এক্সপ্লোর

Buzz Aldrin: চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি, ৯৩-তে ফের বিয়ে করলেন 'যুবক' অলড্রিন

Buzz Aldrin Gets Married: দ্বিতীয় মহাকাশচারী হিসাবে চাঁদের মাটিতে পা রেখে গড়েছেন ইতিহাস। এবার ৯৩ বছরের জন্মদিনে সফল হল 'বিবাহ অভিযান'।

Buzz Aldrin Gets Married: চাঁদের অভিযানে সফল হয়েছেন আগেই। দ্বিতীয় মহাকাশচারী হিসাবে চাঁদের মাটিতে পা রেখে গড়েছেন ইতিহাস। এবার ৯৩ বছরের জন্মদিনে সফল হল 'বিবাহ অভিযান'। দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন এডুইন বাজ অলড্রিন।

হৃদমাঝারে দীর্ঘদিনের প্রেমিকা 
পরিকল্পনা ছিল আগে থেকেই। মনের মাঝে ইতিউতি উঁকি দিচ্ছিল ইচ্ছেটা। অবশেষে বিয়ের গাঁটছড়ায় সিলমোহর। দীর্ঘদিনের প্রেমিকা অ্যাঙ্কা ফউরের সঙ্গে বিয়ের বন্ধনে বাঁধলেন নিজেকে। শনিবার ৯৩ বছরে পা দিয়েই বিয়ের ছবি পোস্ট করলেন ট্যুইটারে। বুঝিয়ে দিলেন, বয়স একটা সংখ্যা মাত্র। চাঁদের মাটিতে হাঁটা ব্যক্তি নব্বই পেরিয়েও আসলে যুবক। 

'চাঁদের মানুষ' ভাসলেন পৃথিবীর শুভেচ্ছায় : নিজেই ট্যুইটারে বিয়ের ঘোষণা করছেন অলড্রিন। শনিবার ট্যুইটারে স্ত্রীর সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি। ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছেন বলে জানিয়েছেন 'চাঁদের মানুষ'। অলড্রিনের পোস্ট সামনে আসতেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন ট্যুইটারাতিরা। কেউ কেউ আবার বলেছেন, নব্বইয়ের কোটায় এখনও যুবক আপনি।

অলড্রিনের পোস্ট শেয়ার করার পর থেকে, ২২ হাজারেরও বেশি লাইক ও ১.৮ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে। বহু মানুষ নব দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। অনেকে মজা করে লিখেছেন, "আপনি অবশ্যই চাঁদের ওপরে থাকবেন !"  কেউ বলেছেন, "শুভ জন্মদিন বাজ। আপনার বিবাহের জন্য অভিনন্দন। আমি আপনার জন্য রোমাঞ্চিত। বরাবরের মতো, নিজের অনন্য স্টাইলে এই কাজ করেছেন আপনি।" এখানেই শেষ হয়নি অভিনন্দনের স্রোত। কেউ লিখেছেন, " অভিনন্দন কর্নেল অলড্রিন ! ৯৩-এ আপানর জীবন শুরু হল। এটাই সেরা ছিল। " 

'বিবাহ অভিযান' সফল হল শেষে : তবে এই প্রথমবার নয়।এর আগে, তিনবার বিয়ে সেরেছেন অলড্রিন। জোন আর্চারের সঙ্গে ১৯৫৪ সালে প্রথম বিয়ে। পোস্ট গ্র্যাজুয়েট স্তরে একসঙ্গে পড়াশোনা করেছেন তাঁরা।পরবর্তীকালে ১৯৭৫-এ ফের বিয়ে করেন বেভারলি ভ্যান জিলকে। ১৯৭৮ সালে সম্পর্ক ভাঙে অলড্রিন -জিলের। যদিও থেমে থাকেনি বিয়ের পর্ব। তৃতীয় বার লোয়ি ড্রিগস ক্যাননের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অলড্রিন। ১৯৮৮ সালের সেই বিয়ে ভাঙে ২০১২-তে। এবার তাই ৯৩-তে চতুর্থবার বিয়ে।

অবশেষে চাঁদ পেলেন পৃথিবীতে : চতুর্থবার বিয়ের পর আবেগঘন পোস্ট করেছেন চাঁদের বুকে পা রাখা দ্বিতীয় ব্যক্তি। অলড্রিল লিখেছেন "আমার ৯৩ তম জন্মদিনে এই ঘোষণা করতে পেরে আনন্দিত, যে দীর্ঘদিনের প্রেমিকা অ্যাঙ্কা ফউর ও আমি গাঁটছড়া বেঁধেছি। আমরা লস এঞ্জেলেস একটি ছোট ব্যক্তিগত অনুষ্ঠানে পবিত্র বিবাহবন্ধনে যোগ দিয়েছিলাম।এই বিয়ের পর আমি পালিয়ে যাওয়া কিশোরদের মতোই উত্তেজনা অনুভব করছি।"

আরও পড়ুন : Social Media Update: সোশ্যাল মিডিয়ায় মিথ্যে প্রচারে ৫০ লাখ জরিমানা ! প্রভাবশালীদের জন্য নতুন নিয়ম

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget