এক্সপ্লোর

iPhone 14 Pro Max: ফোনের দাম ৫ কোটি! সোনা-হিরে কী নেই সেখানে

iPhone Worth 5 Crore: জানা গিয়েছে, এই আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেল ডিজাইন করেছে রাশিয়ার কোম্পানি Caviar। ব্রিটিশ জুয়েলারি ব্র্যান্ড Graff- এর সঙ্গে যুক্ত এই বিশেষ আইফোন নির্মাণ করা হয়েছে।

iPhone 14 Pro Max: দামি ফোন নিয়ে আলোচনা হলে সবার প্রথমে মাথায় আসে আইফোনের (Apple iPhone) নাম। কিন্তু তাই বলে কোনও আইফোনের দাম ৫ কোটি টাকা হতে পারে? শুনে ভাবছেন এ কী হিরে মানিক খচিত ফোন নাকি? আসলেই তাই। আইফোন ১৪ প্রো ম্যাক্স (iPhone 14 Pro Max) মডেলের বিশেষ ভ্যারিয়েন্ট, ভারতীয় মুদ্রায় যার দাম ৫ কোটি টাকার আশপাশে। বলা হচ্ছে, বিলাসবহুল গাড়ি ল্যাম্বরগিনি Huracan Evo এবং ফেরারি এফ৮ মডেলের দাম এই ফোনের তুলনায় কম। 

বিশেষ এই ফোনে কী এমন রয়েছে

জানা গিয়েছে, এই আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেল ডিজাইন করেছে রাশিয়ার কোম্পানি Caviar। ব্রিটিশ জুয়েলারি ব্র্যান্ড Graff- এর সঙ্গে যুক্ত এই বিশেষ আইফোন নির্মাণ করা হয়েছে। গোটা বিশ্বে মাত্র ৩টি এমন ফোন তৈরি হয়েছে। অর্থাৎ ৫ কোটির ফোন কোনও ধনকুবেরও চাইলে এখনই কিনতে পারবেন না। কারণ সারা বিশ্বেই রয়েছে মাত্র ৩টি। Diamond Snowflake রয়েছে এই ফোনে। অর্থাৎ তুষারকণার মতো সূক্ষ্ম হিরের কুচি দিয়ে এই ফোন ডিজাইন করা হয়েছে। 

একনজরে দেখে নেওয়া যাক বিশেষ ফোনের ডিজাইন

এই আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের পিছনের অংশে রয়েছে একটি প্ল্যাটিনাম এবং হোয়াইট গোল্ড পেনডেন্ট। এখানেই শেষ নয়। এর চারপাশে সুসজ্জিত রয়েছে বিশেষ গোলাকার এবং marquise কাটের হিরে। এর আনুমানিক মূল্য প্রায় ৬২ লক্ষ টাকা। ফোনের ব্যাকপ্লেট তৈরি হয়েছে ১৮ ক্যারাটের হোয়াইট গোল্ডের সাহায্যে। এছাড়াও এখানে রয়েছে এমন একটি প্যাটার্ন যেখাএ ৫৭০টি হিরে সজ্জিত রয়েছে। বিরল ধাতু এবং প্রচুর হিরের ব্যবহার হওয়ায় এই ফোনের দাম পৌঁছেছে ৫ কোটি টাকার কাছাকাছি। 

কোথা থেকে কেনা যাবে

সারা পৃথিবীতে তৈরি হয়েছে মাত্র ৩টি ফোন। নিঃসন্দেহে অফুরান সম্পদের অধিকারী না হলে এই ফোন কেনার কথা ভুলেও কেউ ভাববেন না। যাঁরা কিনতে আগ্রহী তাঁরা আইফোন ১৪ প্রো ম্যাক্স মডেলের এই ভ্যারিয়েন্ট পাবনে রাশিয়ার সংস্থা Caviar- এর অফিশিয়াল ওয়েবসাইটে। এক বছরের ওয়ারেন্টি দেবে এই সংস্থা। 

আইফোন ১৪ প্রো ম্যাক্স

২০২২ সালের সেপ্টেম্বর মাসে আইফোন ১৪ সিরিজ লঞ্চ করেছে অ্যাপেল কর্তৃপক্ষ। এই সিরিজের সবচেয়ে দামি ফোন আইফোন ১৪ প্রো ম্যাক্স। লঞ্চের সময় মডেলের দাম ছিল ১,৩৯,৯০০ টাকা। শোনা যাচ্ছে, আইফোন ১৫ সিরিজ লঞ্চ হলে নাকি এই মডেল রিপ্লেস করে দেওয়া হবে। যদিও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 

আরও পড়ুন- কতবার দাঁত মাজলে দূরে থাকবে হৃদরোগ? কী বলছে গবেষণা?

সেরা শিরোনাম

Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Viral Video: প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget