এক্সপ্লোর

Banke Bihari Viral Video: 'চরণামৃত ভেবে' এসির নোংরা জল পান করছেন ভক্তরা! বাঁকে বিহারি মন্দিরে এ কী দৃশ্য!

Banke Bihari Temple Video: ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে অনেকেই ওই জল অনেকেই মাথায় ছুঁইয়ে খাচ্ছেন, অনেকে গ্লাসে করে সেই জল খেয়ে মনে মনে ভক্তিভরে প্রণাম সারছেন।

নয়া দিল্লি: বাঁকে বিহারি মন্দিরে প্রতিদিনই ভক্তদের ভিড় লেগেই থাকে। শ্রীকৃষ্ণের চরণামৃত পান করতে লক্ষ লক্ষ ভক্তরা ভিড় জমান মন্দিরে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে একটি হাতির শুঁড়ের মতো অংশ। সেখান থেকে বিন্দু বিন্দু জল পড়ছে। সেখানেই গ্লাস হাতে দাঁড়িয়ে রয়েছে ভক্তরা। ওই জল পান করছেন সকলে।  

ওই মুহূর্তের ভিডিও ক্যামেরাবন্দি করেছেন উপস্থিত এক ভক্ত। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে অনেকেই ওই জল অনেকেই মাথায় ছুঁইয়ে খাচ্ছেন, অনেকে গ্লাসে করে সেই জল খেয়ে মনে মনে ভক্তিভরে প্রণাম সারছেন। কেউ কেউ ওই জল মাথায় নিচ্ছেন। 

তবে এই জল শ্রীকৃষ্ণের চরণামৃত নয় বরং এসি থেকে নির্গত জল, এমনটাই দাবি করেছেন যিনি এই ভিডিওটি করেছেন। তিনি ভক্তদের উদ্দেশে বলেছেন, 'এই জল ঠাকুরের পায়ের চরণামৃত নয়। বরং এসির থেকে নির্গত জল। এই মন্দিরের পূজারীরা এই বিষয়টি নিশ্চিত করেছেন।' 

এই ভিডিও এক্স সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ওই ভক্ত। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, 'মানুষের অবিলম্বে শিক্ষিত হওয়া খুব প্রয়োজন। মানুষ মন্দিরে গিয়ে এসি থেকে নির্গত জল পান করছেন। তাঁরা ভেবেই নিচ্ছেন এটিকে চরণামৃত।' 

ইতিমধ্যেই এই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। এক্স মিডিয়ায় ৩.৮ মিলিয়ন ভিউজ হয়েছে। অনেকে অনেক রকম কথা বলেছেন কমেন্টে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন মন্দির কর্তৃপক্ষের ব্যবস্থা পর্যালোচনা নিয়ে। অনেকে আবার প্রশ্ন তুলেছেন ভক্তদের বিশ্বাস, বিজ্ঞানমনস্কতা নিয়েও। 

মেডিকেল এক্সপার্ট 'The Liver Doc' এই ভিডিওটি নিয়ে রীতিমতো চিন্তিত। তিনি জানিয়েছেন, এই এয়ার কন্ডিশন সিস্টেম থেকে নির্গত জলে ফাঙ্গাস সহ একাধিক ক্ষতিকর ব্যাক্টেরিয়া থাকে। সেই জল খাওয়া মানে ভয়ঙ্কর রোগ বাসা বাধতে পারে শরীরে। 

আরেক নেটিজেন লিখেছেন, 'লোকে খাওয়ার আগে একবারও ভাবছে না কী খাচ্ছি? কী মানসিকতা!'

তবে এই ভিডিও সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার

ভিডিও

Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Madan Mitra: শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কী করে সেই নিয়ে আগ্রহী: মদন মিত্র
Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget