এক্সপ্লোর

Viral News: একদিনেই ৩-৪ হাজার ! ক্যাব চালিয়েই এত আয় ? চোখ কপালে নেটিজেনদের

Bengaluru Cab Driver: জনৈক ব্যক্তি একটি পোস্ট করে জানান যে দিনে ক্যাব চালিয়ে সেখানকার এক ক্যাব চালক ৩ হাজার থেকে ৪ হাজার টাকা আয় করেন এবং ওলা ক্যাব চালিয়ে আরও কিছু টাকা আয় হয় তাঁর।

কলকাতা: কিছুদিন আগেই একটি পোস্টে দেখা গিয়েছিল একটি মোমোর দোকানে লোক নেওয়া হবে ২৫ হাজার টাকা বেতনে। সেই পোস্টেও উন্মাদনা (Viral News) ছড়িয়েছিল নেটপাড়ায়। এবার বেঙ্গালুরুর এক ক্যাব চালকের আয় দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের। সমাজমাধ্যমে বেঙ্গালুরুর (Bengaluru Cab Driver) জনৈক ব্যক্তি একটি পোস্ট করে জানান যে দিনে ক্যাব চালিয়ে সেখানকার এক ক্যাব চালক ৩ হাজার থেকে ৪ হাজার টাকা আয় করেন এবং ওলা ক্যাব চালিয়ে আরও কিছু টাকা আয় হয় তাঁর। অদ্ভুত অভিজ্ঞতা সেই ব্যক্তির। তাঁকে কী জানান ক্যাব চালক ?

সমাজমাধ্যমে একটি পোস্টে সেই ব্যক্তি লেখেন, 'একটা অনুষ্ঠান থেকে আমি ফিরছিলাম। একটি ক্যাব বুক করি। সেই ক্যাব চালকের সঙ্গে গল্প করতে করতে জানতে পারি দিনে তাঁর ৩০০০-৪০০০ টাকা আয় হয়। আমি তাজ্জব হয়ে যাই।' রেডিটে এই পোস্ট করেন একজন ব্যক্তি। শুধু তাই নয়, তিনি আরও লেখেন, 'সেই ক্যাব চালক যদি দিনে ৩ হাজার টাকা আয় করেন এবং মাসে ২৫ দিন কাজ করেন, তাহলে তিনি মাসে ৭৫ হাজার টাকা উপার্জন করতে পারেন।'

পেট্রলের খরচ বাদ দিলেও তাঁর হাতে প্রচুর টাকা থাকবে বলেই হিসেব করে দেখান সেই ব্যক্তি। শুধু তাই নয়, ওলার সঙ্গে আরও একটি ক্যাব যুক্ত করা আছে তাঁর, ফলে সেখান থেকে বাড়তি কিছু টাকা আয় হয় তাঁর। সেই ক্যাব চালক তাঁকে জানান, তাঁর সন্তানেরা খুব ভাল স্কুলে পড়াশোনা করে। আগের চাকরি চলে যাওয়ায় ২০১৯ সাল থেকে ক্যাব চালাতে শুরু করেছেন তিনি, জানান সেই ক্যাব চালক।

কয়েকদিন আগে রেডিটে এই পোস্ট করেছিলেন জনৈক ব্যক্তি। সেদিন থেকে এতে ৩০০টি আপভোট পড়েছে। কমেন্ট সেকশনে বহু মানুষ সেই ক্যাব চালকের আয় দেখে নিজেদের মতামত লিখেছেন। একজন লেখেন, 'এটা সম্ভব, এতে যুক্তি আছে। আমার একজন খুব কাছের বন্ধুর ভাই আছে যিনি ওলা ক্যাব চালক হিসেবে কাজ করেন। তিনি সাধারণত রেলওয়ে স্টেশন এবং এয়ারপোর্টে তিনি পিক আপ নেন। অদ্ভুত সময়ে কাজ করেন। তারপরেও সব খরচ বাদ দিয়ে ৮০ হাজার টাকা মাসে সঞ্চয় হয় তাঁর। ক্যাব চালিয়েই তিনি নিজের দেশের বাড়িতে কয়েক একর জমিও কিনেছেন।'

আরও পড়ুন: Tinder Date Scam: টিন্ডার ম্যাচের সঙ্গে ডেটে গিয়ে ক্যাফেতে বিল মেটাতে হল ১ লাখ! চরম প্রতারণার শিকার যুবক

সেরা শিরোনাম

Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget