এক্সপ্লোর

Viral News: মুরগি রান্না হয়নি কেন ? স্ত্রীকে সপাটে চড় স্বামীর, ঘটনাস্থলেই মৃত্যু মহিলার

Odisha News: কাজের শেষে রাতের বেলায় অনিয়ম দেখে রাগ চড়ে যায় জেনার মাথায়। আর রাগের মাথায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে স্ত্রী কুনিকে সপাটে চড় মারেন জেনা।

Odisha News: রাতে মুরগি রান্না করেননি বলে স্ত্রীকে সপাটে চড় মারেন স্বামী আর তাতে ঘটনাস্থলেই মারা যান সেই মহিলা। ভয় ধরানো এই ঘটনা ঘটেছে ওড়িশার ঢেনকানাল জেলার ধনিয়াখালি মুন্ডা সহি গ্রামে। রাতে মুরগি রান্না না হওয়ায় রাগে স্ত্রীর উপর চড়াও হন স্বামী, আর তাতেই প্রাণ হারান মহিলা। স্বাভাবিকভাবেই এই ঘটনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়।

মৃতার নাম জানা গিয়েছে কুনি পিঙ্গুয়া, তার বয়স ৩৫ বছর, তিন সন্তানের মা কুনির স্বামী ৪০ বছর বয়সী জেনা পিঙ্গুয়া পেশায় একজন দিনমজুর। এক রবিবারের দিনে বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসেন জেনা এবং বাড়িতে এসে কাজে বেরোবার আগে আগে স্ত্রী কুনিকে বলেন রাতের জন্য রান্না করে রাখতে। রাতে যখন জেনা বাড়িতে ফেরেন, দেখেন যে তার বলে যাওয়া কথামত রান্না হয়নি। আর তাতেই কাজের শেষে রাতের বেলায় অনিয়ম দেখে রাগ চড়ে যায় জেনার মাথায়। আর রাগের মাথায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে স্ত্রী কুনিকে সপাটে চড় মারেন জেনা। চড় খেয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান তার স্ত্রী, আর সেখানেই তার মৃত্যু ঘটে।

আর স্ত্রীকে চড় মারার পর রাগের মাথায় ঘর ছেড়ে বেরিয়ে যান জেনা এবং ভোর ৩টের সময় যখন তিনি ফেরেন বাড়িতে, দেখেন তার স্ত্রী সেভাবেই মাটিতে পড়ে আছেন, মৃত। ভয়ে ফের বাড়ি ছেড়ে পালান জেনা। পরের দিন ভোরে তাদের সন্তানেরা লক্ষ করে যে তাদের মা মাটিতে নিথর পড়ে আছেন। ভয় পেয়ে তারা চিৎকার করতে শুরু করে, কান্নাকাটি শুরু হয়। সাহায্য চাইতে থাকেন তারা। আর এই চিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে আসেন এবং এই করুণ পরিণতি দেখে হতভম্ব হয়ে যান। সঙ্গে সঙ্গে এই ঘটনার কথা পুলিশকে জানানো হয়।

ঘটনাস্থলে পুলিশ আসলে মৃতার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। গোন্ডিয়া থানার অফিসার শান্তনু প্রধান জানিয়েছেন অভিযুক্ত জেনা পিঙ্গুয়াকে কাছেই রাস্তার ধার থেকে গ্রেফতার করা হয় এবং পুলিশি হেফাজতে নেওয়া হয়। মৃতার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে জেনা পিঙ্গুয়ার বিরুদ্ধে একটি খুনের মামলা দায়ের হয়েছে। মৃত্যুর কারণ সঠিক জানার জন্য ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। অভিযুক্তকে ইতিমধ্যেই আদালতে হাজির করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি কারাগারেই থাকবেন।

আরও পড়ুন: Southwest Airliner: একই রানওয়েতে হঠাৎ মুখোমুখি ২ বিমান, সংঘর্ষ থেকে একটুর জন্য বাঁচল প্রাণ; ভয়ঙ্কর ভিডিয়ো দেখে শিউরে উঠবেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: পুলিশের চাকরি পেয়ে প্রথম স্যালুট দাদাকে, ভাইরাল ভিডিয়ো দেখে মন কাঁদল নেটিজেনদের
পুলিশের চাকরি পেয়ে প্রথম স্যালুট দাদাকে, ভাইরাল ভিডিয়ো দেখে মন কাঁদল নেটিজেনদের
Bengaluru Viral Video: ছাত্রীকে প্রেম প্রস্তাব অধ্যাপকের, খেলেন জুতোর মার! ভাইরাল ভিডিও!
ছাত্রীকে প্রেম প্রস্তাব অধ্যাপকের, খেলেন জুতোর মার! ভাইরাল ভিডিও!
House Rent Scam: বাড়ি ভাড়া নিতে প্রয়োজন বেতন স্লিপ ? আর কী কী নথি লাগছে ? বাড়িওয়ালার চ্যাট ঘিরে শুরু বিতর্ক
বাড়ি ভাড়া নিতে প্রয়োজন বেতন স্লিপ ? আর কী কী নথি লাগছে ? বাড়িওয়ালার চ্যাট ঘিরে শুরু বিতর্ক
China News: আট বছর ধরে গলায় আটকে চপস্টিক, নেশার ঘোরে গিলে ফেলেছিলেন, শেষ পর্যন্ত যা হল বৃদ্ধের…
আট বছর ধরে গলায় আটকে চপস্টিক, নেশার ঘোরে গিলে ফেলেছিলেন, শেষ পর্যন্ত যা হল বৃদ্ধের…

ভিডিও

Chok Bhanga Chota | তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের | ABP Ananda LIVE
Debashis Sen | আধিকারিকদের বদলি জোরে গোড়াতেই ঝাঁকুনি। বললেন দেবাশিস সেন। ABP ANANDA LIVE
Shanta Dutta Dey | 'বাবা সতর্ক করেছেন কখনও যেন মুখ্যমন্ত্রী না হই', মন্তব্য শান্তা দত্ত দে'র
Arup Chakraborty | 'সাড়ে ১০ কোটি বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে', বিজেপিকে আক্রমণ অরূপের
Syed Samsil | মহাযুদ্ধে 'বিটকেল বাঙালি' সৈয়দ শামসিল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission: এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
Gold-Silver Price : আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
PM Modi : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
West Bengal Assembly Election 2026: প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
Congress Candidate List : 'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
Weekly Horoscope: ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
Abhinandan Singh: ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
Bengaluru News: 'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
Embed widget