এক্সপ্লোর

Viral Video: দোতলার পার্কিং জোন থেকে উলটে পড়ল গাড়ি, কী হল চালকের ? ভিডিয়ো দেখে শিউরে উঠবেন

Pune Viral Video: রবিবার সকালে পুনের বিমাননগরের সুভাষ গেটওয়ে অ্যাপার্টমেন্টের দোতলার পার্কিং লটেই এই রাখা ছিল গাড়িটি। সেখান থেকে হঠাৎ করেই দেয়াল ভেঙে নিচে পড়ে যায় গাড়ি।

পুনে: সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো। মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে। পুনের বিমাননগরের একটি বাড়ির দোতলার পার্কিং লট থেকে পিছনের দিকে উলটে পড়ে গেল গাড়ি, ভেঙে গেল সেই পার্কিংয়ের দেওয়ালও। একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে এই ভিডিয়ো (Viral Video)। কীভাবে ঘটল এই দুর্ঘটনা ? যদিও জানা গিয়েছে এই ঘটনায় কেউ আহত হয়নি। জানা গিয়েছে, হঠাৎ করেই রিভার্সে চলে গিয়েছিল সেই গাড়িটি এবং সেটি পার্কিং লটের (Pune News) পিছনদিকের দেয়ালে গিয়ে ধাক্কা মারে আর তাতেই সেই দেয়ালের একাংশ ধসে পরে। ফলে গাড়িটিও পিছনে উলটে রাস্তায় পড়ে যায়। মহারাষ্ট্রের পুনের বিমাননগরে ঘটেছে এই ঘটনা।

কেউ আহত হয়নি

রবিবার সকালে পুনের বিমাননগরের সুভাষ গেটওয়ে অ্যাপার্টমেন্টের দোতলার পার্কিং লটেই এই রাখা ছিল গাড়িটি। সেখান থেকে হঠাৎ করেই দেয়াল ভেঙে নিচে পড়ে যায় গাড়ি। ঘটনায় সন্ত্রস্ত হয়ে আশেপাশের লোকজন ছুটে আসে। যদিও সৌভাগ্যক্রমে এই ঘটনায় কেউ আহত হয়নি।

দেয়াল ভেঙে পড়েই ঘটে দুর্ঘটনা

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি সাদা গাড়ি সেই অ্যাপার্টমেন্টের উপরে ওঠার জন্য নিচে এসে দাঁড়ায়। আর এর কিছুক্ষণ পরেই দোতলার পার্কিং লটের দেয়াল ভেঙে নিচে ছড়িয়ে পড়ে এবং তার সঙ্গে সঙ্গে পার্কিং লটে রাখা একটি কালো রঙের গাড়িও নিচে উলটে পড়ে। পিছনের চাকার উপর ভর দিয়ে গাড়িটি রাস্তায় উলটে পড়েছিল। একেবারে রিভার্স গিয়ারের মত পিছন দিকে উলটে যায় গাড়িটি। ভাইরাল ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে যে দেয়াল ভেঙে পড়ার পরেই এই গাড়িটি নিচে পড়ে যায়। আর সমাজমাধ্যমে দারুণ ভাইরাল এখন এই ভিডিয়োটি।

নিচে দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মী দেখলেন তার কয়েক হাত দূরেই এই গাড়িটি দোতলা থেকে উলটে পড়ল নিচে। এই ঘটনার অন্যতম প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি। আরেকটু দূরে দাঁড়িয়েছিলেন আরেকজন। তিনিও এই ঘটনায় ছুটে আসেন। কোনো বড় ক্ষতি হয়নি, কেউ আহত হয়নি এই ঘটনায়। অনুমান করা হচ্ছে, গাড়ির চালক সম্ভবত ভুল করে পার্কিংয়ের সময় রিভার্সে নিয়েছিলেন সেই গাড়ি, আর তাতেই দেয়ালে গিয়ে ধাক্কা মারে গাড়িটি, দেয়াল ভেঙে পড়ে। এই এলাকা এখন ভালভাবে সুরক্ষিত করা হয়েছে অন্য কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য।

আরও পড়ুন: IIT Baba: তাঁর জন্য এখনও অপেক্ষায় প্রাক্তন প্রেমিকা ! ফিরতে চাইছেন IIT বাবা ? আবেগপ্রবণ হয়ে কী জানালেন ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget