এক্সপ্লোর

Offbeat News: পুলিশের বাজেয়াপ্ত মাদকে হানা, ১৯ কেজি গাঁজা-ভাং খেল ইঁদুর!

Jharkhand News: এবার পুলিশের বাজেয়াপ্ত করা মাদকে হানা। কিন্তু গ্রেফতার বা আটক করা যায়নি কাউকেই। কেন?

নয়া দিল্লি: দেশজুড়ে প্রায় প্রতি সপ্তাহেই নেশার পণ্য উদ্ধার করে পুলিশ (Police)। অবৈধভাবে দেশজুড়ে চলা নানা চক্রের হদিশ পেয়ে সেইসব চালানকারীদের গ্রেফতার-আটকও করে আইনের রক্ষকরা। কিন্তু এবার পুলিশের বাজেয়াপ্ত করা মাদকে হানা। কিন্তু গ্রেফতার বা আটক করা যায়নি কাউকেই।                     

এখন মনে প্রশ্ন উঠতে পারে কেন? পুলিশের কর্মস্থল থেকেই এমন মাদক চুরি করতে পারে এমন বুকের পাটা কার? চুরির পর কেন গ্রেফতার করা যায়নি? কারণ, মানুষ নয়, মাদকে আক্রমণ চালিয়েছে মূষিকের দল।                                                  

অবাক করা হলেও এটাই সত্যি। এমনটাই আদালতে জানিয়েছে পুলিশ। ঝাড়খন্ডের অন্তর্গত ধানবাদ থানার পুলিশ আদালতে যে রিপোর্ট পেশ করেছে সেখানে বলা হয়েছে পুলিশের বাজেয়াপ্ত করা ১০ কেজি মারিজুয়ানা এবং ৯ কেজি 'ভাং' খেয়েছে ইঁদুরের দল। ওই মাদকদ্রব্যগুলি এক ব্যক্তির কাছ থেকে বাজেয়াপ্ত করে থানার যে নির্দিষ্ট ঘর আছে সেখানে রাখা হয়েছিল। এত পরিমাণ মাদক রাখার অপরাধে ২০১৮ সালের ১৪ ডিসেম্বর গ্রেফতার করা হয়েছিল শম্ভু আগরওয়াল এবং তাঁর ছেলেকে। 

সেই মামলার শুনানিতে আদালতের তরফে বিচারক রাম শর্মা তদন্তকারী অফিসার জয়প্রকাশ প্রসাদকে বলেছিলেন এই বাজেয়াপ্ত পণ্যর বিষয়ে খোঁজখবর নিতে। যদিও পরবর্তীতে এই মামলায়পুলিশ কোনও যথাযোগ্য প্রমাণ ও ওই মাদকের অস্তিত্ব দেখাতে পারেনি। সেই সময়ই পুলিশের তরফে আদালতে জানান হয় যে ওই ১৯ কেজি মাদক খেয়েছে ইঁদুর। 

আরও পড়ুন, মন্দিরে পুজো করতে গিয়ে অদ্ভূত কান্ড ঘটালেন পূজারি, রীতি পালন করতে গিয়ে অজ্ঞান!

৬ এপ্রিল আদালতে তদন্তকারী অফিসার একটি রিপোর্ট ফাইল করে জানায় যে ওই বাজেয়াপ্ত মাদক ইঁদুর সব নষ্ট করে দিয়েছে। 

এদিকে, শম্ভু আগরওয়ালের আইনজীবী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-কে জানিয়েছেন, তাঁর ক্লায়েন্টকে মিথ্যে ঘটনায় ফাঁসানো হয়েছে। গোটা বিষয়টিই তৈরি করা। তবে আইনের উপর তাঁরা বিশ্বাস রাখছেন। যেহেতু পুলিশ বাজেয়াপ্ত মাদকের নমুনা আদালতে জমা দিতে পারেনি, সেক্ষেত্রে মামলা এখন কোনদিকে গড়ায় সেটাই দেখার। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget