এক্সপ্লোর

Viral Video: 'টুরু' নয় 'ট্রু লাভ', সোশাল মিডিয়ায় ভাইরাল বৃদ্ধ দম্পতির ভিডিও দেখে বলছে নেটদুনিয়া

Viral: এই ভাইরাল ভিডিও দেখে বারবার একটাই কথা মনে হবে, ভালবাসা কখনও কম হয় না। বরং বয়সের সঙ্গে বাড়ে, পরিণত হয়। ভালবাসার সম্পর্কে জুড়ে থাকা দুটো মানুষকে একে অন্যের উপর নির্ভরশীল করে তোলে।

Viral Video: সোশাল মিডিয়ায় (Social Media) মাঝে মাঝে এমন কিছু ভিডিও ভাইরাল (Viral Video) হয় যা আপনাকে এক মুহূর্তের জন্য স্মার্টফোন স্ক্রল করা বন্ধ করতে বাধ্য করে। সোশাল মিডিয়ার নিউজ ফিডে ওই সমস্ত ভিডিও দেখার পর ঠোঁটের কোণে এক চিলতে হাসি আর চোখের কোণে জল- সবটাই দেখা দেয়। এমনই এক মনোমুগ্ধকর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যম ইনস্টাগ্রামে। সেখানে দেখা গিয়েছে, কোনও একটি অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ খেতে বসেছেন এক বৃদ্ধ দম্প্রতি। বৃদ্ধের বয়স বেশ ভালই। বার্ধক্যের জেরে কিছু নুব্জ্য তিনি। নিজে হাতে ভোজ খেতেও খুব একটা সক্ষম নন। কিন্তু তাতে কী? সঙ্গে তো স্ত্রী রয়েছেন। তিনিই পরম যত্নে স্বামীকে খাইয়ে দিয়েছেন। পুরো মুহূর্তটা দেখে বারবার একটাই কথা মনে হবে, ভালবাসা কখনও কম হয় না। বরং বয়সের সঙ্গে বাড়ে, পরিণত হয়। ভালবাসার সম্পর্কে জুড়ে থাকা দুটো মানুষকে একে অন্যের উপর নির্ভরশীল করে তোলে। একজনের সমস্যায় দায়িত্ববান হয়ে ওঠেন অন্যজন। সঙ্গীর ভালো মন্দের খেয়াল রাখেন সবসময়। 

দেখে নিন এই বৃদ্ধ দম্পতির ভাইরাল ভিডিও

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Aba Zeons  (@aba_zeons)

ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করা হয়েছিল পয়লা ফেব্রুয়ারি। বিগত এক মাসেরও বেশি সময়ে এই ভিডিওর ভিউ, লাইক এবং কমেন্টের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। নেটিজেনদের সকলেই মুগ্ধ হয়েছেন এই ভাইরাল ভিডিও দেখে। কেউ বলেছেন, মনখারাপ থাকলে এই ভিডিও একবার অন্তত দেখা উচিত। এক মুহূর্তে সমস্ত মনখারাপ দূর হয়ে যাবে। অনেকে বলেছেন, সত্যিকারের জীবনসঙ্গী তো এমনই হওয়া উচিত। যেকোনও পরিস্থিতিতে যেন একে অন্যের ঢাল হয়ে দাঁড়াতে পারেন। কেউ বা বলেছেন, এই ভিডিও দেখে যেমন আনন্দ পেয়েছেন, তেমনই একই সঙ্গে আবেগপ্রবণও হয়ে পড়েছেন, ভিজে গিয়েছে চোখের কোল। অনেকে আবার বলেছেন, এটাই হল সত্যিকারের ভালোবাসা। বয়সে সঙ্গে সঙ্গে যার বুনোট আরও দৃঢ় হয়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, যত্ন করে স্বামীকে খাইয়ে দিচ্ছেন মহিলা। আর ওই ব্যক্তির মুখে চোখেও লেগে রয়েছে এক অদ্ভুত প্রশান্তি এবং ভরসার ছাপ। বোঝাই যাচ্ছে যে এই দুই জীবনসঙ্গী একে অন্যের উপর ঠিক কতটা নির্ভরশীল। 

আরও পড়ুন- গরম তেলে ভাজা হল ফোন! রান্না করতে গিয়ে এ কী কাণ্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget