট্রেনে ছাদে শুয়ে অতক্ষণ যাত্রা করাকে চরম বিপদজনক বলেছেন যাত্রীরাও। 

নয়া দিল্লি: অনলাইনে হাজারো সুবিধা থাকলেও এক্সপ্রেস ট্রেনের টিকিট পাওয়া এখনও দুষ্কর। আর ট্রেনের টিকিট না পেয়ে এক দুঃসাহসিক কান্ড ঘটালেন এক ব্যক্তি। যার জেরে গ্রেফতারও হতে হয়েছে তাঁকে। 

কী ঘটেছে? 

উত্তরপ্রদেশের ফতেহপুরের ৩০ বছর বয়সি দিলীপ কুমার পাঁচ ঘন্টা ধরে হামসফর এক্সপ্রেস ট্রেনের ছাদে শুয়ে দিল্লি থেকে কানপুর যান। সোমবার রাতে দিল্লির আনন্দ বিহার টার্মিনালে দিলীপ তার বন্ধুদের সঙ্গে ট্রেনে ওঠার সময় ঘটনাটি ঘটে বলে পুলিশ সূত্রে খবর। যদিও গ্রেফতারের পর দিলীপ কুমার জানিয়েছেন, টিকিট না পেয়ে তিনি ট্রেনের ছাদেই সফর করার সিদ্ধান্ত নেন।

এই ঘটনায় পুলিশ থেকে যাত্রীরা সকলেই অবাক। হামসফর এক্সপ্রেস প্রায় ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে রেল ট্র্যাকে ছুটে চলে। সেই প্রবল গতির ট্রেনে ছাদে শুয়ে অতক্ষণ যাত্রা করাকে চরম বিপদজনক বলেছেন যাত্রীরাও। 

কানপুরে ট্রেনটি পৌঁছতেই ঘটনাটি সকলের নজরে আসে। এরপর রেলের আধিকারিকরা ট্র্যাকের উপরে থাকা বৈদ্যুতিক লাইনগুলিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে তাকে নিরাপদে নামানোর চেষ্টা করেছিলেন। যদিও সেই সময় দিলীপ নামতে অস্বীকার করায় তাদের প্রথম প্রচেষ্টা বৃথা হয়েছিল। তবে অনেক চেষ্টার পর তাঁকে প্ল্যাটফর্মে নামাতে পেরেছিলেন। 

আরও পড়ুন, পুলিশের বাজেয়াপ্ত মাদকে হানা, ১৯ কেজি গাঁজা-ভাং খেল ইঁদুর!

রেল আধিকারিকরা জানিয়েছিলেন, দিলীপ ট্রেনের ছাদে যেভাবে ঘুমাচ্ছিলেন তাঁর ঠিক ৫ ফুট উপরেই ছিল ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইন। সামান্যতম ভুলে মর্মান্তিক মৃত্যু হতে পারত দিলীপের, এমনটাই জানিয়েছেন তাঁরা। তবে পুলিশ তাঁকে নামিয়ে জিআরপিকে হস্তান্তর করে। 

জিআরপি ইন্সপেক্টর অনিল শর্মা বলেছেন যে, কানপুর সেন্ট্রালে ট্রেনের বগির ছাদে ঘুমিয়ে ছিলেন ওই যাত্রী। এরপর প্রয়াগরাজে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয় ওই ব্যক্তিকে। এরপর তাঁকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। 

কিন্তু কেন এমন কাজ করলেন দিলীপ? 

পুলিশি জিজ্ঞাসাবাদের সময়ে দিলীপ বলেন এই ট্রেনে করেই তাঁকে গন্তব্যে পৌঁছতে হত। অথচ রিজার্ভেশন টিকিট পাননি তিনি। তবে তিনি আরও বলেছেন যে এভাবে ভ্রমণের সময় আবহাওয়া মনোরম থাকায় তিনি ছাদে শুয়ে যেতে স্বাচ্ছন্দ্যই বোধ করেছিলেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget