এক্সপ্লোর

Largest Aquariums: চোখের সামনে ঘুরে বেড়াবে বিশাল মাছেরা ! জানেন কোন কোন দেশে আছে এমন বৃহদাকার অ্যাকোয়ারিয়াম ?

Aquariums on World: কোনোটায় ঘুরে বেড়াবে বিশাল বিশাল হাঙর, তিমি, কোনওটায় আবার স্টিং রে মাছ। বিশ্বের বিশাল বিশাল অ্যাকোয়ারিয়ামের নাম জানেন ? কোন কোন দেশে রয়েছে এই সমস্ত বৃহদাকার অ্যাকোয়ারিয়ামগুলি ?

Aquariums : মাছ পোষার শখ ? ঘরের কোণে একটা ছোট্ট কাচের বয়ামে বেশ কিছু মাছ পুষেছেন ? কিন্তু ভেবে দেখুন তো, একইভাবে যদি আপনার ঘরের সমান একটা কাচের জায়গায় সমুদ্রের বড় বড় মাছেরা ঘুরে বেড়াত আর আপনি বাইরে থেকে দেখার সুযোগ পেতেন, কী হত ? ছোট ছোট অ্যাকোয়ারিয়াম (Largest Aquariums) নয়, বিশ্বের বেশ কিছ দেশে এমনই বিশাল বিশাল অ্যাকোয়ারিয়াম রয়েছে, যা দেখে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।

এই ধরনের বিশালাকায় অ্যাকোয়ারিয়ামের (Largest Aquariums) তালিকায় প্রথমেই উঠে আসে 'চিমলোগ অ্যাকোয়ারিয়ামের' কথা। ৪ কোটি ২ লক্ষ ৭১ হাজার বর্গফুট এলাকা জুড়ে তৈরি হওয়া এই ইনডোর থিম পার্কের মধ্যেই রয়েছে বিশ্বের সবথেকে বড় অ্যাকোয়ারিয়াম। চিনের হেনকিনে রয়েছে এই বিশাল অ্যাকোয়ারিয়ামটি যার আয়তন প্রায় ১৩ মিলিয়ন গ্যালন। ২০১৪ সালে এই অ্যাকোয়ারিয়াম খোলা হয়েছিল বিশ্বের মানুষদের দেখানোর জন্য।

এরপরই উঠে আসে দুটি অ্যাকোয়ারিয়ামের নাম- সাউথ ইস্ট এশিয়া অ্যাকোয়ারিয়াম এবং আবু ধাবির সি ওয়ার্ল্ড। পৃথিবীর এমন একটি অ্যাকোয়ারিয়াম যেখানে নানা প্রজাতির প্রাণী রয়েছে, মার্কিনি দুনিয়ার বাইরে এটাই প্রথম সি-ওয়ার্ল্ড পার্ক। অন্যদিকে সিঙ্গাপুরের বিশাল অ্যাকোয়ারিয়ামে দেখা যাবে প্রায় ৮০০টি প্রজাতির ১ লক্ষ সামুদ্রিক প্রাণী। উল্লেখ্য যে, চিমলোগ অ্যাকোয়ারিয়াম (Largest Aquariums) তৈরি হওয়ার আগে সাউথ ইস্ট এশিয়া অ্যাকোয়ারিয়ামই ছিল পৃথিবীর সবথেকে বড় অ্যাকোয়ারিয়াম যেখানে প্রায় ৪৫ মিলিয়ন গ্যালন জল রয়েছে।

ওশেনোগ্রাফিক নামে ইউরোপের সবথেকে বড় একটি অ্যাকোয়ারিয়াম কমপ্লেক্স রয়েছে যার আকার আয়তন প্রায় ১ লক্ষ ১০ হাজার বর্গফুট। এই অ্যাকোয়ারিয়ামে হাঙর, পেঙ্গুইন, ডলফিন, তিমি সহ মোট ৫০০টি প্রজাতির প্রাণী রয়েছে। এর সঙ্গে বেশ কিছু সরীসৃপ এবং অমেরুদণ্ডী প্রাণীর দেখাও আপনি পেয়ে যাবেন এই অ্যাকোয়ারিয়ামে।

জর্জিয়ার আটলান্টায় রয়েছে জর্জিয়া অ্যাকোয়ারিয়াম। বিশ্বের সবথেকে বড় অ্যাকোয়ারিয়ামের (Largest Aquariums) তালিকায় এর নাম উল্লেখ না করলেই নয়। ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত এটাই ছিল বিশ্বের সর্ববৃহৎ অ্যাকোয়ারিয়াম। ১১ মিলিয়ন গ্যালন আয়তনের এই অ্যাকোয়ারিয়ামে তিমি, হাঙরের প্রদর্শনীর জন্য খ্যাতি আকাশছোঁয়া। এরপর চলে মস্কো ওশেনেরিয়ামের কথা। ৫৩ হাজার বর্গফুট এলাকা জুড়ে অবস্থিত এই অ্যাকোয়ারিয়ামে রয়েছে ৩০ লক্ষ লিটার জল আর প্রায় ৮ হাজার সামুদ্রিক প্রাণী।

এছাড়াও বিশ্বের অন্যতম বৃহৎ অ্যাকোয়ারিয়ামের (Largest Aquariums) তালিকায় অ্যাকোয়া প্ল্যানেট জেজু, কিউব ওশেনেরিয়াম, ওসাকা অ্যাকোয়ারিয়াম ইত্যাদির কথা উল্লেখ করতেই হয়। দুবাই মল অ্যাকোয়ারিয়ামে দেখা যায় সবথেকে বড় স্টিং রে মাছ। এগুলির সবকটিতেই সাধারণ মানুষ প্রবেশ করতে পারেন এবং সময় নিয়ে সামুদ্রিক প্রাণীদের দেখতে পারেন।

আরও পড়ুন: Amazon Forest: গহীন অরণ্যে লুকিয়ে বহু রহস্য! আমাজনের চমকে দেওয়া এই তথ্য আপনি জানেন?

সেরা শিরোনাম

Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক

ভিডিও

Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget