এক্সপ্লোর

Cash Thrown From Flyover : উড়ছে নোট! বেঙ্গালুরুর ফ্লাইওভার থেকে টাকা ছুড়লেন জনৈক ব্যক্তি, কুড়োতে পড়ল হুড়োহুড়ি

Viral Video : ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোর্ট ও ট্রাউজার পরিহিত এক ব্যক্তি গলায় এক ওয়াল ক্লক ঝুলিয়ে তাঁর ব্যাগ থেকে ক্রমাগত টাকার একের পর এক বান্ডিল বের করে ছুড়ে দিচ্ছেন ফ্লাইওভার থেকে।

বেঙ্গালুরু : রাস্তায় আর পাঁচটা দিনের মতোই ট্রাফিক। বিরক্তি নিয়ে অপেক্ষা। তার মাঝেই হঠাৎ ফ্লাইওভার থেকে সামনে উড়ে এসে পড়তে শুরু করল টাকা ! একবার, দু'বার নয়, বেশ কয়েকবার। না চোখের ভুল নয়। উড়ছে নোট। মুহূর্তে পড়ে গেল হুড়োহুড়ি। উড়ে আসা নোট কুড়িয়ে পকেটে পুরতে ছুটলেন অনেকেই। আর হঠাৎ এভাবে একজন জনৈক ব্যক্তির টাকা ওড়ানো দেখে বিস্ময় সবমহলে। ঘটনা বেঙ্গালুরুর (Bengaluru)। কর্ণাটকের (Karnataka) রাজধানীর কেআর মার্কেটের ওপরের ফ্লাইওভারে ঘটা যে ঘটনার ভিডিও-ও ছড়িয়ে পড়েছে সোশ্যালে। যা মুহূর্তে হয়ে গিয়েছে ভাইরাল (Viral)। যে ভিডিও-র সত্যতা অবশ্য যাচাই করা হয়নি।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোর্ট ও ট্রাউজার পরিহিত এক ব্যক্তি গলায় এক ওয়াল ক্লক ঝুলিয়ে তাঁর ব্যাগ থেকে ক্রমাগত টাকার একের পর এক বান্ডিল বের করে ছুড়ে দিচ্ছেন ফ্লাইওভার থেকে। ফ্লাইওভারের নিচে স্তব্ধ হয়ে থাকা ট্রাফিকে আটকানো মানুষজনের মধ্যে যে ওভাবে টাকা উড়ে আসা নিয়ে কোলাহল, হুড়োহুড়ি পড়ে গিয়েছে, তাও বেশ বোঝা যাচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ফ্লাইওভারের একদিকে বেশ কয়েকবার টাকা ছুড়ে দেওয়ার পর জনৈক ওই ব্যক্তি ফের ফ্লাইওভারের অন্যদিকে হেঁটে যাচ্ছেন সেখান থেকে টাকা ছোড়ার উদ্দেশ্য নিয়ে। ফ্লাইওভারের ওপরেও জনৈক ব্যক্তির কর্মকাণ্ড দেখে দাঁড়িয়ে পড়েছেন অনেকেই। সেখানেই দাঁড়িয়ে থাকা এক মোটর সাইকেল আরোহী ভিডিওটি করে শেয়ার করেছেন সোশ্যাল মাধ্যমে (Social Media)। যেখানে দেখা যাচ্ছে ফ্লাইওভারের ওপরে দাঁড়ানো কয়েকজন ওই ব্যক্তির কাছে সরাসরি আবেদন করছেন, কেন এভাবে ছুড়ছেন, বরং তাঁকে দিয়ে দিতে। 

যদিও পরে জানা যায়, ওই ব্যক্তি যে নোটগুলি ছুড়েছেন, সেগুলি ১০ টাকার। নোটবাতিলের আগের নোটের গোছা নিয়ে তিনি ছুড়েছেন বলেও দাবি অনেকের। সবমিলিয়ে খুব বেশি টাকা ওই ব্যক্তি ছোড়েননি বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। টাকা ছড়ানোর পরই দ্রুত সেই জায়গা থেকে ওই ব্যক্তি সরে পড়েন। যারপর তাঁর খোঁজ শুরু হলেও এখনও খোঁজ মেলেনি। পুলিশের তরফে এভাবে টাকা ছড়ানোর জেরে ওই ব্যক্তির খোঁজ শুরু হয়েছে। 

আরও পড়ুন- চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি, ৯৩-তে ফের বিয়ে করলেন 'যুবক' অলড্রিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video : মশলা চা নয়, এটা 'মাছি চা' ! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল, মন ভেঙেছে চা প্রেমীদের
মশলা চা নয়, এটা 'মাছি চা' ! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল, মন ভেঙেছে চা প্রেমীদের
China Flood Situation: বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
বন্যার জলে ভেসে গেল খামার, লোকালয়ে ঘুরছে ৯০০ সাপ, দংশনে মৃত্যু এক মহিলার, কামড় খেলেন আরও অনেকে
Viral Video: ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget