এক্সপ্লোর

Plane Fire: পাওয়ার ব্যাঙ্ক ফেটেই চরম বিস্ফোরণ ! দাউদাউ আগুন বিমানে; চাঞ্চল্যকর তথ্য উঠে এল তদন্তে

Air Busan Plane Fire: এই ঘটনায় পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার নিয়ে চরম আতঙ্ক তৈরি হয়েছে বিমানযাত্রীদের মধ্যে। কারণ এই ধরনের পাওয়ার ব্যাঙ্কের বেশিরভাগের মধ্যেই থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি।

South Korean Plane: দক্ষিণ কোরিয়ার একটি যাত্রীবাহী বিমানে কয়েকদিন আগেই দাউদাউ আগুন লেগেছিল। আর সেই ঘটনার তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। ২৮ জানুয়ারি জিমহাই আন্তর্জাতিক বিমানবন্দরে একটি এয়ার বুসান বিমানে হঠাৎ করেই আগুন (Plane Catches Fire) ধরে যায়। সেই অগ্নিকান্ডে ৩ জন বিমানযাত্রী আহত হন। আর তারপরেই শুরু হয় আভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রকের (South Korean Air Busan Plane) পক্ষ থেকে জানানো হয়েছে যে বিমানে আগুন লাগার কারণ সম্ভবত পাওয়ার ব্যাঙ্ক। এর ব্যাটারির ভিতরের ইনসুলেশন নষ্ট হয়েই সেখানে প্রথমে বিস্ফোরণ হয় এবং পাওয়ার ব্যাঙ্ক (Power Bank Blast) থেকেই আগুন ছড়িয়ে পরে গোটা বিমানে। আগুন লাগার কারণ জেনে আতঙ্ক বাড়ছে যাত্রীদের।

যাত্রীদের মাথার উপরের অংশে যে মালপত্র রাখার আলাদা কামরা করা থাকে, সেখানেই পাওয়া গিয়েছিল একটি পাওয়ার ব্যাঙ্ক যেটিতে প্রথম আগুন লেগেছিল। ডিভাইসের অবশিষ্টাংশে পুড়ে যাওয়ার বা জ্বলে যাওয়ার দৃষ্টান্ত স্পষ্ট রয়েছে। ফলে আরও দৃঢ়ভাবে বলা যায় যে এই পাওয়ার ব্যাঙ্ক থেকেই আগুন ধরেছিল বিমানে। তবে তদন্তে এখনও জানা যায়নি যে ঠিক কী কারণে সেই পাওয়ার ব্যাঙ্কটিতে বিস্ফোরণ হয়েছিল।

আর এই ঘটনায় পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার নিয়ে চরম আতঙ্ক তৈরি হয়েছে বিমানযাত্রীদের মধ্যে। কারণ এই ধরনের পাওয়ার ব্যাঙ্কের বেশিরভাগের মধ্যেই থাকে লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারি নষ্ট হয়ে গেলে অত্যধিক মাত্রায় তাপ উৎপন্ন হয় আর তা বিমানের সুরক্ষা বিঘ্নিত করতে পারে। এই সমস্ত বিষয় নজরে রেখে বহু বছর ধরেই বেশ কিছু বিমান সংস্থা চেকড লাগেজের মধ্যে পাওয়ার ব্যাঙ্ককে নিষিদ্ধ করে রেখেছে।

ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন এই বিষয়ে ঝুঁকি কমাতে যাত্রীবাহী কার্গো বিমানে পাওয়ার ব্যাঙ্ক সম্পূর্ণ নিষিদ্ধ করেছে ২০১৬ সাল থেকেই। এয়ার বুসান বিমানে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে বিমান সংস্থার পক্ষ থেকে আরও মজবুত করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ওভারহিটিং জনিত কারণের জন্য অনবোর্ড লাগেজের মধ্যে পাওয়ার ব্যাঙ্ককে নিষিদ্ধ করেছে।

এর পাশাপাশি একই নিয়ম মানতে চলেছে চায়না এয়ারলাইনস এবং থাই এয়ারওয়েজ। সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে আগামী ১ এপ্রিল থেকে বিমানের মধ্যে পাওয়ার ব্যাঙ্ক চার্জ দেওয়ার অনুমতি বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুন: IndusInd Bank: শেয়ারে ধস নেমেছে ইন্ডাসইন্ড ব্যাঙ্কের, আপনার আমানত কি সুরক্ষিত ? বড় আপডেট দিল RBI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget