এক্সপ্লোর

Viral Video: স্ত্রীর সঙ্গে মঞ্চে নাচতে নাচতেই হৃদরোগে মৃত্যু ! ২৫তম বিবাহবার্ষিকীতেই ঘটল বড় দুর্ঘটনা

UP man Dies of Heart Attack: উত্তরপ্রদেশের বেরিলির একটি ম্যারেজ হলে ঘটেছে এই ঘটনা। ৫০ বছর বয়সী ওয়াসিম শেরাওয়াত তাদের সিলভার জুবিলির পার্টিতে স্ত্রী ফারাহ-র সঙ্গে নাচছিলেন মঞ্চের উপর।

উত্তরপ্রদেশ: সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে এই ভয়ঙ্কর ঘটনা। ২৫তম বিবাহ বার্ষিকীতে স্ত্রীর সঙ্গে আনন্দে নাচতে নাচতেই মঞ্চের উপর ঢলে পড়েন এক ব্যক্তি। মারা যান সেখানেই। তাঁকে বাঁচানোর জন্য সকলে ছুটে এলেও হাজার চেষ্টা করেও তাঁকে আর ফেরানো (Heart Attack) যায়নি। আনন্দমুখর পরিবেশে নেমে আসে গভীর শোক। বিবাহবার্ষিকীর দিনের আনন্দ, উল্লাস, হাসি-চপলতা গ্রাস করে নিল মৃত্যুশোক। এই ঘটনা (UP Man Dies) মেনে নিতে পারছেন না কিছুতেই সেই ব্যক্তির স্ত্রী ও উপস্থিত আত্মীয়-পরিজনেরা। তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে চিকিৎসকরা জানান যে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

উত্তরপ্রদেশের বেরিলির একটি ম্যারেজ হলে ঘটেছে এই ঘটনা। ৫০ বছর বয়সী এক জুতো ব্যবসায়ী ওয়াসিম শেরাওয়াত তাদের ২৫তম বিবাহবার্ষিকী অর্থাৎ সিলভার জুবিলির পার্টিতে স্ত্রী ফারাহ-র সঙ্গে নাচছিলেন মঞ্চের উপর। তারপরেই ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। এই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। দেখা যাচ্ছে, সেই ব্যক্তিটি নাচতে নাচতেই মাটিতে ঢলে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত (UP Man Dies) বলে ঘোষণা করেন। তাঁর এক আত্মীয় জানান, 'তাঁকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়'। তারপর ওয়াসিমকে শুইয়ে রাখা হয়। তাঁর স্ত্রী ফারাহ পেশায় একজন স্কুলশিক্ষিকা, তাদের দুই সন্তানও রয়েছে।

সেই হাসপাতালের এক সিনিয়র কার্ডিওলজিস্ট বলেন, 'এই ধরনের ঘটনা আদপে অনির্ণীত হৃদযন্ত্রের খারাপ অবস্থার কারণেই ঘটে থাকে। হার্ট রিদম বা রক্ত সঞ্চালন জনিত কোনও সমস্যা আড়ালে থেকে থাকলে আকস্মিক হার্ট অ্যাটাক হতে পারে। শ্বাস বন্ধ হয়ে আসা বা অনিয়মিত হৃদস্পন্দনের মত সমস্যা নজরে এলে তা অবহেলা করা কখনই উচিত নয়।' এই দম্পতি পরে একসঙ্গে তাদের ২৫তম বিবাহবার্ষিকীর স্মারক হিসেবে কেক কাটার পরিকল্পনাও করেছিলেন, সেই পরিকল্পনা অধরাই রয়ে গেল।

নেটিজেনদের প্রতিক্রিয়া

সমাজমাধ্যমে এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনরা নানাবিধ মন্তব্য করছেন কমেন্ট সেকশনে। একজন লেখেন, 'শ্বাস কখন বন্ধ হয়ে যাবে তার কোনও ঠিক নেই। ভরসা নেই। ততদিন কাউকে কষ্ট না দিয়ে সুখে বাঁচার চেষ্টা করুন।' আবার একজন খানিক সন্দেহ উসকে দিয়ে লিখেছেন, 'এই ধরনের আকস্মিক মৃত্যুর তদন্ত করছে না কেন সরকার ?'

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget