এক্সপ্লোর

Viral News: দাড়িতে ঝুলছে 'বেল' থেকে 'স্টার'! ক্রিসমাস-স্পেশ্যাল সাজে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড মার্কিন নাগরিকের

Guinness World Record:দাড়ি, তবু যেন দাড়ি নয়! বরং ক্রিসমাস ট্রি-র সঙ্গে তার বেশি মিল! যত্ন করে দাড়িটিকে 'ক্রিসমাস বেলস', 'স্টারস', ইত্যাদি যা যা উপকরণ লাগে সব দিয়ে সাজিয়েছেন মার্কিন মুলুকের এক বাসিন্দা।

ওয়াশিংটন ডি.সি.: দাড়ি (beard), তবু যেন দাড়ি নয়! বরং ক্রিসমাস ট্রি-র (christmas tree) সঙ্গে তার বেশি মিল! যত্ন করে দাড়িটিকে 'ক্রিসমাস বেলস' (christmas bells), 'স্টারস' (stars), ইত্যাদি যা যা উপকরণ লাগে সব দিয়ে সাজিয়েছেন মার্কিন মুলুকের (USA) এক বাসিন্দা। একটা-দুটো নয়, এমন ৭১০টি 'অলংকার' ঝুলছে তাতে। আর এতেই 'বিশ্বজয়।' একেবারে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে (guiness world record) নাম তুলে ফেলেছেন হোয়েল স্ট্রেসার। 'ইডাহো'-র কুনা-র বাসিন্দা হোয়েল তাই আপাতত দ্বিগুণ খুশি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Guinness World Records (@guinnessworldrecords)

কী করেছেন তিনি? 
হোয়েলের ক্ষেত্রে এটি অবশ্য প্রথম রেকর্ড নয়। ২০১৯ সালে প্রথম বার এই ভাবে নিজের দাড়ি সাজিয়েছিলেন তিনি। সেই রেকর্ডও নিজেই ভাঙলেন। হোয়েল বলছেন, 'ওই বারের পর থেকে প্রতি ক্রিসমাসে আমি নিজের রেকর্ড ভেঙে গিয়েছি। কী ভাবে দাড়ি সাজাব, সেই কৌশলও বদলেছি।' তাঁর কথায়, গত কয়েক বছরে এই ব্যাপারে দক্ষতার পাশাপাশি কৌশলও বদলেছেন তিনি। তবে প্রথম বার 'অলংকার'-র সংখ্যা ছিল খুবই কম। কেন? সেটিও ব্যাখ্যা করলেন হোয়েল। বললেন, 'প্রথমে দিকে দাড়ির মধ্যে এলোমেলো ভাবে ওগুলিকে সাজিয়ে দিতাম। তাই সংখ্যায় বেশি প্রসাধন ব্যবহার করতে পারিনি। তবে পরে বুঝেছি, যদি দাড়ির প্রত্যেকটি গোছা ধরে ধরে সাজাই, তা হলে অনেক বেশি সাজানোর উপকরণ ব্যবহার করতে পারব।' পরিশ্রম ও অধ্যবসায়ের ফল পেয়েছেন। আড়াই ঘণ্টায় চেষ্টায় কার্যত ক্রিসমাস ট্রি-র আদলে সাজিয়ে ফেলেছেন নিজের দাড়িকে যার স্বীকৃতি এসেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের হাত ধরে। তবে খুব সহজ নয় বিষয়টি। সাজগোজ সরাতে আরও এক ঘণ্টা দিতে হয় তাঁকে। যন্ত্রণাও হয়েছে ভয়ঙ্কর।  হোয়েলের কথায়, 'বার বার দাড়িতে টান পড়ছিল। যা দিয়ে দাড়ি সাজিয়েছি, সেগুলির ওজন প্রায় ৫ পাউন্ড।' বের করার সময় আর এক প্রস্ত কষ্ট। যুবকের দাবি, প্রত্যেকটি প্রসাধন খুলতে গিয়ে মুঠো মুঠো দাড়ি উঠে আসে তাঁর।
কিন্তু সব যন্ত্রণা, কষ্ট ম্লান হয়ে গিয়েছে এক স্বীকৃতিতে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের ইনস্টা অ্যাকাউন্টে এখন জ্বলজ্বল করছে তাঁর নাম।

আরও পড়ুন:'সিঙ্গুরের আন্দোলন ছিল শিল্প তাড়ানোর আন্দোলন', বিস্ফোরক মন্তব্য স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget