এক্সপ্লোর

Vladmir Putin AI Double: কে আসল, কে নকল? নিজের AI প্রতিরূপের মুখোমুখি হলেন পুতিন, তার পর...

Vladimir Putin: সম্প্রতি প্রশ্নোত্তরমূলক একিট অনুষ্ঠানে অংশ নেন পুতিন। সেখানে ভিডিও-য় নিজেরই AI প্রতিরূপের মুখোমুখি হন পুতিন, যার চেহারা, গলার স্বর, এমনকি আচরণও একেবারে পুতিনেরই মতো।

নয়াদিল্লি: আড়ালে আবডালে নানা কথা বললেও, সামনাসামনি তাঁকে সমীহ করে চলেন সকলেই। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) নিয়ে বিতর্কের শেষ নেই যেমন, তাঁকে নিয়ে কৌতূহলও কম নয় নেহাত। তাঁর প্রতিটি পদক্ষেপের দিকে নজর গোটা বিশ্বের। যন্ত্রমেধার বাড়বাড়ন্ত থেকে ‘নিস্তার পেলেন না’ সেই সেই পুতিনও। যন্ত্রমেধার দৌলতে বানানো, নিজের প্রতিরূপের মুখোমুখি হলেন তিনি। শুধু তাই নয়, তার কাছ থেকে উড়ে আসা প্রশ্নের জবাবও দিলেন। (Vladmir Putin AI Double)

সম্প্রতি প্রশ্নোত্তরমূলক একিট অনুষ্ঠানে অংশ নেন পুতিন। সেখানে ভিডিও-য় নিজেরই AI প্রতিরূপের মুখোমুখি হন পুতিন, যার চেহারা, গলার স্বর, এমনকি আচরণও একেবারে পুতিনেরই মতো। টেলিভিশনের পর্দায় এবং সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও দেখলে, দু’জনের মধ্যে পুতিন কে, তা বুঝতে হিমশিম খাবেন যে কেউ। তাই ওই বিশেষ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তে সময় লাগেনি। বিশেষ করে নিজের AI প্রতিরূপকে দেখে পুতিনের প্রতিক্রিয়া নজর কেড়েছে সকলের।

প্রশ্নোত্তর পর্ব চলাকালীন আচমকা ভিডিও বার্তা ভেসে ওঠে সামেনর একটি স্ক্রিনে, তাতেই আবির্ভূত হয় পুতিনের AI প্রতিরূপ। সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির পড়ুয়া হিসেবে নিজের পরিচয় দেয় সে। এর পর সরাসরি পুতিনের উদ্দেশে প্রশ্ন ছোড়ে, “আপনার কি অনেক বডি ডাবল রয়েছে?” এমনিতে পুতিনকে নিয়ে গুঞ্জনের শেষ নেই। শারীরিক অসুস্থতা লুকোতে এবং প্রাণহানি থেকে বাঁচতে, হুবহু নিজের মতো দেখতে বডি ডাবল নিয়ে পুতিন ঘোরেন বলে গুঞ্জন শোনা যায় প্রায়শই। স্বভাবতই পুতিনের AI প্রতিরূপের প্রশ্ন শুনে হাসি আটকাতে পারেননি কেউ। একই সঙ্গে পুতিন কী জবাব দেন, তাও জানতে আগ্রহী ছিলেন সকলে।

আরও পড়ুন: Treasure Discovered in Pakistan: ঘড়াভর্তি মুদ্রার এক পিঠে রাজা, অন্য পিঠে শিব, পাকিস্তানের মহেঞ্জোদারোয় উদ্ধার কুষাণ যুগের ‘গুপ্তধন’

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যদিও নিজের AI প্রতিরূপকে দেখে একটুও বিচলিত হননি। বরং স্বভাবসিদ্ধ ঢংয়েই প্রশ্নের জবাবে বলেন, “আমি দেখতে পাচ্ছি, তোমাকে আমার মতো দেখতে। আমার কণ্ঠেই কথা বলছো তুমি। কিন্তু আমি অনেক ভেবে দেখেছি, একজনকেই আমার মতো দেখতে হতে পারে, আমার কণ্ঠ একজনের গলাতেই শোনা যেতে পারে, সেই ব্যক্তি শুধুমাত্র আমিই।”

যন্ত্রমেধা অত্যধিক ব্যবহারে কী বিপদ হতে পারে, তা-ও পুতিনের কাছে জানতে চায় তাঁর AI প্রতিরূপ। তাতেও হাসির রোল ওঠে। জবাব দিতে গিয়ে হালকা মেজাজে দেখা যায় পুতিনকেও। নিজের AI প্রতিরূপের দিকে আঙুল তুলে পুতিন বলেন, “একটা কথা না বললেই নয়, এটাই আবার প্রথম ডাবল।” তাঁকে নিয়ে গুঞ্জনের প্রেক্ষিতেই পুতিন একথা বলেন।

প্রত্যেক বছরের শেষ দিকে এমন চার-পাঁচ ঘণ্টাব্যাপী প্রশ্নোত্তর পর্বে অংশ নেন পুতিন।ফোনে, ভিডিও বার্তায় এবং সমানসামনি রুশ নাগরিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি, অভাব-অভিযোগ শোনেন। তবে এর আগে এমন অতিথিকে চাক্ষুষ করেননি পুতিন। এমন হালকা মেজাজে পুতিনকে দেখতে পাওয়ায় বাড়তি পাওনা হল এ বছর।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget