এক্সপ্লোর

Viral Video: পোষ্য গিরগিটির সঙ্গে তরমুজ ভাগ করে খাচ্ছেন যুবক, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটদুনিয়া

Iguana: এই ইগুয়ানা হল এক জাতীয় গিরগিটি। অনায়াসে গাছে চড়তে পারে এরা। মূলত দেখা যায় আমেরিকায়। সাধারণ গিরগিটির তুলনায় এই ইগুয়ানারা আকার, আয়তনে একটু বড় হয়।

Viral Video: পোষ্যের সঙ্গে তার মালিক বা মালকিনের খুনসুটির বিভিন্ন মুহূর্ত মাঝে মাঝেই ভাইরাল (Viral Video) হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। কোথাও দেখা যায় মালিক বা মালকিনের দেখাদেখি যোগাসনে মজেছে পোষ্য কুকুর। কোথাও বা দেখা যায় পরম মমতায় পোষ্যকে খাবার খাইয়ে দিচ্ছেন তার মালিক বা মালকিন। তবে এবার ভাইরাল হয়েছে একটি আজব ভিডিও। সেখানে দেখা গিয়েছে পোষ্য ইগুয়ানার (Iguana) সঙ্গে তরমুজ (Watermelon) ভাগ করে খাচ্ছেন এক যুবক। এই ইগুয়ানা হল এক জাতীয় গিরগিটি। অনায়াসে গাছে চড়তে পারে এরা। মূলত দেখা যায় আমেরিকায়। সাধারণ গিরগিটির তুলনায় এই ইগুয়ানারা আকার, আয়তনে একটু বড় হয়। দেখার দিক থেকেই এমনি গিরগিটির তুলনায় একটু আলাদা রকমের হয় এই ইগুয়ানারা। 

পোষ্য ইগুয়ানার সঙ্গে তরমুজ ভাগ করে খাচ্ছেন এক যুবক, দেখুন সেই ভাইরাল ভিডিও

 

ট্যুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, সেই ইগুয়ানার সঙ্গেই তরমুজ ভাগ করে খাচ্ছেন এক যুবক। প্রথমে ওই যুবকই তরমুজের ফালিতে কামড় বসিয়েছেন। তাঁর দেখাদেখি পিছন থেকে এসে তরমুজের ফালির উপর নজর দিয়েছে ওই ইগুয়ানাটি। পোষ্য যে তরমুজ খেতে চায় সেটা বোঝার পর ইগুয়ানার দিকে ফল এগিয়ে দেন ওই যুবক। এরপর ওই যুবকের দেখাদেখি কামড়ে কামড়ে তরমুজ খাওয়া শুরু করে দেয় ইগুয়ানাটিও। দিব্যি ছোট ছোট কামড় দিয়ে ফল খেতে দেখা গিয়েছে ইগুয়ানাটিকে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ভিডিও। নেটিজেনদের অনেকেই বলেছেন, পোষ্যের প্রতি যুবকের ভালবাসা দেখে তাঁদের ভাল লেগেছে। তবে অনেকে আবার এও বলেছেন যে, এমন ভীষণদর্শন পোষ্যের সঙ্গে একই ফলের টুকরো ভাগ করে খাওয়া বেশ সাহসের ব্যাপার। এর পাশাপাশি অনেকে আবার প্রশ্ন তুলেছেন হাইজিন নিয়েও। তাঁদের মতে একই তরমুজের ফালি পোষ্য ইগুয়ানার সঙ্গে ভাগ করে না খেয়ে আলাদা করে পোষ্যকে ফল দিলেই পারতেন ওই যুবক। ট্যুইটারে ক্রমশ এই ভিডিওর ভিউ, লাইক ও কমেন্টের সংখ্যা বাড়ছে। 

সোশ্যাল মিডিয়ায় পোষ্যের সঙ্গে নানা রকমের মজার মুহূর্তের ভিডিও শেয়ার করেন অনেকেই। কিন্তু তাই বলে ইগুয়ানার সঙ্গে তরমুজ ভাগ খাওয়ার ঘটনা এই প্রথম দেখা গিয়েছে। আর তাই এই ভাইরাল ভিডিও দেখে অবাক হয়েছেন নেটিজেনরা। 

আরও পড়ুন- হাসপাতালের নিচে গুপ্তধন থুড়ি 'সুড়ঙ্গ'! ১৩২ বছর পুরনো নির্মাণের খোঁজ মুম্বইয়ে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget