এক্সপ্লোর

Viral News: মাটি খুঁড়তেই বেরিয়ে এল মুঘল যুগের রত্নভাণ্ডার! সোনা-মোহর নিতে মধ্যরাতে এলাকায় ভিড়

Offbeat News: এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

নয়া দিল্লি: মাটি খুঁড়তেই হঠাৎ কীসের যেন শব্দ! যেন ধাতব কিছুতে লাগার আওয়াজ। আর এরপরই হইচই। রটে যায় পাওয়া গিয়েছে রত্নভাণ্ডার! এরপর আর ভিড় দেখে কে! মধ্যপ্রদেশের একটি গ্রামে মুঘল আমলের সোনা পুঁতে রাখার গুজব ছড়িয়ে পড়ে। যেখানে বুরহানপুরের ঐতিহাসিক দুর্গ আসিরগড়ের কাছে ক্ষেত খনন করতে শত শত মানুষ রাতে জড়ো হয়। 

এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে টর্চ এবং মেটাল ডিটেক্টর হাতে লোকজন মাটির ভেতরে তল্লাশি চালাচ্ছে। তারা ভিডিওতে জানায় যে তারা নিশ্চিত যে মাটির নিচে গুপ্তধন লুকিয়ে আছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে কিছু লোক সোনার মুদ্রা খুঁজে পাওয়ার দাবি করার পর। রাতের নিশ্চিদ্র অন্ধকারে যে যেখানে পারছে খনন করছে, যদিও এই 'মোহর পাওয়ার' বিষয় অফিসিয়ালভাবে নিশ্চিতকরণ করা হয়নি।

আরও পড়ুন, ভয়ঙ্কর বিস্ফোরণে কাঁপল এলাকা! রিল বানানোর নেশায় উড়ল গোটা বাড়ি, চতুর্দিকে গ্যাসের গন্ধ

এদিকে, জমির মালিকরা তাদের ক্ষেত নষ্ট হওয়ায় হতাশ বলে জানা গেছে। অনেকেই এভাবে ক্ষেত নষ্ট করা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। এক বাসিন্দার কথায়, 'আসিরগড় গুপ্তধন সন্ধানকারীদের ভিড় চোখে পড়ার মতো। হারুন শেখের জমিতে সোনার মুদ্রা পাওয়া যাচ্ছে এই খবর রটে যেতেই ভিড় জমতে শুরু করে'। 

তবে কর্তৃপক্ষ এখনও সন্দেহ প্রকাশ করছে। বুরহানপুরের এসপি দেবেন্দ্র পাতিদার বলেন, 'আমরা রিপোর্টটি সম্পর্কে অবগত এবং তদন্ত করছি। যদি কেউ অবৈধভাবে খনন করতে গিয়ে ধরা পড়ে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।' বৃহস্পতিবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, কিন্তু ততক্ষণে ভিড় উধাও হয়ে যায়। ছিল কেবল নতুন খনন করা গর্ত, যেখানে কোনও গুপ্তধনের চিহ্ন ছিল না।

 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget