এক্সপ্লোর

Viral Video: হরিনাম সংকীর্তনে নাচ স্পাইডার ম্যানের! টাইমস স্কোয়ারে এক অভিনব দৃশ্য

Viral News: নিউইয়র্কের এই বিখ্যাত এলাকায় নাচে মত্ত হলেন স্পাইডার ম্যানও। শুনে অবাক লাগছে?

নয়া দিল্লি: গানে গানেই বলা হয় যে, 'হরিনাম দিয়ে জগৎ মাতালে'... চৈতন্যদেব (Chaitanya Dev) 'হরিনামে'র (Harinam) সুরেই এক করেছিলেন কাশ্মীর (Kashmir) থেকে কন্যাকুমারীকে। এবার সেই সুরেই মাতল সুদূর মার্কিন মুলুকের (USA) টাইমস স্কোয়ার (Times Square)। নিউইয়র্কের (New York) এই বিখ্যাত এলাকায় নাচে মত্ত হলেন স্পাইডার ম্যানও (Spider Man)। শুনে অবাক লাগছে? না! এ কোনও মেটাভার্সের গল্প নয়! সত্যিকারেরই ঘটনা।  

টাইমস স্কোয়ারে হরিনাম সংকীর্তনে মত্ত ছিলেন এক দল ইসকনের (ISKCON) ভক্তরা। সেই সময়ই স্পাইডার ম্যানের পোশাক পড়ে এক ব্যক্তি আসেন। কোনও ইংরেজি গান নয়, কৃষ্ণনামেই মত্ত হন ওই ব্যক্তি। ইসকনের ভক্তদের সঙ্গেই পা মেলান তিনি। আর সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।  

ইনস্টাগ্রামে ATL Sankirtan (@atl_sankirtan) সেই ভিডিও পোস্ট করে। সেখানে লেখা হয়, 'আটলান্টা সংকীর্তনের ভক্তরা টাইমস স্কোয়ারে মহা হরিনামের একটি সমাবেশ আয়োজন করেছিল। সেই সময়ই স্পাইডার ম্যান এসে সেই সংকীর্তনে অংশ নেন। হরিনামের সুরে সুরে পা মেলান তিনিও। 


ভিডিওটিতে দেখা যাচ্ছে, ওই সমাবেশে গেরুয়া বস্ত্র পরিহিত ইসকন ভক্তদের মাঝে হঠাৎই আবির্ভাব ঘটে স্পাইডার ম্যানের। সাদা ও গেরুয়া পরিহিত ভক্তদের সঙ্গে নাচতে শুরু করেন তিনি। স্পাইডার ম্যানকে এই অবতারে দেখে প্রথমে অবাক হন ভক্তরাও। এমনটা যে হতে পারে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তারা। এরপর কাঁধে কাঁধ মিলিয়ে তারা নিজেদের মধ্যেই নিয়ে নেন জনপ্রিয় এই চরিত্রকে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ATL Sankirtan (@atl_sankirtan)

এই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়। এক ইনস্টাগ্রাম ইউজার লেখেন, 'স্পাইডারম্যান-হোমকামিং! পিটার প্রভুর জয় হোক।' 

আরও পড়ুন, চুরি করতে গিয়ে চোরের তুমুল নাচ, মুহূর্তে ভাইরাল ভিডিও

তবে স্পাইডার ম্যানের পোশাক পরে এমন কীর্তিকলাপ নতুন নয়। এরা কেউই বড় পর্দার কলাকুশলীরা নন। সাধারণ মানুষই স্পাইডার ম্যানের পোশাক পরে এমন সব কাজ করে থাকেন। যেমন কিছুদিন আগে এক তবলা শিল্পী কিরণ পাল একটি ভিডিও শেয়ার করেছিলেন সেখানে দেখা যায়, তিনতালের ওপর একটি রাগাশ্রয়ী গান তবলায় বাজাচ্ছেন স্পাইডার ম্যানের কস্টিউম পরিহিত এক ব্যক্তি! 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y

 

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget