এক্সপ্লোর

UP News: শান্তিতে থাকতে চাই...পরকীয়া জানতে পেরে স্ত্রীর সঙ্গে প্রেমিকের বিয়ে দিয়ে বললেন এই ব্যক্তি

UP Man Gets Wife Married To Lover: উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরের কটর জোট গ্রামের বাবলু নামের এই ব্যক্তি ২০১৭ সালে গোরক্ষপুর জেলার মেয়ে রাধিকাকে বিবাহ করেছিলেন। তাদের দুই সন্তানও রয়েছে।

উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের মীরাটে সম্প্রতি এক নৃশংস হত্যাকাণ্ড ঘটে। প্রেমিকের সঙ্গে জোট বেঁধে এক মহিলা তাঁর স্বামীকে খুন করেন এবং তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে সিমেন্টের ড্রামে ফেলে দিয়েছিলেন। আবার এর কিছুদিন পরেই অউরাইয়াতে 'সুপারি কিলার' দিয়ে নিজের স্বামীকে হত্যা করান এক মহিলা। এই সমস্ত ঘটনা জেনে উত্তরপ্রদেশের (UP News) এক ব্যক্তি আশ্চর্য কাজ করলেন, আতঙ্কে নিজের প্রাণের ঝুঁকি কমাতে নিজের স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন তিনি। এমনকী সেই বিয়ের প্রত্যক্ষদর্শীও ছিলেন সেই ব্যক্তি। ১৮ মাস ধরে গোপনে সেই প্রেমিকের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর স্ত্রীর।

উত্তরপ্রদেশের সন্ত কবীর নগরের কটর জোট গ্রামের বাবলু নামের এই ব্যক্তি ২০১৭ সালে গোরক্ষপুর জেলার মেয়ে রাধিকাকে বিবাহ করেছিলেন। তাদের দুই সন্তানও রয়েছে। অন্য রাজ্যে বাবলু নামের এই ব্যক্তি শ্রমিকের কাজ করেন। হঠাৎ একদিন তিনি লক্ষ্য করেন যে তাঁর স্ত্রীর সঙ্গে তাদেরই গ্রামের বিকাশ নামের এক যুবকের সম্পর্ক রয়েছে এবং তা প্রায় দেড় বছর ধরে চলছে। আর এই ঘটনা জানা মাত্র কাউকে কিছু না জানিয়েই গ্রামে ফিরে আসেন বাবলু। আর তারপর তাঁকে অনুসরণ করতে থাকেন এই ঘটনার সত্যতা যাচাই করতে।

গ্রামবাসীরা জানায়, বাবলুর এই সন্দেহ যখন সত্য বলে প্রমাণিত হয়, তখন তিনি তাঁর স্ত্রীর সঙ্গে কোনও ঝগড়া বা ঝামেলা করেননি। তিনি গ্রামের বড়দের সকলকে এই ব্যাপারে জানান এবং সিদ্ধান্ত নেন তাঁর স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দেবেন। একটি শিব মন্দিরে গিয়ে রাধিকার সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে দেন বাবলু নিজে। একইসঙ্গে আইনি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন তিনি। আদালতে এই বিবাহ নোটিফাই করান, নিজে বিয়েতে সাক্ষ্যও দেন বাবলু।

বাবলু পিটিআই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'নিজের প্রাণের ঝুঁকি কমাতে প্রেমিকের সঙ্গে তাঁর স্ত্রীর বিয়ে দিয়েছি। আজকাল হামেশাই দেখছি স্বামীদের নৃশংসভাবে খুন করছে স্ত্রীরা। মীরাটে যা ঘটল তা দেখার পরে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যাতে দুজনেই শান্তিতে বেঁচে থাকতে পারি।' এই বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে বাবলু জানান যেহেতু এই বিয়ের সময় সকল গ্রামবাসী উপস্থিত ছিলেন এবং কোনও পরিবারের তরফেই কোনও অসম্মতি ছিল না, তাই রাধিকার আর বাবলুর বিচ্ছেদ না হলেও এই বিবাহ আইনসিদ্ধ।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee Death |
Asish Banerjee | 'শত্রুহীন' রাজনীতিক, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে হাজার প্রশ্ন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget