এক্সপ্লোর

Offbeat News: মহাসংকট জাপানে, সকলের পদবিই নাকি এক হবে এবার !

Japan Surname Issue: জাপানে পদবি নিয়ে দেখা গিয়েছে মহাসংকট। পদবির সংখ্যা কমে সকলের একই পদবি হতে পারে।

কলকাতা: আর আলাদা থাকবে না পদবি। জাপানে সবার এক পদবি হয়ে যাবে। খুব শিগগিরই এমনটা হতে চলেছে। সম্প্রতি এক গবেষণা থেকে জানা গিয়েছে এমনটা। তোহকু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক হিরোশি ওশিদা এই গবেষণা করেন। তাতে কিছু নির্দিষ্ট পদবির দিকে বেশিরভাগ মানুষের ঝোঁক দেখা গিয়েছে। হিরোশি ওশিদার ওই গবেষণা বলছে, বর্তমানে কিছু নির্দিষ্ট পদবিরই রমরমা। অধিকাংশ মানুষরাই এই পদবিগুলি বেছে নিচ্ছেন। এর ফলে কিছু বছর পর গোটা দেশেই এক পদবির মানুষ থাকবে বলে জানাচ্ছে গবেষণাটি (Japan Surname Issue)। 

বিবাহ আইনের জের 

সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, শুধু যে মানুষের ঝোঁক তা নয়, বিবাহ আইনও কিছুটা দায়ী বলে জানাচ্ছে গবেষণা। বর্তমানে জাপানে প্রচলিত বিবাহ আইন অনুসারে মহিলাদের বিবাহের পর পুরুষদের পদবি গ্রহণ করতে হয়। এর ফলে মহিলাদের পদবি আলাদা হলেও তার সংখ্যা কমে যাচ্ছে দিন দিন‌ (Japan Surname)। বর্তমান বিবাহ আইনে সমলিঙ্গ বিবাহের কোনও অনুমতি নেই জাপানে। যার ফলে আলাদা পদবি সম্ভাবনা আরও কমে গিয়েছে, প্রসঙ্গত সারা বিশ্বে বৃহত্তম দেশ গুলির মধ্যে পদবির বৈচিত্র্যে জাপান অন্যতম। সেই জাপানেই এবার সকলের একই পদবি হতে পারে বলে জানাচ্ছে ওই গবেষণা।‌

পদবির নয়া ট্রেন্ড

পদবির যে নয়া ট্রেন্ড জাপানে চালু হয়েছে তার ভিত্তিতেই এই হিসেব করা হয়। হিসেবে দেখা গিয়েছে ৫০০ বছর পরে দেশে আর দুটো পদবি থাকবে না। সবার একটাই পদবি হবে। আর সেটি হবে সাটো। বিভিন্ন জটিল অঙ্কের হিসেব জানাচ্ছে, ২৫৩১ সাল নাগাদ এই ঘটনা ঘটবে। অর্থাৎ আজ থেকে প্রায় ৫০০ বছর পরে এটি হবে।

আইন সংশোধনের দাবি 

জাপানের এই পদবি সংকট (Japan Same Surname) কাটানোর জন্য ইতিমধ্যে আইন সংশোধনের দাবি উঠেছে। বিভিন্ন নারীর অধিকার সুরক্ষা গোষ্ঠী গুলি এই আন্দোলন গড়ে তুলেছে। তাদের দাবি বিবাহ আইনে প্রয়োজনীয় সংশোধন আনতে হবে। মহিলারা বিবাহের পরেও নিজেদের পদবি চাইলেই ব্যবহার করতে পারবেন। সেই সুযোগ দিতে হবে তাদের। বর্তমানে সাটো জাপানের সবচেয়ে জনপ্রিয় পদবি‌। সাটোর পরে রয়েছে সুজুকি আর তাকাহাসি। জাপানের মোট ১২৫ মিলিয়ন মানুষের মধ্যে প্রায় দুই মিলিয়ন মানুষের পদবি সাটো। 

আরও পড়ুন - Viral Post: অটোভাড়া ৩ কোটি টাকা ! উবার বিভ্রাটের জেরে জোর ঝামেলা যাত্রীর সঙ্গে অটোচালকের

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget