এক্সপ্লোর

Viral Video: ট্রেনের নিচে চাপা পরেও মৃত্যুর মুখ থেকে ফিরলেন মা ও ২ সন্তান! কীভাবে দেখুন

Viral Video of Bihar Woman: মৃত্যুর মুখ থেকে ফিরে আসা একেই বলে। সাক্ষাৎ মৃত্যু। আর একটু এদিক ওদিক হলেই দুরন্ত চাকার নিচে ছিন্ন ভিন্ন হয়ে যেত তাদের দেহ। তবু বেঁচে গেলেন। এ যেন দ্বিতীয় জন্ম।

Bihar Train Viral Video: ঘটনা বিহারের বঢ় রেলস্টেশনের। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক মা তার দুই সন্তানকে জাপটে ধরে মাটিতে আঁকড়ে পড়ে রয়েছেন। আর তার গায়ের উপর দিয়েই প্রায় দুরন্ত গতিতে ছুটে চলেছে ট্রেন। তারপর ট্রেন চলে গেলে ফের লাইন থেকে সম্পূর্ণ জীবিত অবস্থায় উঠে দাঁড়ান বিহারের সেই মহিলা, বেঁচে গিয়েছে তাঁর দুই সন্তানও। কীভাবে ঘটল এমন দুর্ঘটনা? কীভাবেই বা বেঁচে ফিরলেন সেই মহিলা?

কী ঘটেছিল?

বিহারের বঢ় রেলস্টেশনের ঘটনা। সেই স্টেশনেরই এক পথচারীর মোবাইলে তোলা ভিডিয়োতে দেখা যায় স্টেশনের প্ল্যাটফর্ম থেকে রেললাইনের নিচে পড়ে আছেন এক মহিলা আর তাঁর সামনে শক্ত করে ঢালের মত তিনি আড়াল করে রয়েছেন তাঁর দুই সন্তানকে। আর বীভৎসভাবে সেই মহিলার গায়ের প্রায় উপর দিয়েই ছুটে চলেছে ট্রেন। এই দৃশ্য দেখে যে কারও বুক একবারের জন্য হলেও কেঁপে উঠবে।

কীভাবে ঘটল এই দুর্ঘটনা?

সূত্রের খবর শনিবার বিহারের বঢ় রেলস্টেশনে পরিবারকে নিয়ে দিল্লিগামী বিক্রমশীলা এক্সপ্রেসে ওঠার জন্য প্ল্যাটফর্মে আসেন সেই মহিলা। ট্রেনে এমন ভিড় হয়েছিল যে সেখানে উঠতে গিয়ে যাত্রীদের ধাক্কায় তিনি দুই সন্তানসহ রেললাইনে পড়ে যান এবং কিছুক্ষণের মধ্যে সেই ট্রেন চলতেও শুরু করে দেয়। লাইনে কেউ পড়ে আছে সে ব্যাপারে কেউ পরোয়া করেনি। তারপরেই ঘটনা বেগতিক দেখে প্ল্যাটফর্ম থেকে মানুষজন চিৎকার করে ট্রেন থামাতে বলতে থাকেন, কিন্তু তাতেও ট্রেন থামে না দেখে সন্তানদের বাঁচানোর তাগিদে সেই মহিলা নিজে তাঁদের উপর শুয়ে পড়ে, তাঁদের জাপটে ধরে থাকেন লাইনের সঙ্গে। চাকার থেকে কয়েক ইঞ্চির দূরত্ব তাঁদের। আর সেভাবেই ভাগ্যের জোরে বেঁচে যান তাঁরা তিনজনেই।

কীভাবে উদ্ধার করা হল তাঁকে?

ট্রেন চলে যাওয়ার পরেও প্ল্যাটফর্মের মানুষজন লক্ষ করেন যে তিনি তখনও একইভাবে অচৈতন্য অবস্থায় পড়ে আছেন লাইনের উপর। আর তখনই আশেপাশের মানুষজন নেমে তাঁদেরকে তুলে নিয়ে আসেন। যাত্রীদের ধাক্কায় তাঁদের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন সেই মহিলার স্বামীও। ঘটনা বুঝে তিনিও ট্রেন থেকে নেমে পড়েন প্ল্যাটফর্মে এবং তারপর বুঝতে পারেন কী দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন তাঁর স্ত্রী-সন্তানেরা।

সেই মহিলাকে তৎক্ষণাৎ রেলওয়ে পুলিশ স্থানীয় হাসপাতালে নিয়ে যান, সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা চলে। পুলিশ সূত্রে খবর, সেই মহিলা এবং দুই সন্তান সম্পূর্ণ সুস্থ।

আরও পড়ুন: Viral News: এ কেমন বাঘ! সিমলিপালের জঙ্গলে ক্যামেরাবন্দি প্রাণী এখন ভাইরাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget