এক্সপ্লোর

Viral News: ফোন কিনলে লেবু ফ্রি! স্পেশাল অফারে ফ্রি পেট্রোলও

Free Lemon: কত টাকার জিনিস কিনলে লেবু ফ্রি? তা জানিয়ে দেওয়া হয়েছে পোস্টার।

বারাণসী: মোবাইল ফোনের কভার লাগবে? কিংবা হেডফোন? মোবাইলের (Mobile) যেকোনও ধরনের যন্ত্রাংশ কিনলেই বিনামূল্যে হাতে আসবে লেবু। আর যদি দশ হাজার টাকার বেশি জিনিস কেনেন? তাহলে ফ্রি পাবেন পেট্রোলও। এমনই আজব অফার এক দোকানির। জায়গাটা উত্তরপ্রদেশের বারাণসী। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী ক্ষেত্র। 

কেমন অফার?
ওই দোকানের সামনে একটি পোস্টার দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে কোনও মূল্যের মোবাইল অ্যাক্সেসরিজ (Mobile Accessories) কিনলেই ২-৪টি লেবু ফ্রি দেওয়া হবে। আর মোট দশহাজার টাকার কেনাকাটা করলে পেট্রোল ফ্রি।

দামে আগুন!
লাফিয়ে দাম বাড়ছে পেট্রোলের। দিল্লিতে একশোর টাকার উপরে লিটার প্রতি পেট্রোলের (Petrol) দর। মুম্বইয়ে ইতিমধ্যেই লিটার প্রতি পেট্রোল ১২০টাকা ছাড়িয়ে গিয়েছে। পেট্রোল ও ডিজেলের (Diesel) ঊর্ধ্বগামী দর নিয়ে ভারতের সব রাজ্যেই নাকাল হতে হচ্ছে বাসিন্দাদের। এই পরিস্থিতিতে বারাণসী (Varanasi) ওই দোকানের এমন অফারে চমক লাগছে অনেকেরই। কারও কারও মতে ক্রেতা টানতেই এমন চমক দিয়েছেন ওই ব্যবসায়ী। আরও কেউ মনে করছেন খোদ বারাণসীতে বসে পেট্রোল-ডিজেলের ঊর্ধ্বগামী মূল্যের বিরোধিতা করতেই এমন পদক্ষেপ।
শুধু জ্বালানিই নয়, সমস্যা হচ্ছে লেবু নিয়েও। বিভিন্ন রান্না থেকে পানীয়-সবক্ষেত্রেই প্রয়োজন লেবু (Lemon)। একে গরম, তার উপর কোভিডের সময় রোগ প্রতিরোধ বৃদ্ধি করতে প্রতিদিনই পাতে লেবু রাখছেন অনেকেই। কিন্তু সম্প্রতি লেবুর দামেও আগুন লেগেছে। এমন দাম বেড়েছে যে বাধ্য হয়ে লেবু খাওয়াও ছাড়তে হচ্ছে অনেককে। এমন দাম বেড়েছে যে চোরের নজরেও পড়েছে লেবুও। সম্প্রতি উত্তরপ্রদেশেই (UttarPradesh) শাহজাহানপুরে এক আনাজ ব্যবসায়ীর গুদাম থেকে চুরি গিয়েছিল ৬০ কেজি লেবু।

ফ্রি লেবুর খোঁজে বারাণসীতে মোবাইল দোকানের বিক্রি কতটা বেড়েছে, তা এখনও জানা নেই। তবে অফার যে নেটিজেনদের বেশ পছন্দই হয়েছে। তা বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়া দেখলেই। 

আরও পড়ুন: দোকানে হানা! টাকা নয়, নজর লেবুতে

সেরা শিরোনাম

Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget