এক্সপ্লোর

Viral News: লাইভস্ট্রিম চলাকালীন গুলি, ২৩ বছরেই মৃত্যুর কোলে জনপ্রিয় ইনফ্লুয়েন্সার

Mexico TikTok Influencer Shot Dead: মঙ্গলবার মেক্সিকোর জালিস্কোর জাপোপানে একটি বিউটি সেলুনে কাজ করার সময়েই মৃত্যু হয় ভেলেরিয়া মার্কেজের।

Mexico: ২৩ বছর বয়সী এক বিউটি ইনফ্লুয়েন্সার ভেলেরিয়া মার্কেজ। টিকটকে লাইভস্ট্রিম করার সময়েই গুলিতে মারা যান তিনি। ভয়ঙ্কর হামলায় (Viral News) প্রাণ গেল তাঁর। আর তাঁর দর্শকরাও আতঙ্কে শিউরে উঠেছেন এই ঘটনায়। দেশের লিঙ্গভিত্তিক হিংসার সঙ্কট আরও বাড়িয়ে দিয়েছে এই ঘটনা। কেন এত নৃশংসভাবে মৃত্যু (TikTok Influencer) হল ভেলেরিয়ার ?

মঙ্গলবার মেক্সিকোর জালিস্কোর জাপোপানে একটি বিউটি সেলুনে কাজ করার সময়েই মৃত্যু হয় ভেলেরিয়া মার্কেজের। হঠাৎ করেই এক ব্যক্তি সেলুনের মধ্যে ঢুকে আসেন এবং কোনও সময় ব্যয় না করেই তাঁকে গুলি করে দেন। রাষ্ট্রীয় প্রসিকিউটর অফিসের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। এই ঘটনার তদন্তের ভার রয়েছে তাদের উপরেই। নারীহত্যার মামলা হিসেবে এই ঘটনার তদন্ত করছে রাষ্ট্রীয় প্রসিকিউটর অফিস।

মেক্সিকোর কর্তৃপক্ষের আধিকারিকদের মতে, এই নারীহত্যার সঙ্গে জড়িয়ে থাকতে পারে হিংসা, যৌন নির্যাতন, হত্যাকারীর সঙ্গে কোনও সম্পর্ক, অথবা জনসমক্ষে সেই নারীর শরীর উন্মুক্ত দেখানোর ইচ্ছে। গুলি (TikTok Influencer) চলার কয়েক সেকেন্ড আগেই ভেলেরিয়া মার্কেজ তাঁর টিকটকে লাইভস্ট্রিমিং করছিলেন। টেবিলে বসে একটি খেলনা হাতে এই লাইভস্ট্রিমিং চলছিল। হঠাৎ তাঁকে বলতে শোনা যায়, 'ওই ওরা আসছে'। বাইরে থেকে একজনের কণ্ঠস্বর শোনা যায়, 'ভ্যাল আছ ?'। এর উত্তরে ভেলেরিয়া (Valeria Marquez) 'হ্যাঁ' বলার পরে আর কোনও শব্দ পাওয়া যায় না। কিছুক্ষণ পরে শোনা যায় গুলির শব্দ। এক ব্যক্তিকে দেখা যায় ফোন তুলে নেওয়ার সময় কারণ তখনও লাইভস্ট্রিমিং চলছিল। কিছুক্ষণের জন্য তাঁর মুখ দেখা যায়।

লাইভস্ট্রিমের শুরুতে ভেলেরিয়া মার্কেজ তাঁর অনুরাগীদের বলছিলেন যে একজন তাঁর জন্য দামি উপহার নিয়ে সেলুনে এসেছিলেন এর আগে যখন তিনি নিজে সেলুনে ছিলেন না। তিনি জানিয়েওছিলেন যে সেই ব্যক্তি আবার তাঁর জন্য সেলুনে ফিরে আসবে কিনা তা নিয়ে নিশ্চিত নন তিনি।

টিকটক ও ইনস্টাগ্রামে মার্কেজের প্রায় ২ লক্ষ অনুরাগী ছিল। তাঁর মৃত্যুর ঘটনায় মেক্সিকোতে নারীহত্যার ঘটনা আরও ভয়াল রূপ নিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, বলিভিয়ার সঙ্গে মেক্সিকো নারীহত্যার ঘটনায় লাতিন আমেরিকায় চতুর্থ স্থান নিল। ২০২৩ সালে ১ লক্ষের মধ্যে ১.৩ জন নারীর হত্যা হয়েছে মেক্সিকো সহ আরও দেশগুলিতে, এমনটাই জানা যাচ্ছে জাতিসংঘের তথ্য থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget