এক্সপ্লোর

Viral Video: মেয়ের মাথায় সিসিটিভি ক্যামেরা বসিয়ে নজরদারি বাবার, ভাইরাল ভিডিয়ো

Viral Video Controversy: সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে এক মহিলা সাক্ষাৎকার দিচ্ছেন যার মাথায় বসানো আছে একটা বড়সড় সিসিটিভি ক্যামেরা।

Pakistan News: মেয়ের সুরক্ষার জন্য এক অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে সমাজমাধ্যমে তুমুল ভাইরাল এক পাকিস্তানি বাবা (Pakistani Father)। এমন সুরক্ষা পদ্ধতি নিয়ে তুমুল শোরগোল নেটপাড়ায়। মেয়ের (Viral Video) সুরক্ষা নিরাপত্তার জন্য তার মাথায় সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) বসিয়ে তার চলাফেরা সর্বত্র নজরদারি করতে চেয়েছেন তাঁর বাবা। এর ফলে মেয়ের সঙ্গে কোনও খারাপ কিছু ঘটার আগেই যাতে তিনি জানতে পারেন, বিপদে আপদে নিজে আগে যেতে পারবেন মেয়ের কাছে। তবে এই অভূতপূর্ব নিরাপত্তার পদ্ধতি নিয়ে চর্চা চলছে নেটিজেনদের মধ্যে। সমাজমাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিয়ো।

সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে এক মহিলা সাক্ষাৎকার দিচ্ছেন যার মাথায় বসানো আছে একটা বড়সড় সিসিটিভি ক্যামেরা। এই ক্যামেরার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বুঝিয়ে বলেন যে তাঁর বাবা এই ক্যামেরাটি মাথায় বসিয়ে দিয়েছেন এবং মনিটরের সঙ্গে সংযোগ করেছেন যাতে তিনি তাঁর চলাফেরা সবসময় দেখতে পারেন এবং তাঁর সুরক্ষা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।

সেই মহিলা আরও জানান যে এই কাজ আপাতভাবে একটু বাড়াবাড়ি মনে হতে পারে কিন্তু তাঁর বাবার এই সিদ্ধান্ত নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। এই অভূতপূর্ব নিরাপত্তা পদ্ধতিকে ঘিরে চর্চা চলছে সমাজমাধ্যমে। তবে এই ঘটনার পিছনে সাম্প্রতিক করাচিতে ঘটে যাওয়া এক দুর্ঘটনার অনুষঙ্গ রয়েছে। একটা ঘটনায় এমনভাবেই করাচির এক রাস্তায় প্রাণ হারান এক মহিলা আর তারপর থেকেই নিজের মেয়ের সুরক্ষা নিয়ে চিন্তিত এই পাকিস্তানি পিতা।

এই ভিডিয়োতে সেই মহিলাকে বলতে শোনা যায় যে বাবা হচ্ছেন আদপে তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। ক্যামেরার মাধ্যমে তাঁর গতিবিধি সবসময় তিনি নজর রাখবেন। দেশে হিংসাত্মক ঘটনা যে ঘটছে তা বাস্তব, আর তাই তাঁর সুরক্ষার জন্য তাঁর পরিবারের যে কোনও সিদ্ধান্তই এক্ষেত্রে ঠিক। যিনি এই ভিডিয়োটি শেয়ার করেছেন এক্স হ্যান্ডলে তিনি এই ভিডিয়োর ক্যাপশনে লিখেছেন, 'নেক্সট লেভেল সিকিউরিটি'। অনেকেই এই ভিডিয়োতে কমেন্ট করেছেন। কেউ কেউ মহিলার বাবাকে কুর্নিশ জানিয়েছেন, কেউ আবার পুরো বিষয়টি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছেন। কেউ লিখেছেন, 'এতটা ডিজিটাল নির্ভর হওয়া ঠিক নয়।' আবার জনৈক নেটিজেন কমেন্টে লিখেছেন যে পিছন থেকে যদি কেউ আক্রমণ করে তাহলে দেখা যাবে না ক্যামেরায়'।

আরও পড়ুন: Adani Group: সুইস ব্যাঙ্কে জমানো কোটি কোটি টাকা ! হিন্ডেনবার্গের অভিযোগের কী জবাব দিলেন আদানি ?

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget