এক্সপ্লোর

Viral Video: সহপাঠীদের হাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই আক্রান্ত পড়ুয়া ! প্রবল মারধরের সঙ্গে চলল অকথ্য ভাষার গালিগালাজও

Viral News: বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এভাবে আক্রান্ত হওয়ায় শিখর ভীষণভাবে আতঙ্কিত, আর ক্লাস করতেও যাচ্ছেন না বলে জানিয়েছেন আক্রান্ত পড়ুয়ার বাবা।

Viral Video: সহপাঠীদের হাতে আক্রান্ত পড়ুয়া। গাড়ির ভিতর ঢুকিয়ে নাগাড়ে চলল চড়-থাপ্পড়। এক্স মাধ্যমে ভাইরাল ভিডিও। এই ঘটনা ঘটেছে লখনউতে। জানা গিয়েছে, আক্রান্ত পড়ুয়া এবং বাকি অভিযুক্তরা লখনউ অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী। অভিযোগ, আক্রান্ত হয়েছেন আইনের দ্বিতীয় বর্ষের এক ছাত্র। তাঁর নাম শিখর মুকেশ কেসরওয়ানি। অভিযোগ, তাঁর সহপাঠীরা তাঁদের অন্তত '৫০-৬০ বার' চড়-থাপ্পড় মেরেছেন। গত ২৬ অগস্ট এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। 

জানা গিয়েছে, ঘটনার দিন আরেক বন্ধুর সঙ্গে তাঁর গাড়িতেই ক্যাম্পাসে ক্লাস করতে গিয়েছিলেন আক্রান্ত পড়ুয়া। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি এখনও। কেন ওই পড়ুয়াকে এভাবে মারধর করা হয়েছে তাও স্পষ্ট ভাবে জানা যায়নি। আক্রান্ত শিখরের বাবা মুকেশ কেসরওয়ানি অভিযোগ করেছেন, আয়ুষ যাদব, জাহ্নবী মিশ্র, মিলয় ব্যানার্জি, বিবেক সিং এবং আর্যমান শুক্লা - এই পাঁচজন তাঁর ছেলেকে মারধর করেছেন। এই পাঁচজনের নামে এফআইআর- ও দায়ের করা হয়েছে। আক্রান্তের বাবার অভিযোগের ভিত্তিতেই এই পাঁচ পড়ুয়ার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। 

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এভাবে আক্রান্ত হওয়ায় শিখর ভীষণভাবে আতঙ্কিত, আর ক্লাস করতেও যাচ্ছেন না বলে জানিয়েছেন আক্রান্ত পড়ুয়ার বাবা। তিনি এও জানিয়েছেন, ১১ অগস্ট লিগামেন্টে অপারেশন হয়েছে শিখরের। লাঠি নিয়ে হাঁটছিলেন তিনি। জাহ্নবী মিশ্র এবং আয়ুষ যাদব অন্তত ৫০ থেকে ৬০ বার চড় মেরেছেন শিখরকে, এমনটাই অভিযোগ তাঁর বাবা মুকেশ কেসরওয়ানির। এমনকি তিনি যখন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন অভিযোগ জানাতে তখন তাঁকে এবং তাঁর মা-বাবাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে অভিযুক্তরা, দেখে নেওয়ার হুমকি দেয়, মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ জানিয়েছেন মুকেশ। 

আক্রান্তের বাবার অভিযোগ, গত ২৬ তারিখ শিখরকে তাঁর আরেক বান্ধবী সৌম্যা সিং যাদব নিজের গাড়ি করে ক্যাম্পাসে নিয়ে গিয়েছিল। সেখানে পার্কিং লটে পৌঁছতেই অভিযুক্তরা শিখরকে দেখতে পান এবং জানান যে তাঁদের কিছু কথা রয়েছে শিখরের সঙ্গে। সৌম্যার গাড়িতেই বসেন সকলে। এরপর প্রায় ৪৫ মিনিট ধরে চলে অত্যাচার। চড়-থাপ্পড়ের সঙ্গে অকথ্য ভাষায় শিখরকে গালিগালাজ করা হয় বলেও অভিযোগ তাঁর বাবার। এই পুরো সময়টায় বিবেক সিং এবং মিলয় ব্যানার্জি সমস্ত ব্যাপারটা ভিডিও করেন এবং ক্যাম্পাসে অন্যান্যদের মধ্যে ছড়িয়ে দেন বলেও অভিযোগ করেছেন আক্রান্ত পড়ুয়ার বাবা। শিখরের ফোন ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি। এমনকি তিনি ক্যাম্পাসে গেলে তাঁকেও সেখানে আর না যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আক্রান্তের বাবা। 

সেরা শিরোনাম

Viral Video: প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget