এক্সপ্লোর

Air Busan Plane Accident: উড়ানের আগেই হঠাৎ দাউদাউ আগুন বিমানে, একটুর জন্য প্রাণ বাঁচল ১৬৯ যাত্রীর

South Korea Plane Catches Fire: আগুন লাগার পরেই মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় উদ্ধারকার্য। উড়ানের আগেই আগুন ধরায় প্রাণহানির সম্ভাবনা অনেকটাই কম ছিল। তবু এই দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন।

South Korea: দক্ষিণ কোরিয়ার একটি যাত্রীবোঝাই বিমানে উড়ান নেওয়ার আগেই দাউদাউ করে আগুন ধরে যায়। মঙ্গলবার রাতে ১৬৯ জন যাত্রী নিয়ে এই বিমান দক্ষিণ কোরিয়ার বুসান বিমানবন্দর থেকে উড়ান নিচ্ছিল আর সেই সময়েই অজানা কারণে আগুন (Plane Fire) ধরে যায় এই বিমানে। হংকংয়ের উদ্দেশ্যে যাত্রা করছিল এই বিমানটি। দক্ষিণ কোরিয়ার (South Korea Plane Accident) দক্ষিণাঞ্চলে এই দুর্ঘটনা ঘটেছে। ৪ জন আহত হয়েছেন, তবে সৌভাগ্যবশত অন্য কোনো যাত্রীর প্রাণহানি হয়নি। অল্পের জন্য প্রাণে বেঁচেছেন যাত্রীরা।

আগুন লাগার পরেই মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় উদ্ধারকার্য। উড়ানের আগেই আগুন ধরায় প্রাণহানির সম্ভাবনা অনেকটাই কম ছিল। তবু এই দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন, তবে তৎপরতার সঙ্গে বিমানের ১৬৯ জন যাত্রী, ৬ জন ক্রু সদস্য এবং একজন রক্ষণাবেক্ষণ কর্মীকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। সংবাদসূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় আনুমানিক রাত ১০টা ২৬ নাগাদ রানওয়ে থেকে টেক অফের ঠিক আগেই বিমানে আগুন ধরে যায়।

দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে উদ্ধারকার্যের সময় আহত হয়ে ২ যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে অগ্নিনির্বাপক ইঞ্জিন দিয়ে চারদিক থেকে বিমানের আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিস জানিয়েছে আগুন নেভানো সফল হয় রাত সাড়ে এগারোটার সময়। তবে এখনও পর্যন্ত জানা যায়নি ঠিক কেন এই বিমানে আগুন ধরেছিল। দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রক এবং রেল ও বিমান দুর্ঘটনা তদন্ত বোর্ড এই বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে।

এই এয়ার বুসান বিমান মূলত দক্ষিণ কোরিয়ার এশিয়ানা এয়ারলাইন্সের অংশ যা ডিসেম্বর ২০২৪ সালে কোরিয়ান এয়ার সংস্থা কর্তৃক অধিকৃত হয়েছিল। তবে এর আগেও দক্ষিণ কোরিয়াতে বিমান দুর্ঘটনা ঘটেছে এবং তাতে বহু মানুষের মৃত্যুও হয়েছিল। সেই ঘটনায় জানা গিয়েছিল, ল্যান্ডিংয়ের সময় প্রথমে ক্র্যাশের মতো আওয়াজ হয় বিমানে। সেই সময় যাত্রীরা অনুভব করেন যে প্লেনটির সফট ল্যান্ডিং তো হয়ইনি বরং রানওয়েতে যেন পিছলে যাচ্ছে প্লেনটি। এরপরই দেখা যায় ডানায় দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। এরপর বাঁ দিকে হেলে যায় বিমানটি। যাত্রীদের মধ্যে তখন চরমে আতঙ্ক। প্রাণহানির প্রমাদ গুনতে শুরু করেছিলেন অনেকেই।       

আরও পড়ুন: Siddhivinayak Temple Dress Code: ছেঁড়া জিনস, শর্টস্কার্ট একেবারেই নয়, শরীর দেখানো চলবে না, সিদ্ধিবিনায়ক মন্দিরে জারি হল পোশাকবিধি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Bangladesh Loadshedding: দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!
দেশ জুড়ে বিদ্যুৎ সঙ্কট, 'আঁধারে ডুবছে' বাংলাদেশ, ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং, বাড়ছে ক্ষোভও!

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget