এক্সপ্লোর

Viral News : ৮০ ছুঁইছুঁই, ক্লাস নাইনে ভর্তি হয়ে ফের সংবাদ শিরোনামে সেই লালরিংথারা !

Mizoram Man Viral : এই প্রথম সংবাদ শিরোনামে উঠে আসেননি বছর মিজোরামের চম্পাই জেলার রুকাওয়ান গ্রামের ৭৮-এর এই বৃদ্ধ

চম্পাই (অসম) : বয়স ৮০ ছুঁইছুই । কিন্তু, উৎসাহের শেষ নেই । তিনি প্রমাণ করলেন, ইচ্ছা থাকলে বয়স কোনও বাধা-ই হতে পারে না ! উৎসাহ আর ইচ্ছাশক্তিতে ভর করেই তাই আবার স্কুলের চৌহদ্দিতে বছর ৭৮-এর লালরিংথারা (Pu Lalringthara)। 

খুয়াঙ্গগ্লেঙ্গ। ইন্দো-মায়ানমার সীমান্তের (Indo-Myanmar Border) ছোট্ট একটি গ্রাম । ১৯৪৫ সালে এখানেই জন্মগ্রহণ করেন লালরিংথারা। ক্লাস টুয়ে পড়ার সময় বাবাকে হারান। পরিবারের আর্থিক টানাপোড়েনের মুখে ছাড়তে হয় পড়াশোনা। ঝুমের খেতে কাজ শুরু করে দিন গুজরান হতে থাকে। সেই সময় দারিদ্র, ঘন ঘন স্থান পরিবর্তন, সব রকমের প্রতিবন্ধকতারই মুখোমুখি হতে হয়েছে তাঁকে। প্রতিকূল এইসব পরিস্থিতি তাঁকে ইস্পাত-কঠিন করেছে। কিন্তু, এই লড়াই করতে করতেই কখন প্রথাগত শিক্ষা থেকে দূরে চলে যেতে হয়েছে ! যদিও, স্বপ্ন দেখা থামাননি লালরিংথারা। পঠনপাঠন শেষ করার স্বপ্ন। তাই আবার সাহস করে স্কুল-বেঞ্চ-বোর্ড-শিক্ষকদের সান্নিধ্যে অশীতিপর এই বৃদ্ধি । 

রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান হাই স্কুলে ভর্তি হয়েছেন। এখন অবশ্য তাঁর লক্ষ্যটা, পৃথক। ইংরাজিতে দক্ষতা বাড়াতে চান তিনি। যাতে টিভিতে সম্প্রচারিত বিভিন্ন খবর, আবেদনপত্র লিখতে সুবিধা হয়, সেদিকেই নজর দিয়েছেন লালরিংথারা। 

তবে, এই প্রথম সংবাদ শিরোনামে উঠে আসেননি মিজোরামের (Mizoram Man) চম্পাই জেলার রুকাওয়ান গ্রামের এই বৃদ্ধ। এর আগে ২০১৮ সালে ক্লাস ফাইভে ভর্তি হয়েছিলেন লালরিংথারা। সেই সময় শোরগোল পড়ে যায়। নিউ রুইকাওয়ান মিডল স্কুলে নাম লেখান তিনি। তাঁর এই অঙ্গীকারের গল্প আমাদের অনুপ্রাণিত করে। ২০১৮ সালে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লালরিংথারা বলেছিলেন, 'মিজো ভাষায় লিখতে বা পড়তে আমার কোনও অসুবিধা নেই। যদিও ইংরাজি ভাষা শেখার প্রতি আগ্রহ আমাকে শিক্ষার প্রতি ক্ষুধার্থ করে তুলেছে। এখন সাহিত্যের সব ধরনের লেখাতেই ইংরাজি শব্দের প্রয়োগ থাকে, যা আমাকে প্রায়ই বিভ্রান্ত করে। তাই নিজের দক্ষতার বৃদ্ধির জন্য আমি স্কুলে ফিরে আসার সিদ্ধান্ত নিই। মূলত ইংরাজি ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্যই ফিরে আসা।' 

২০১৮ সালে লালরিংথারার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিলেন নিউ রুইকাওয়ান মিডল স্কুলের প্রধান শিক্ষক বানলালকিমা। তিনি বলেছিলেন, 'পু লালরিংথারা এক অনুপ্রেরণার নাম। ছাত্র এবং শিক্ষকদের কাছে চ্যালেঞ্জও। একজন প্রশংসনীয় মানুষ। যার শেখার অদম্য উৎসাহ। তাই তাঁকে সবরকমের সাহায্য করা প্রয়োজন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget