এক্সপ্লোর

Madhya Pradesh News: সিঙাড়ার মধ্যে মিলল মরা টিকটিকি ! গুরুতর অসুস্থ ৫ বছরের শিশু

Samosa Containing Dead Lizard: সিঙাড়া পুরোটা খেতেও পারেনি সেই ছেলেটি, অর্ধেক খাওয়ার পরেই সে বুঝতে পারে সিঙাড়ার স্বাদ কিছুটা অন্যরকম লাগছে। একটা অদ্ভুত গন্ধ আর স্বাদ পাওয়া যাচ্ছে।

Viral News: সিঙাড়ার মধ্যে মিলল আস্ত একটা মরা টিকটিকির দেহ। আর সেই সিঙাড়া (Viral News) খেয়েই গুরুতরভাবে অসুস্থ এক ৫ বছরের শিশু। মধ্যপ্রদেশের রেওয়া জেলায় (Madhya Pradesh News) ঘটেছে এমন ঘটনা আর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতেই ঘটনাকে ঘিরে তদন্ত শুরু হয়েছে জোর কদমে। বৃহস্পতিবার রাতেই ঘটেছে এই ঘটনা, শ্রেয়াংশ শর্মা নামের সেই ছেলেটি একটি স্থানীয় দোকান থেকে সিঙাড়া কিনে খেয়ে অসুস্থ হয়ে পড়ে। দোকান চালাতেন সুরেশ কুশাওয়া নামের এক ব্যক্তি। অসুস্থ হওয়ার পরে আধ-খাওয়া সিঙাড়া ভেঙে দেখতেই সকলের চক্ষু চড়কগাছ। সিঙাড়ার ভিতরে রয়েছে মরা টিকটিকি।

সিঙাড়া পুরোটা খেতেও পারেনি সেই ছেলেটি, অর্ধেক খাওয়ার পরেই সে বুঝতে পারে সিঙাড়ার স্বাদ কিছুটা অন্যরকম লাগছে। একটা অদ্ভুত গন্ধ আর স্বাদ পাওয়া যাচ্ছে। তখনই ভাল করে সিঙাড়া ভেঙে পর্যবেক্ষণ করতেই সামনে আসে আসল তথ্য। দেখা যায় সিঙাড়ার ভিতরে একটা মরা টিকটিকির মাথা ও চোখ বেরিয়ে আছে। এই দৃশ্য দেখেই কিছুক্ষণের মধ্যে বমি করতে শুরু করে সেই শিশুটি। তারপরেই সে জানায় যে তাঁর প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে। এমনটাই জানা গিয়েছে সংবাদসূত্রে।

সঙ্গে সঙ্গে শিশুটিকে নিয়ে তাঁর পরিবারের লোকজন চিকিৎসার জন্য চলে আসে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে, সেখানে চিকিৎসকেরা দ্রুত শিশুটির চিকিৎসা শুরু করেন। সেই হাসপাতালের চিফ মেডিকেল অফিসারের মতে, শিশুটির পেটে যে ক্ষতিকর পদার্থ গিয়েছিল তা বের করার জন্য বমি করাটা খুবই জরুরি পদক্ষেপ ছিল। তাঁকে ঘুমাতে দেননি ডাক্তাররা যাতে বমি করে যেতে থাকে সে। এর মাধ্যমেই শরীরে সেই ক্ষতিকর পদার্থের বিষক্রিয়া শুরু না হয়।

এখনও হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখা হয়েছে ছেলেটিকে, এখন যদিও তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল। চিকিৎসকরাও আশা করছেন খুব দ্রুত শ্রেয়াংশ সুস্থ হয়ে উঠবেন। এই ঘটনায় শিশুটির পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বৃহস্পতিবার রাতেই। সিঙাড়ার ভিতরে পাওয়া টিকটিকির দেহাংশের ছবি ও ভিডিও জমা করেছেন তারা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্ত তথ্যপ্রমাণ জমা করেছেন শিশুটির পরিবার, লিখিত অভিযোগ জমা করলেই মামলা দায়ের করা হবে।

এমনকী সেই বিক্রেতার উপরে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য খাদ্য সুরক্ষা বিভাগেও একটি অভিযোগ জমা করেছে শিশুটির পরিবার। এই ঘটনা নিয়ে এখনও তদন্ত চলছে।

আরও পড়ুন: Viral News: সদ্যোজাতের ছবি দিয়ে ফেসবুকে বিজ্ঞাপন, ১৫০ ডলারে বিক্রি হবে সন্তান ! গ্রেফতার মহিলা

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget