এক্সপ্লোর

Viral News: মুচকি হেসে নিজেকে এলিয়েন বললেন ইলন মাস্ক, নেপথ্যে কী কারণ ?

Elon Musk Alien Comment: আগেও নাকি নিজেকে বারবার এলিয়েন বলে দাবি করেছেন ইলন মাস্ক। এবার একটা অনুষ্ঠানের মাঝে সার্টিফিকেট দেখানোর ইচ্ছেও প্রকাশ করলেন তিনি।

Elon Musk Alien Comment: নিজেকে এবার এলিয়েন বলে দাবি করলেন এক্স কর্তা ইলন মাস্ক। খামখেয়ালি নানা ভাবনাচিন্তার জন্য় মাঝে মাঝেই খবরের শিরোনামে স্থান করে নেন ইলন। এবারও তাঁর অন্যথা হল না। ভিভা টেকের একটি অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়েছিলেন ইলন মাস্ক। সেই সময় অনুষ্ঠানটির সঞ্চালক তাঁকে তাঁর ‘দেশের বাড়ি’ কোথায় জিজ্ঞেস করেন। সেই সময়ই এমন উত্তর দেন তিনি।

কী প্রসঙ্গে হঠাৎ এমন কথা ?

নিজের খামখেয়ালি ভাবনা ও কথাবার্তার মাঝে মাঝেই খবরের শিরোনামে আসেন ইলন। তাঁকে নিয়ে বেশ চর্চাও হয়। এবারও আসলে সেই ঘটনাই ঘটেছে। তাকে নিয়ে নেটিজেনদের মধ্যে যেসব চর্চাগুলি হয়, তার মধ্যে অন্যতম হল তিনি ভিনগ্রহের প্রাণী কি না। ইলনের কার্যকলাপ দেখেই তাঁর সম্পর্কে এমনটা চর্চা হয়। এই দিন অনুষ্ঠানে সঞ্চালক ভিডিয়ো কলে যোগ দেওয়া ইলনকে জিজ্ঞেস করেন, আপনাকে নিয়ে এমন গুজব শোনা যায়। আপনি নাকি ভিন গ্রহের প্রাণী। সত্যিই কি তাই ? এর উত্তরে ইলনকে বলতে শোনা যায়, ‘হ্যাঁ এই কথাটা একদম ঠিক। আমি ভিনগ্রহের প্রাণী। এই কথা আমি নিজেই বারবার বলে থাকি।’ ইলনের কথায়, তাঁর কাছে এর প্রমাণ সাপেক্ষে কোনও সার্টিফিকেট নেই। কিন্তু সার্টিফিকেট থাকলে তাও দেখিয়ে দিতেন বলে জানান এক্সের কর্তা।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ইলনের বক্তব্য

প্রসঙ্গত, এই অনুষ্ঠানে ইলনকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রশ্ন করা হয়। তাঁর উত্তরে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে অনেক ক্ষেত্রে ‘পলিটিক্যালি কারেক্ট’ অর্থাৎ মন রাখার মতো বুলি শেখানো হচ্ছে। এটি তাঁর মতে অনুচিত। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স যা জানে বা করতে পারে, তাই তাকে করতে দেওয়া উচিত বলেই মনে করেন ইলন। ‘পলিটিক্যালি কারেক্ট’ অর্থাৎ মন রাখার মতো কথা বলালে সে মিথ্যেটাই শিখবে বলে তাঁর আশঙ্কা।

চাকরি কি কমবে ?

কৃত্রিম বুদ্ধিমত্তার জেরে কি চাকরি হারাবে বিশ্বের বিভিন্ন অংশের মানুষ। এই প্রসঙ্গে ইলন মাস্ক বলেন, চাকরি যেতেই পারে। বিশ্বের বড় অংশই চাকরি হারাবে বলে মনে করেন তিনি। তাঁর কথায়, সেই সময় এআই নিজেই সব কাজ করবে। চাকরি সেই সময় একটি বিকল্প হয়ে যাবে। 

আরও পড়ুন - Viral News: আইফোন কিনে দিতে অক্ষম, শাস্তি দিল মেয়ে, রাস্তার মাঝে হাঁটু গেড়ে ক্ষমা চাইলেন বাবা!

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget