এক্সপ্লোর

Viral Video: বুদ্ধির জোরেই বাঁচল প্রাণ, কীভাবে 'বাঘ'বন্দি করল বাচ্চা ছেলেটি ? দেখুন ভিডিয়ো

Leopard in House: মোবাইলে গেম খেলতে খেলতে একটু অসতর্ক হলেই বাঘের আক্রমণের শিকার হতে পারত সেই ছেলেটি। কিন্তু তা হয়নি। ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় বুদ্ধির জোরে বাঘের হাত থেকে বেঁচে গিয়েছে সে।

কলকাতা: অবিশ্বাস্য ঘটনা ! বাঘ দেখেও ভয় পায় না এমন কেউ আছে নাকি ? সামনে দিয়ে বাঘ বাহাদুর চলে যাচ্ছে, অথচ ভয়ে শিউরে উঠছে না, গায়ের রোম খাঁড়া হয়ে যাচ্ছে না, এমন কেউ আছে ? মহারাষ্ট্রের মালেগাঁওয়ের এক বাচ্চা ছেলে এই ধারণা আমূল বদলে দিয়েছে। উপস্থিত বুদ্ধির জোরে কীভাবে বাঘের হাত থেকে বাঁচল সে ? মোবাইলে গেম (Viral Video) খেলতে খেলতে একটু অসতর্ক হলেই বাঘের আক্রমণের শিকার হতে পারত সেই ছেলেটি। কিন্তু তা হয়নি। ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় বুদ্ধির জোরে বাঘের হাত থেকে বেঁচে গিয়েছে সে। কীভাবে ? কী করেছে বাচ্চা ছেলেটি ? অসীম সাহস আর বুদ্ধির জোরেই বেঁচে ফিরল সেই ছেলেটি।

ঘটনাটা কী ঘটেছিল ?

মহারাষ্ট্রের মালেগাঁওর ঘটনা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যায় একটি ঘরে বসে মোবাইলে ভিডিয়ো গেম খেলছিল একটি ১২ বছরের বাচ্চা ছেলে। ঘরে লাগানো ছিল সিসিটিভি ক্যামেরা। সেই ক্যামেরার ফুটেজেই (Viral Video) ওঠে পুরো ঘটনাটা। গেম খেলতে খেলতে হঠাৎ করেই একটি আস্ত চিতাবাঘ এসে ঢুকে পড়ে তাঁর ঘরে। বাচ্চা ছেলেটিকে না নজর করেই সেই বাঘ ঢুকে যায় ঘরের আরও ভিতরে। আর সেই বাঘটিকে দেখতে পেয়ে কোনও রকম চিৎকার-চেঁচামেচি না করে চুপচাপ নেমে এসে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় বাচ্চাটি।

কীভাবে বেঁচে গেল ছেলেটি

সংবাদসূত্রে জানা যায় যে ঘর থেকে বেরিয়ে সেই ছেলেটি একটি অ্যালার্ম বাজায় এবং আশেপাশের লোকজনদের ডেকে আনে। তারপর বন দফতরের কাছে খবর যায় যে ঘরে একটা বাঘ আটকে পড়েছে। তারপর বন দফতরের লোকজন এসে বাঘটিকে ট্রাঙ্কুলাইজার দিয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং খাঁচাবন্দি করে। সিসিটিভি ক্যামেরায় (Viral Video) দেখা যায়, বাঘটি যখন ঘরে ঢোকে তখন ঘরের দরজার একেবারে সামনেই বাচ্চাটি বসে ছিল। ফলে একটু ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করলেই বাঘের শিকার হতে পারত সে। কিন্তু তা হয়নি। এই কঠিন পরিস্থিতিতে প্রাপ্তবয়স্ক মানুষেরাও অনেকে স্নায়ুচাপ সহ্য করতে না পেরে চিৎকার করে ফেলতেন বা এমন কিছু করে বসতেন যাতে আহত হওয়ার সম্ভাবনা থাকত। বাচ্চাটি সেসব কিছুই করেনি। এতটা প্রত্যুৎপন্নমতিত্ব দেখে অবাক নেটিজেনরা।

আরও পড়ুন: General Knowledge Story: ট্রেন হোক বা বাস, এক পয়সাও লাগে না চড়তে ! বিনা পয়সায় ঘুরতে পারেন এইসব দেশে

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget