এক্সপ্লোর

Viral News: শিকারে বেরিয়ে চরম পরিণতি, পোষ্যর ছোড়া গুলিতে নিহত মনিব

Pet Dog Shoots Man: আমেরিকার কানসাসে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। সেখানকার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পোষ্যর ছোড়া গুলিতে মারা গিয়েছেন ৩০ বছর বয়সি এক যুবক।

নয়াদিল্লি: প্রেম নয়, বলা চলে ‘মৃত্যুর ফাঁদ পাতা ভুবনে, কে কোথা ধরা পড়ে, কে জানে’। নিজের মৃত্যু দিয়ে আক্ষরিক অর্থেই তা প্রমাণ করে গেলেন এক ব্যক্তি। পোষ্যকে নিয়ে শিকার করতে বেরিয়েছিলেন তিনি (Pet Dog Shoots Man)। কিন্তু সেখানে  শিকার হয়ে গেলেন নিজেই। তবে আঁচড় বা কামড়ে নয়, পোষ্যর ছোড়া গুলিতে বোঘোরে মৃত্যু হল তাঁর (Viral News)।

আমেরিকায় পোষ্যর ছোড়া গুলিতে বোঘোরে মৃত্যু হল যুবকের

আমেরিকার কানসাসে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। সেখানকার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পোষ্যর ছোড়া গুলিতে মারা গিয়েছেন ৩০ বছর বয়সি এক যুবক। পিকআপ ট্রাকে চেপে শিকারে বেরিয়েছিলেন ওই যুবক। গাড়িতে রাখা ছিল বন্দুক। শিকারে যেতে তুলে নিয়েছিলেন নিজের পোষ্যটিকেও। কিন্তু পোষ্যকে নিয়ে শিকারে বেরনোই নাকি কাল হয়, দাবি স্থানীয়দের।

জানা গিয়েছে, শনিবার নিজেই পিকআপ ট্রাক চালিয়ে যাচ্ছিলেন ওই যুবক। চালকের আসনে বসেছিলেন তিনি। পিছনের আসনে রাখা ছিল বন্দুক। রাস্তায় কোনও ভাবে ওই বন্দুকে পা পড়ে যায় পোষ্যটির। তাতেই বেরিয়ে যায় গুলি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক।

আরও পড়ুন: Cafe Coffey Day-র পরিচালকদের ২৬ কোটি টাকা জরিমানা, ৩৪০০ কোটি টাকা আদায়ের নির্দেশ

সামার কাউন্টি শেরিফের দফতরের এক আধিকারিক জানান, শনিবার স্থানীয় সময় অনুযায়ী, সকাল ৯টা বেজে ৪০ মিনিটে ঘটনাটি ঘটে। ইস্ট ৮০ স্ট্রিট হয়ে এগোচ্ছিল পিকআপ ট্রাকটি। দক্ষিণ উইচিটা থেকে পিকআপ ট্রাকটি যখন ৪৫ মাইল দূরে, সেই সময় দুর্ঘটনা ঘটে যায়। বিষয়টি জানা মাত্র ঘটনাস্থলে পৌঁছয় একটি মেডিক্যাল টিম। গুলিবিদ্ধ যুবককে সিপিআর-ও দেওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় পিকআপ ট্রাকে যাত্রীর আসনে আরও এক ব্যক্তি ছিলেন। তিনি অক্ষতই রয়েছেন। পুলিশ জানিয়েছে, বন্দুকটি লোড করা ছিল। সেটি লকও করেননি নিহত যুবক। তাই পোষ্যর পা পড়ামাত্রা বেরিয়ে যায় গুলি। তবে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, দুর্ঘটনাবশতই ঘটনাটি ঘটে গিয়েছে।

দুর্ঘটনাবশত বন্দুক থেকে গুলি বেরিয়ে যাওয়ার ঘটনা আমেরিকায় নতুন নয়

দুর্ঘটনাবশত বন্দুক থেকে গুলি বেরিয়ে যাওয়ার ঘটনা আমেরিকায় যদিও এই প্রথম নয়। পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় মোট জনসংখ্যার তুলনায় আগ্নেয়াস্ত্রের সংখ্যা বেশি। আমেরিকার সেন্টার্স ফর ডিজিসেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালেই আগ্নেয়াস্ত্র সংক্রান্ত ঘটনায় ৫০০-র বেশি মানুষের মৃত্যু হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget