এক্সপ্লোর

Viral Video: 'আমরা শিক্ষিত হয়ে এসব কেন নেব!', শ্বশুরের দেওয়া ৫ লক্ষ যৌতুক ফেরালেন জামাই

Viral News: এই কুপ্রথার বিরুদ্ধে ডাক দিয়ে বড় কাজ করলেন এক পাত্র। বলা যায় পণপ্রথার মতো কুসংস্কারের মুখে চপেটাঘাত।

নয়া দিল্লি: পণ প্রথার বলি একাধিক কনে, এমন ঘটনা প্রায়শই সংবাদ শিরোনামে আসে। এই মধ্যযুগীয় প্রথার জেরে বিয়ের সময় বা বিয়ের পরে নানা অশান্তি, মৃত্যুর মতো ঘটনাও শোনা যায়। সেই সমাজেই এই কুপ্রথার বিরুদ্ধে ডাক দিয়ে বড় কাজ করলেন এক পাত্র। বলা যায় পণপ্রথার মতো কুসংস্কারের মুখে চপেটাঘাত। 

শ্বশুরের দেওয়া ৫ লক্ষ ৫১ হাজার টাকা ফিরিয়ে দিয়ে সকলের প্রশংসা কুড়িয়েছেন। রাজস্থানের জয়সলমীরের ছেলে পরমবীর রাঠোরের কীর্তি এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। লাল শালুতে মুড়ে সাড়ে ৫ লাখ টাকা যৌতুক বরের হাতে তুলে দিলেও  বিয়ের পর ফিরিয়ে দিয়ে পাত্রের সাফ বক্তব্য, 'আমাদের মতো শিক্ষিতরাই যদি এই কাজ করে পণপ্রথাকে উৎসাহ দেয় তাহলে যারা অশিক্ষিত তাঁরা কোনও দিনই এই কুসংস্কার থেকে মুক্তি পাবে না।' 

সিভিল সার্ভিস পড়ুয়া পরমবীর রাঠৌর গত ১৪ ফেব্রুয়ারি করালিয়া নামক একটি ছোট্ট গ্রামে নিকিতা ভাটির সঙ্গে বিয়ে করেন। রীতিমতো আয়োজন করেই বিয়ে করতে যান। কনের পরিবার জামাইকে জমকালোভাবে স্বাগত জানায়। এরপর প্রচুর উপহার তুলে দেন শ্বশুরবাড়ির লোকজন। জামাই আপ্যায়নে কোনও ত্রুটি রাখেননি নিকিতার মা-বাবা।                     

আরও পড়ুন, রাস্তায় প্রবল যানজট! প্যারাগ্লাইডিং করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছল ছাত্র! হতবাক সকলে!

এরপর অনুষ্ঠানের রীতি অনুযায়ী তিলক অনুষ্ঠানে লাল কাপড় মোড়া একটি উপহার তাঁর হাতে তুলে দেওয়া হয়, যেখানে ছিল ৫ লক্ষ ৫১ হাজার নগদ। তবে মন থেকে মেনে নিতে পারেননি পরমবীর রাঠৌর। ৩০ বছর বয়সী বর বিয়ের অনুষ্ঠানের পরপরই কনের পরিবারকে ওই যৌতুকের টাকা ফেরৎ দিয়ে দেন। 

পরমবীরের জবাব, "যখন তাঁরা আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেছিল, তখন আমি দুঃখ পেয়েছিলাম। সমাজে এই ধরনের যৌতুক প্রথা এখনও রয়ে গিয়েছে। নিয়ম অনুযায়ী হাতে নিয়েছি ঠিকই। কিন্তু আমি অনেক পড়াশোনা করেছি, তাই আমার মনে হয়েছিল যদি শিক্ষিত লোকেরা পরিবর্তন না আনে, তাহলে কে করবে? আমার একটি বোনও আছে। যদি আমরা এই অপকর্মগুলি বন্ধ না করি, তাহলে আমরা কীভাবে সমাজে পরিবর্তন করব?' 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget