এক্সপ্লোর

Viral Video: টিকটক ভিডিয়ো দেখে বড় বিপদ ! বিস্ফোরণে ফাটল খেলনা, কোমায় ৭ বছরের ছোট্ট মেয়ে

TikTok Video: তার বাবা সংবাদমাধ্যমে জানান, 'আমি দেখছিলাম ও একটা নিডো কিউবকে বরফ জমিয়েছিল এবং সেটা মাইক্রোওয়েভে দিয়েছিল। পরে সেটা খুব গরম কিনা দেখার জন্য হাত দিয়ে টেনে বের করতেই বিপত্তি ঘটে।'

TikTok Video Challenge: এখনকার দিনে সমাজমাধ্যমের ভিডিয়ো দেখে অনেক শিশুরাই উৎসাহিত হয়। নতুন নতুন (Viral Video) কিছু করতে চায় তারা। আর সেভাবেই ঘটে গেল এক বড় বিপদ। ভাইরাল টিকটক চ্যালেঞ্জে যোগ দিয়ে চোখের সামনেই বিস্ফোরণে (Toy Explodes) ফাটল খেলনা, কোমায় চলে গেল ৭ বছরের ছোট্ট মেয়ে। মিসৌরির স্কারলেট সেলবির সঙ্গেই ঘটেছে এই ঘটনা।

স্কারলেট ট্রেন্ড অনুসরণ করে নিডো স্ট্রেস টয় নামের একটি খেলনাকে প্রথমে বরফে জমিয়ে তারপরেই সেটা মাইক্রোওয়েভে দিয়ে দিয়েছিল যাতে সেটি দ্রুত নরম হয়ে যায়। আর এই মজা করতে গিয়ে ঘটে গেল বড় বিপদ। হঠাৎ করেই বিস্ফোরণে ফেটে গেল খেলনাটি আর গরম আঠালো একটা পদার্থ এসে লাগে স্কারলেটের বুকে, মুখে ও চিবুকে। আর তাড়াতাড়ি করে তার বাবা জশ সেটি পরিস্কার করতে গেলে তার হাতেও লেগে যায় সেই আঠালো পদার্থ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাঁকে কোমায় রাখেন যাতে তার মুখে পুড়ে যাওয়ার কারণে শ্বাসনালি ফুলে গিয়ে বিপত্তি না ঘটে।

তার বাবা সংবাদমাধ্যমে জানান, 'আমি দেখছিলাম ও একটা নিডো কিউবকে বরফ জমিয়েছিল এবং সেটা মাইক্রোওয়েভে দিয়েছিল। পরে সেটা খুব গরম কিনা দেখার জন্য হাত দিয়ে টেনে বের করতেই বিপত্তি ঘটে। খেলনাটা ফেটে ওর মুখে, বুকে আর চিবুকে লেগে যায় আঠালো গরম পদার্থ। আমি প্রথমে সেটা মুছে ফেলতে গেলে আমার হাতেও লেগে যায়। তারপর ওকে নিয়ে তক্ষুনি হাসপাতালে যাই আমরা, টানা তিনদিন ও কোমায় ছিল। আমি কেবলই কেঁদে গিয়েছি, কারও সঙ্গেই কথা বলার অবস্থায় ছিলাম না'।

স্কারলেটের মা জানিয়েছেন যে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় টানা ৩০ মিনিট ধরে মেয়ে কেবলই কেঁদে গিয়েছে চিৎকার করে। মেয়েকে এরকম কষ্ট পেতে দেখে তিনি নিজেও দিশাহারা হয়ে পড়েছিলেন। হাসপাতালে পৌঁছাতেই চিকিৎসকরা তাদের উপদেশ দেন তার বয়স ১২ হওয়া অবধি অপেক্ষা করতে হবে যাতে বোঝা যায় তার চামড়ায় এই ক্ষত কী প্রভাব ফেলে। তবে বেশ কিছু মলম দেওয়া হয় স্কারলেটকে যা ক্ষত সারাতে অনেক উপকার দেবে।

যে সংস্থা এই খেলনা বানায় তাদের পক্ষ থেকে এই ঘটনায় কোনও মন্তব্য প্রকাশ্যে আসেনি এখনও। তবে সংস্থার ওয়েবসাইটে নজর রাখলে দেখা যাবে সতর্কীকরণ রয়েছে যাতে এই খেলনাকে গরমে রাখা না হয়, বরফে জমানো না হয়, কিংবা মাইক্রোওয়েভে রাখা না হয়, তাহলেই বড় বিপদ ঘটতে পারে।

সেরা শিরোনাম

Viral Video: প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
প্রচণ্ড ভিড়ের মধ্যেই এসক্যালেটরের উল্টোদিকে ওঠার চেষ্টা, এরপর যা হল... ভাইরাল ভিডিও
Viral Video: ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
ফুটপাত ধরে হাঁটছেন মহিলা, পিছন থেকে স্কুটারে এল ২ আততায়ী, কাঁধের ব্যাগে হ্যাঁচকা টান, তারপর...
Viral Video: ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
ট্রেনের জানলা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা, যাত্রীদের হাতে পাকড়াও ছিনতাইবাজ, তারপর যা ঘটল.....
Viral Video: মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও
মালকিনের সামনেই পোষ্য ৮ বছরের ছোট্ট পাগ গোগোকে ছিঁড়ে খেল সুবিশাল একটি গ্রেট ডেন, ভাইরাল ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget