এক্সপ্লোর

Viral News: ঝাঁ-চকচকে SUV কিনলেন মহাকুম্ভের এই ভাইরাল 'বাবা' ! ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য নেটপাড়ায়

Viral Maha Kumbh Baba Buys SUV: ভিডিয়োটির শুরুতে দেখা যায় সেই সন্ন্যাসী একটি গাড়ির শোরুমে ঢুকেছেন এবং এসইউভি গাড়ির ডেলিভারি নিয়েছেন। সবটাই ধরা রয়েছে ক্যামেরায়।

Viral Baba Buys SUV: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ৪৫ দিন ধরে চলল মহাকুম্ভ। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু ধর্মানুরাগীরা এই মহাকুম্ভে যোগ দিয়েছিলেন। ১৩ জানুয়ারি শুরু হয়েছিল এই মহাকুম্ভ এবং ২৬ ফেব্রুয়ারি তা শেষ হয়ে যায়। বহু মানুষের (Viral Video) কাছে এই মহাকুম্ভ ছিল জীবন বদলে দেওয়ার মত অভিজ্ঞতা। যে সমস্ত ব্যক্তিদের ছোটখাটো ব্যবসা ছিল, মহাকুম্ভে গিয়েছিলেন ব্যবসা বাড়ানোর জন্য, স্বপ্নের অতীত আয় নিয়ে ঘরে ফিরেছেন তারা। আর এখন এত মাস পরে সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যা নিয়ে তুমুল চর্চা চলছে নেট দুনিয়ায়। এই ভিডিয়োয় দেখা যাচ্ছে মহাকুম্ভের এক ভাইরাল 'বাবা' অর্থাৎ এক সন্ন্যাসী (Viral Maha Kumbh Baba) শোরুম থেকে একটি ঝাঁ-চকচকে এসইউভি কিনছেন। মহাকুম্ভে উপার্জিত টাকা দিয়ে একটা এসইউভি কিনে ফেললেন এই ভাইরাল বাবা ! তবে এবিপি লাইভ বাংলা এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এবং ভিডিয়োটি কোথাকার তা নিয়েও স্পষ্ট কোনও তথ্য জানা যায়নি।

সাধারণত এই 'বাবা'-রা জাগতিক মোহ-মায়া, কামনা-বাসনার উর্ধ্বে থাকেন। সত্য ও পবিত্রতার পথেই তাদের নিয়ত যাত্রাপথ। টাকা-পয়সা, ধন-দৌলত, সম্পদের আসক্তি, যশ, খ্যাতির প্রতি আসক্তি একজন মানুষকে অধ্যাত্মের পথ থেকে বিচলিত করতে পারে। আধ্যাত্মিক জীবনে তিনি লক্ষ্যভ্রষ্ট হতে পারেন। কিন্তু এখানে দেখা গেল অন্য চিত্র। এই ভাইরাল বাবা একসময় মহাকুম্ভে দাবি করেছিলেন যে বিগত ২০ বছর ধরে তাঁর হাত একইভাবে উপরে আকাশের দিকে তোলা রয়েছে আর সেই বাবা এবারে কিনে ফেললেন একটা এসইউভি গাড়ি।

ভিডিয়োটির শুরুতে দেখা যায় সেই সন্ন্যাসী একটি গাড়ির শোরুমে ঢুকেছেন এবং এসইউভি গাড়ির ডেলিভারি নিয়েছেন। সবটাই ধরা রয়েছে ক্যামেরায়, গাড়ির চাবি তুলে নেওয়া থেকে শুরু করে শোরুম থেকে তা চালিয়ে বাইরে বের করে আনা সবটাই দেখা গিয়েছে ভিডিয়োতে। এমনকী ভিডিয়োতে এও দেখা গিয়েছে যে ভাইরাল বাবা তাঁর এক হাত দিয়েই সেই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে।

এই ভিডিয়ো পোস্ট করে এক্স হ্যান্ডলে এক নেটিজেন লিখেছেন, 'মনে করুন সেই বাবাজীকে যিনি দাবি করতেন ২০ বছর ধরে তিনি তাঁর একটি হাত একভাবে উপরে তুলে রেখেছেন। মহাকুম্ভে উপার্জিত আয় থেকেই সেই বাবাজী এখন একটা এসইউভি কিনে ফেললেন। দারুণ ব্যবসা বুঝতেই পারছেন।'

খুব কম সময়েই ভিডিয়োটি দারুণ ভাইরাল হয়ে গিয়েছে। অজস্র নেটিজেন কমেন্ট করেছেন এই ভিডিয়োতে। একজন ব্যবহারকারী লিখেছেন কমেন্টে 'আমি ভাবলাম এই সমস্ত মানুষেরা জাগতিক মোহ-মায়ার উর্ধ্বে'। একজন লিখেছেন, 'আবার বাবাজী গাড়িও চালাতে পারেন'। একজন নেটিজেন বিদ্রুপ করে লিখেছেন, 'আমার একটাই প্রশ্ন বাবাজী কীভাবে নিজে গিয়ার চেঞ্জ করলেন ?' অন্য একজন লেখেন, 'কে তাঁকে ড্রাইভিং লাইসেন্স দিয়েছে ?'

সেরা শিরোনাম

Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget