এক্সপ্লোর

Punjab Woman Constable: ইনস্টা-রিলে উর্দি পরে নাচেই জনপ্রিয়, হেরোইন সহ ধৃত ভাইরাল মহিলা কনস্টেবল; সম্পত্তি দেখে অবাক পুলিশকর্তারাও

Viral Punjab Women Constable Arrested: পঞ্জাব পুলিশ সম্প্রতি আমনদীপের এসইউভি গাড়ি মহিন্দ্রা থার আটক করে ভাটিন্ডার বাদল ফ্লাইওভারের কাছে। সেই গাড়ি থেকেই মেলে হেরোইন।

চণ্ডীগড়:  সমাজমাধ্যমে ভাইরাল 'স্টার', বলা ভাল 'ইনস্টা কুইন' তিনি। সমাজমাধ্যমে নামের আগে লেখা রয়েছে 'পুলিশ' শব্দটিও। প্রায়ই তাঁকে উর্দি পরে রিলস (Women Police Constable) বানাতে দেখা যায়। কখনও আবার সেই উর্দি পরে ইনস্টা-রিলে নাচতেও দেখা গিয়েছে তাঁকে। সেই ভাইরাল মহিলা পুলিশ কনস্টেবল এবার আটক, তাঁর গাড়ি থেকে মিলেছে ১৭ গ্রাম হেরোইন। মাদক সহ গ্রেফতার হওয়ার পরে পঞ্জাব পুলিশ বিভাগ তাঁকে বরখাস্ত করেছে। আমনদীপ কৌর (Amandeep Kaur) নামের সেই ভাইরাল মহিলা পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ ও মাদক বিরোধী ফোর্স।

পেশায় আদপে পুলিশ কনস্টেবল হলেও সমাজমাধ্যমেও ইনফ্লুয়েন্সার হিসেবে আলাদা পরিচিতি ছিল আমনদীপ কৌরের। অ্যান্টি নারকোটিক্স টাস্ক ফোর্স সহ পঞ্জাব পুলিশ সম্প্রতি আমনদীপের এসইউভি গাড়ি মহিন্দ্রা থার আটক করে ভাটিন্ডার বাদল ফ্লাইওভারের কাছে। এমনটাই জানিয়েছেন ডেপুটি পুলিশ সুপার হরবংশ সিং। তিনি জানিয়েছেন বাদল ফ্লাইওভারে গাড়ি আটক করার সময় আমনদীপের সঙ্গে যশবন্ত সিং নামের এক ব্যক্তিও ছিলেন। সেই গাড়ি তল্লাশি করে ১৭.৭১ গ্রাম হেরোইন পাওয়া যায়। গ্রেফতারির সময় পেশাগতভাবে আমনদীপ কৌর মানসা পুলিশ বিভাগের তরফ থেকে নিযুক্ত ছিলেন এবং ভাটিন্ডা পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

নিয়মিতভাবে সমাজমাধ্যমের প্রোফাইলে তাঁর নিজের মহিন্দ্রা থারের ভিডিয়ো পোস্ট করতেন তিনি। বিলাসবহুল দামি ঘড়ি পরে চটুল জনপ্রিয় পঞ্জাবি গানের সঙ্গে ঠোঁট মেলাতে দেখা গিয়েছে আমনদীপকে বহু রিলে। এমনকী তাঁর হাত্রে নজরে এসেছে দামি আইফোনও। ইনস্টাগ্রামে তাঁর ৩৭ হাজার ফলোয়ার্স আছেন। পঞ্জাবের স্টেট ডিরেক্টর জেনারেল অফ পুলিশের নির্দেশ রয়েছে যে সমাজমাধ্যমে এমন কোনো ভিডিয়ো পোস্ট করা যাবে না যেখানে মনে হয় পুলিশের উর্দি পরে কেউ মডেলিং করছেন। আমনদীপ কৌর সিধু মুসেওয়ালার গানের অংশেও রিল বানিয়ে গায়কের অপমৃত্যুর ন্যায় বিচারের দাবি রেখেছিলেন সমাজমাধ্যমে।

আমনদীপের সম্পত্তি শুনে অবাক হয়েছেন পুলিশকর্তারাও। গুরমীত কৌর নামের এক মহিলা আমনদীপের বিরুদ্ধে তাঁর বিলাসবহুল জীবনযাপনের বিরুদ্ধে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। তাঁর অভিযোগে জানা গিয়েছে, আমনদীপের নিজের নামে ২ কোটি টাকা মূল্যের একটি বাড়ি রয়েছে, অনেকগুলি গাড়ি রয়েছে, লাখ টাকা দামের ঘড়িও রয়েছে তাঁর কাছে।

একটি ভিডিয়োতে গুরমীত কৌর অভিযোগ করেছেন যে এই আমনদীপ কৌর নাকি তাঁর স্বামী বলবিন্দর সিংয়ের সঙ্গে লিভ-ইন রিলেশনশিপে আছেন এবং তাদের সংসার ভেঙেছেন। এমনকী গুরমীত জানিয়েছেন যে এই বলবিন্দর সিং একজন অ্যাম্বুলেন্স চালক আর তার অ্যাম্বুলেন্সের মাধ্যমেই হেরোইন পাচার করতেন আমনদীপ। তাঁকে আটক করার পরে পুলিশ তদন্ত করছে কোথা থেকে এই মাদক পেতেন এবং কোথায় তা পাচার করতেন আমনদীপ কৌর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget