এক্সপ্লোর

Viral News: আইসক্রিমের সঙ্গে হুইস্কি মিশিয়ে চড়া দামে বিক্রি, হাতেনাতে ধরল পুলিশ- গ্রেফতার ২

Whiskey Ice Cream: এই পার্লার চালাতেন শরৎ চন্দ্র রেড্ডি নামের এক ভদ্রলোক যিনি এক কেজি আইসক্রিমের মধ্যে ৬০ মিলি হুইস্কি মিশিয়ে তা চড়া দামে (Whiskey Ice Cream) বিক্রি করছিলেন বলেই অভিযোগ।

Whiskey Ice Cream Racket: আইসক্রিমের সঙ্গে হুইস্কি মিশিয়ে বিক্রি হচ্ছিল দোকানে। চড়া দামে রমরমিয়ে বিক্রি হচ্ছিল সেই হুইস্কি আইসক্রিম। হায়দরাবাদের এমনই একটি ঘটনা শুনে নড়েচড়ে বসে আবগারি দফতর। গোপন সূত্রে এই খবর পেয়ে এই চক্র (Whiskey Ice Cream) চালানোর অভিযোগে হায়দরাবাদের পুলিশ গ্রেফতার করে এই ব্যবসার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে। শুক্রবার আবগারি দফতরের পক্ষ থেকে এই আইসক্রিম পার্লারকে বাজেয়াপ্ত করে দেওয়া হয়।

হায়দরাবাদের জুবিলি হিলস অঞ্চলের ১ ও ৫ নং রাস্তায় যখন রাজ্যের আবগারি বিভাগের তরফ থেকে আরিকো কাফে আইসক্রিম পার্লারে (Whiskey Ice Cream) তল্লাশি করা হয়, তখনই এই চক্র ধরা পড়ে। হুইস্কি আইসক্রিমের ঘটনা প্রকাশ্যে আসে। এই তল্লাশি চালানোর সময় আবগারি বিভাগের আধিকারিকরা ২৩টি হুইস্কি আইসক্রিম বাজেয়াপ্ত করে পার্লার থেকে যেগুলির মোট ওজন ১১.৫ কেজি। আর তারপরেই অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

এই পার্লার চালাতেন শরৎ চন্দ্র রেড্ডি নামের এক ভদ্রলোক যিনি এক কেজি আইসক্রিমের মধ্যে ৬০ মিলি হুইস্কি মিশিয়ে তা চড়া দামে (Whiskey Ice Cream) বিক্রি করছিলেন বলেই অভিযোগ। অন্য আরেক অভিযুক্ত যিনি এই চক্রের সঙ্গে জড়িত তাঁর নাম দয়াকর রেড্ডি ও শোভন। তারা দুজন ফেসবুকে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য এই হুইস্কি আইসক্রিমের বিজ্ঞাপন করতেন। যদিও তদন্ত এখনও চলছে জোর কদমে।

একইসঙ্গে হায়দরাবাদের আরটিসি ক্রস রোডের একটি দোকান থেকে ডিউটি না দেওয়া মদ বাজেয়াপ্ত করে আবগারি দফতর যার মূল্য ৩.৮৫ লক্ষ টাকা। আধিকারিকরা জানাচ্ছেন যে অভিযুক্ত গোপাল আগরওয়াল আটাপুরের বাসিন্দা যিনি চণ্ডীগড় থেকে নিজের গাড়ি করে এখানে মদ বিক্রি করতে আসতেন। হায়দরাবাদে চড়া দামে এই মদ বিক্রি করছিলেন তিনি। ১.৩২ লাখ টাকায় চণ্ডীগড়ে এই মদ কিনে সেই ব্যক্তি হায়দরাবাদে এসে তা ৪ লাখ টাকায় বিক্রির কথা ভাবছিলেন। হায়দরাবাদের আবগারি বিভাগের তরফ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানা গিয়েছে।

আবগারি বিভাগের সুপারিনটেন্ডেন্ট প্রদীপ রাও যার নেতৃত্বে এই তল্লাশি চালানো হয়েছিল, তিনি জানিয়েছেন, অ্যালকোহল-ভিত্তিক পণ্য শিশুদের দেওয়া বা বিক্রি করা একটা গুরুতর অপরাধ। এই চক্রের অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ করা হবে। তদন্ত এখনও শেষ হয়নি।

আরও পড়ুন: Swiggy Fraud: ৩৩ কোটির জালিয়াতি সুইগি কর্মীর, IPO আনার আগেই চাপের মুখে সংস্থা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…

ভিডিও

Minar Mondal House News | মিনার মণ্ডলের বাড়িতে মোট কটি ঘর আছে, কোন ঘরে কী ছিল। খতিয়ে দেখছেন তদন্তকারীরা
Arpita Sarkar Arrest News জঙ্গি শাহজাদ ভাট্টি ও ISI-এর থেকে অ্যাসাইনমেন্ট আসত অর্পিতার কাছে।
Militant Arrest | পাকিস্তানের শাহজাদ ভাট্টি গ্রুপের ধৃত জঙ্গি হামিম মণ্ডল গ্রেফতারের ঘটনায় সামনে এল হানিট্র্যাপের প্রসঙ্গ
CAA News | স্ক্রুটিনি ও ভেরিফিকেশনের জন্য় লম্বা লাইন, CAA-র সার্টিফিকেট পেতে বারাসাতে জেলা মুখ্য় ডাকঘরে ভিড়
Samik Bhattacharya On Syndicate | সিন্ডিকেট নিয়ে ফের একবার কড়া বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget