এক্সপ্লোর

Viral News: সূর্য না কি স্মাইলি? 'হাসিমুখে'র পিছনে লুকিয়ে বিপদ!

Smiley Face of Sun: মঙ্গলবার আংশিক সূর্যগ্রহণ হয়েছে। তারপরেই এমন ছবি। নাসা টুইটার হ্যান্ডেলে সেই ছবি শেয়ারও করেছে।

নয়াদিল্লি: 'হাসছি মোরা হাসছি দেখ, হাসছি মোরা আহ্লাদী/ তিনজনেতে জট্‌লা ক'রে ফোক্‌লা হাসির পাল্লা দি।' সুকুমার রায়ের কবিতার মতো এখানে তিনজন নয়, 'হাসছে' একজনই-- সূর্য। তবে খালি চোখে নয়। সূর্যের হাসিমুখ নজরে পড়েছে নাসার উপগ্রহের ক্যামেরায়। সম্প্রতি, সূর্যগ্রহণ হয়েছে। তার ঠিক পরেই নাসার ক্যামেরায় ধরা পড়েছে সূর্যের হাসিমুখ।

মঙ্গলবার আংশিক সূর্যগ্রহণ হয়েছে। তারপরেই এমন ছবি। নাসা টুইটার হ্যান্ডেলে সেই ছবি শেয়ারও করেছে। ছবিতে দেখা যাচ্ছে, সূর্যের গায়ে বেশ কিছু কালো ছোপ। এমনভাবে সেগুলি রয়েছে যে তা দেখে মানুষের হাসিমুখ বলে মনে হতে বাধ্য। 

কিন্তু এটি আসলে কী?
নাসার তরফে যখন টুইট করা হয়েছে তখনই এমন ঘটনার ব্য়াখাও দেওয়া হয়েছে। নাসার তরফে জানানো হয়েছে সূর্যের গায়ে এই কালো ছোপগুলি আসলে করোনাল হোল (Coronal Hole)। বিজ্ঞানীরা জানিয়েছেন সূর্যের এই এলাকায় বিপুল গতিতে সৌরঝড় প্রবাহিত হয়ে মহাকাশে দিকে ধাবিত হয়। সূর্যের এই এলাকাগুলি ওপেন ম্যাগনেটিক ফিল্ড। অন্য অংশের তুলনায় ঠান্ডা।

আশঙ্কাও রয়েছে?
বিভিন্ন ক্ষেত্রে অবশ্য এর একটি বিপদের দিকের কথাও উঠে এসেছে। বলা হচ্ছে, সূর্যের এই হাসিমুখ পৃথিবীর জন্য বিপদ ডেকে আনতে পারে। সূর্যের এই করোনাল হোলের জন্য সৌরঝড় বয়ে আসতে পারে। যা পৃথিবীর জন্য বিপদের, বলছেন বিজ্ঞানীদের একাংশ। মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত খবর করে এমন একটি ওয়েবসাইটের দাবি, সূর্যের এমন ঘটনার জন্য ২৮-২৯ অক্টোবর নাগাদ পৃথিবীতে সৌরঝড় আঘাত করতে পারে।

সৌরঝড় কী?
সূর্যের পৃষ্ঠতলে বিপুলমাত্রায় চৌম্বকীয় রশ্মি বিকিরণ হয়। এটাই সৌরঝড়। এটাই যদি অতিরিক্ত মাত্রায় হয় তাহলে তা প্রভাব ফেলে উপগ্রহ এবং মহাকাশযানে। সাধারণত প্রাণীদের উপর সেভাবে প্রভাব পড়ে না। কিন্তু সমস্তরকম বৈদ্যুতিন সামগ্রী, উপগ্রহ এবং মহাকাশ বিজ্ঞানের কাজে প্রয়োজনীয় যন্ত্রে। এছাড়া পৃথিবীতে রেডিও কমিউনিকেশন, রেডার, জিপিএস-এর মতো যন্ত্রে এই সমস্যা হয়। 

আরও পড়ুন: আপনার প্যান কার্ড আর কাজে আসবে না ! ৩১ মার্চের মধ্য়ে করতে হবে এই কাজ

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget